একেই বলে ওস্তাদের মার! হাজার কোটি ছাড়াল 'পাঠান', সর্বকালের সেরা হতে আর কত পথ?

Pathaan Shahrukh Khan 1000 Crores Club : বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে এই সিনেমা। এই খবর শুনে শাহরুখ ভক্তদের খুশির শেষ নেই।

inscript
২ মিনিট
একেই বলে ওস্তাদের মার! হাজার কোটি ছাড়াল 'পাঠান', সর্বকালের সেরা হতে আর কত পথ?

‘ভিনি ভিদি ভিসি’; অর্থাৎ তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। নানা সময় নানা কথায় এটি আমরা ব্যবহার করি। তবে আক্ষরিক অর্থে তাঁর ক্ষেত্রেই খাটে ‘ভিনি ভিদি ভিসি’র মন্ত্র। চার বছর আগে শেষ ছবি বেরিয়েছিল। ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মাও ছিলেন সেখানে, তিনিও ছিলেন। কিন্তু সেভাবে ব্যবসা করতে পারেনি বাজারে। শেষমেশ ২০২৩-এ তিনি এলেন সুনামি হয়ে। আগমন নয়, যেন ৫৭ বছর বয়সে নতুন করে ‘আবির্ভাব’ হল শাহরুখ খানের। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘পাঠান’-এর পালকে জুড়ল আরও একটি বাহারি পালক। তৈরি হল ইতিহাস। বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে এই সিনেমা। এই খবর শুনে শাহরুখ ভক্তদের খুশির শেষ নেই।

শুধু তো শাহরুখ খান নন, দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের মতো তারকারাও ছিলেন এই সিনেমায়। প্রত্যেকে দুরন্ত পারফর্মেন্স করেছিলেন। ক্যামিও হিসেবে ‘বন্ধু’র সিনেমায় হাজির হয়েছিলেন সলমন খানও। অ্যাকশন, রোমান্স, ডায়লগ – সমস্ত দিক থেকে নতুন করে শাহরুখকে পেল ভারতীয় সিনেমা। তবে সিনেমাটি মুক্তির আগেই বিতর্ক দানা বেঁধেছিল। ‘বেশরম রং’ গান আর দীপিকার গেরুয়া বিকিনিকে কেন্দ্র করে এককাট্টা হয় ভারতের একটি বিশেষ অংশ। ‘বয়কট গ্যাং’-এর ক্রমাগত হুমকি, তাণ্ডবও রেকর্ড তৈরিতে আটকাতে পারেনি। বরং ‘পাঠান’ দেখিয়ে দিল, ভারতীয়রা এই বিষয়কে খুব বেশি পাত্তা দিচ্ছে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুলে ভরা সিনেমা! পাঠান দেখতে গিয়ে এই ৩ টি মারাত্মক ভুল কি লক্ষ্য করেছেন?

Pathaan Movie Mistakes: পাঠানের একটি দৃশ্যে, শাহরুখ খান বলছেন যে ২০০২ সালে তাঁর পোস্টিং ছিল আফগানিস্তানে। সেখানে একজন স্থানীয়কে তিনি বাঁচিয়েছিলেন।

‘পাঠান’ মুক্তির পর প্রায় একমাস পেরিয়ে গিয়েছে। বক্স অফিসের রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটি। বহু নামী ভারতীয় সিনেমাকে ছাপিয়ে গিয়েছে ছবিটি। তবে বক্স অফিসে সর্বকালের সেরার জায়গাটা পেতে গেলে এখনও বেশ অনেকটাই পথ পেরোতে হবে ‘পাঠান’কে। তার আগে মাত্র চারটি ছবি রয়েছে, যেগুলি ১০০০ কোটির গণ্ডি টপকেছিল। এখনও অবধি সর্বকালের সেরা জায়গায় রয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ (Dangal) সিনেমাটি। বিশ্বব্যাপী ২০০০ কোটি টাকারও বেশি উপার্জন করেছিল এই ব্লকবাস্টার সিনেমা।

তারপর আর কোনও বলিউডি সিনেমা নেই। ১০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’-এর পরই দ্বিতীয় বলিউড ছবি হিসেবে জায়গা করেছে ‘পাঠান’। তবে পাঠান-এর আগে রয়েছে দক্ষিণের তিনটি সুপারহিট সিনেমা। বাহুবলী ২ (Bahubali 2), কেজিএফ ২ (KGF 2) এবং আরআরআর (RRR)। এর মধ্যে বাহুবলী ২ একমাত্র ভারতীয় ছবি যা দেশের মধ্যেই ১০০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। অন্যদিকে, গোল্ডেন গ্লোবের মঞ্চ জয় করার পর অস্কারের দৌড়েও রয়েছে RRR সিনেমাটি। এই সিনেমাগুলিকে কি টপকাতে পারবে ‘পাঠান’?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবাই জানেন 'আজগুবি' সিনেমা! তাও কেন ভারতবর্ষে চিরকাল জিতে যান শাহরুখ খান?

Pathan Shahrukh Khan: পাঠান দিয়ে বছর শুরু করেছেন শাহরুখ। সামনেই রয়েছে আরও দু'টি সিনেমা, জওয়ান এবং ডানকি৷

বক্স অফিস বিশ্লেষকদের মতে, কঠিন হলেও অসম্ভব কিছু নয়। ইতিমধ্যেই বাহুবলী ২-এর ঘাড়ে বিশ্বাস ফেলতে শুরু করেছে ‘পাঠান’। বাহুবলীর হিন্দি ভার্সন ৩৪ দিনে স্রেফ গোটা ভারতে ৫০০ কোটির ব্যবসা করেছিল। সেখানে পাঠান মাত্র ২৮ দিনে কেবল এই দেশেই ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, এখনও সিনেমাহলে ভিড় জমাচ্ছেন দর্শকরা। কাজেই বাহুবলীকে ছাপিয়ে যেতেই পারে শাহরুখ।

আর সর্বকালের সেরা জায়গাটা? সেটা পেতে গেলে বাহুবলী, RRR, কেজিএফ ২-র পাশাপাশি দঙ্গলকেও ছাড়িয়ে যেতে হবে। তবে বিশেষজ্ঞ মহলের বক্তব্য, এখনও চিন সহ বেশকিছু দেশে মুক্তি পায়নি ‘পাঠান’। মনে রাখতে হবে, চিন থেকেই অনেকটা আয় করেছিল দঙ্গল সিনেমাটি। তাই এখনও আশা আছে ভক্তদের মনে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।