ভুলে ভরা সিনেমা! পাঠান দেখতে গিয়ে এই ৩ টি মারাত্মক ভুল কি লক্ষ্য করেছেন?

Pathaan Movie Mistakes: পাঠানের একটি দৃশ্যে, শাহরুখ খান বলছেন যে ২০০২ সালে তাঁর পোস্টিং ছিল আফগানিস্তানে। সেখানে একজন স্থানীয়কে তিনি বাঁচিয়েছিলেন।

inscript
২ মিনিট
ভুলে ভরা সিনেমা! পাঠান দেখতে গিয়ে এই ৩ টি মারাত্মক ভুল কি লক্ষ্য করেছেন?

৬ দিনে ৬০০ কোটি! পাঠানের বাণিজ্যিক সাফল্য বোঝাতে এটুকুই যথেষ্ট! শাহরুখ খানের পাঠানকে ব্লকবাস্টার বিশেষণেও বোধহয় আর বাঁধা যাবে না, নয়া বিশেষণের খোঁজ পড়েছে দেশ জুড়ে। বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙেছে পাঠান। ৬ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি টাকা আয় তো বটেই, টিকিট প্রি বুকিং থেকে যা আয় করেছিল পাঠান তারও রেকর্ড ভেঙেছে ভারতে। শাহরুখ, দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামের পাঠান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, শাহরুখ ম্যানিয়াতে ঘুম উড়েছে সিনেপ্রেমীদের। তবে গল্পটি যে আজগুবি নানা তথ্য ও ঘটনায় ভরা তা বোধহয় প্রকৃত সিনেমা প্রেমীরা কিছুতেই এড়িয়ে যেতে পারেন না।

সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ আনন্দের পরিচালিত সিনেমার বেশি কয়েকটি ত্রুটি উঠে আসছে ধীরে ধীরে। পাঠান বড় পর্দায় দেখার সময় অনেকেই হয়তো সেই ভুলগুলি এড়িয়ে গিয়েছেন বা ধরতেও পারেননি।

১। পাঠানের একটি দৃশ্যে, শাহরুখ খান বলছেন যে ২০০২ সালে তাঁর পোস্টিং ছিল আফগানিস্তানে। সেখানে একজন স্থানীয়কে তিনি বাঁচিয়েছিলেন। ওই স্থানীয় ব্যক্তির মোবাইল ফোনের GPS অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্রের অবস্থান 'লক' করা ছিল। তাই, ক্ষেপণাস্ত্রটিকে অন্যদিকে চালনা করতে তিনি ওই ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গিয়ে সেটি দূরে ছুড়ে দেন। বেশ! বাহাদুর পাঠান এমন করতেই পারেন। কিন্তু সমস্যাটা হলো স্মার্টফোনে জিপিএস এসেছিল ২০০৮ সালে। তার আগেই আফগানিস্তানের ভদ্রলোকের পকেটে কী করে গেল সেই সিস্টেম?

  • আপনার জন্য আরও কিছু লেখা
নক্ষত্রের অবসর নেই, খুচরো জনতার খড়কুটো আজীবন শাহরুখই

Shah Rukh Khan: শাহরুখের অবিশ্বাস্য সব কেরামতি দেখে আপনা থেকেই হাত জড