সবাই জানেন 'আজগুবি' সিনেমা! তাও কেন ভারতবর্ষে চিরকাল জিতে যান শাহরুখ খান?

Pathan Shahrukh Khan: পাঠান দিয়ে বছর শুরু করেছেন শাহরুখ। সামনেই রয়েছে আরও দু'টি সিনেমা, জওয়ান এবং ডানকি৷

inscript
৩ মিনিট
সবাই জানেন 'আজগুবি' সিনেমা! তাও কেন ভারতবর্ষে চিরকাল জিতে যান শাহরুখ খান?

তিনি ফিরেছেন। প্রথম দিনেই কাঁপিয়ে দিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী! ৩২ বছর পর কাশ্মীরের সিনেমাহল হাউজফুল! কলকাতায় হল জুড়ে নাচছে মানুষ। ভারতবর্ষ জুড়ে এক পাঠানের উত্থান ঘটছে। বক্স অফিস বলছে, প্রথম পাঁচদিনেই ২০০ কোটির লাভ ছাড়িয়ে যাবে শাহরুখ খানের সিনেমা। ১০০ টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে কিং খান, দীপিকা আর জন আব্রাহামের 'পাঠান'। হারানো মসনদ ফিরে পাচ্ছেন বাদশা? শাহরুখের এই 'কামব্যাক' কি ব্র্যান্ড এসআরকে-তেও প্রভাব ফেলবে? তর্কাতীতভাবে ভারতের শেষ সুপারস্টার এখনও শাহরুখই। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও যিনি ভারতের এক আইকন।

শাহরুখের ম্যাজিক, শাহরুখের বুদ্ধিদীপ্ত উত্তর, শাহরুখের পারিবারিক দায়বদ্ধতা, শাহরুখের অন-স্ক্রিন রোম্যান্স- শাহরুখকে ভালোবাসার এক এক রকম কারণ এক এক রকম মানুষের কাছে। কিন্তু ‘ব্র্যান্ড শাহরুখ খান’ আসলে কী? শাহরুখ কেন নিজের ক্যারিশ্মা ছেড়ে বেরোচ্ছেন না। নিজেকে আবিষ্কার করছেন না কেন 'রাজ, নাম তো শুনা হি হোগা'-র প্রাচীন আশ্রয় থেকে ছাড়িয়ে আনছেন না নিজেকে? শাহরুখের মূলধনই হলো মানুষের ভালোবাসা। দিল্লির মামুলি যুবককে দেশের তারকা করে তুলেছেন মানুষই। মানুষই সমালোচনা করেছেন, মানুষই বয়কটের ডাক দিয়েছেন। তবু শাহরুখ-ম্যানিয়া জিতে গেছে সমস্ত ঘৃণার উর্ধ্বে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'পাঠান'-এর কামাল! মুক্তির দিনই ভারতের সিঙ্গল স্ক্রিনে যে ম্যাজিক করলেন শাহরুখ খান

Pathaan Movie Shahrukh Khan : নিজের ম্যাজিক ছড়িয়েছেন শাহরুখ খান। তিনি এসে এক ঝটকায় প্রাণ ফিরিয়ে দিয়েছেন দেশের সিঙ্গল স্ক্রিনগুলির।

নিজের বুদ্ধিমত্তার জন্য মহিলাদের মধ্যে বিশেষ সংবেদনশীলতার স্থানে রয়েছেন কিং খান। পুরনো দিনের কিছু মানুষ ফৌজির দিন থেকেই শাহরুখকে ঘরের ছেলে ভেবেছেন, ৯০ এর দশকে বেড়ে ওঠা কিশোর কিশোরীরা আজও প্রেমে পড়েন শাহরুখের। স্বদেশ, চক দে ইন্ডিয়া বা ডিয়ার জিন্দগির মতো সিনেমায় নিজেকে নিজেরই খোলস থেকে ছাড়িয়েও এনেছেন তিনি। শাহরুখই একমাত্র সুপারস্টার যিনি খ্যাতির চরম সীমায় উঠে নিজেই নিজের 'ফ্যান'-এর ভূমিকা অভিনয় করেছেন।

৭০ এর দশকে বম্বেতে পা রেখে মানুষ রাজেশ খান্নার বাড়ি দর্শন করতে যেতেন। ৮০-র দশক থেকে আজও মানুষ অমিতাভের 'জলসা' দেখতে যান। গত দুই দশকে শাহরুখের 'মন্নত' মুম্বইয়ের সেরা তীর্থ হয়ে উঠেছে। ছেলে আরিয়ানের বিতর্ক হোক বা নিজের ফ্লপ সিনেমা- ব্যক্তি শাহরুখ ঘা খেয়েছেন কিন্তু ব্র্যান্ড শাহরুখের গায়ে আঁচও লাগতে দেননি।

দেশজোড়া ভক্তদের কাছে ব্র্যান্ড এসআরকে মানেই 'অপ্রতিরোধ্য'। 'বেশরম রঙ' গানে গেরুয়া বিতর্ক তুলে দিয়েও ঠেকানো যায়নি শাহরুখ খানকে। প্রথম সপ্তাহেই গান সুপারহিট। শাহরুখ নিজেকে ভাংলেন কিনা, আজগুবি গল্প, লার্জার দ্যান লাইফ চিত্রনাট্য থেকে বেরোলেন কি না এসব চিন্তাকে বাইপাস করে জিতে যায় শাহরুখ ম্যাজিক। ছোটোপর্দা থেকে সুপারস্টার হয়ে ওঠার লড়াই জিতে যায়। পাঠানের প্রি-বুকিংই প্রমাণ করে যাবতীয় নেতিবাচকতা, সমালোচনা, বয়কট এসব শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। পাঠানই দেখিয়েছে বয়কটের ডাক কোনও চলচ্চিত্রকে প্রভাবিত করতে পারে না, শাহরুখকে তো নয়ই। এই বছরের শুরুতেই, ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স প্রকাশিত বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন শাহরুখ খান। তালিকা বলছে, টম ক্রুজের চেয়েও শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ বেশি। Duff & Phelps সেলিব্রিটি ব্র্যান্ড রিপোর্ট অনুযায়ী, শাহরুখের 'ব্র্যান্ড ভ্যালু' ২০২১ সালে ছিল ৪৬.৩ মিলিয়ন ডলার।

পাঠান দিয়ে বছর শুরু করেছেন শাহরুখ। সামনেই রয়েছে আরও দু'টি সিনেমা, জওয়ান এবং ডানকি৷ ভক্তরাই বলছেন, পরবর্তী সিনেমার মুক্তির সময় উত্তেজনা এত বেশি থাকবে না। তবে কোনও অংশে তা কমেও যাবে না। বহু বছর ধরে, ডিশ টিভি, হুন্ডাই, লাক্স, বাইজুস, রিলায়েন্স জিও, এলজি টিভি, পেপসি, থামস আপ, ডেনভার, আইসিআইসিআই ব্যাঙ্ক, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম সহ আরও ৪০ টি ব্র্যান্ডের মুখ শাহরুখ। দুবাই পর্যটনের মুখও তিনি, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনিই। ৫৭ বছর বয়সে বয়স্ক চরিত্র তো দূর, শাহরুখ নিজেকে যা গড়েছেন তাতে নবাগত নায়িকাদেরও নায়ক হয়ে উঠবেন তিনি। শুধু নায়িকাদের নয়, দেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে গবেষক, শিল্পপতি- শাহরুখ নায়ক হয়ে উঠেছেন সকলের। মাথার উপর কোনও ছাদ না থাকা চারাগাছ মহীরুহ হয়ে উঠেছে, মহীরুহের নাম শাহরুখ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।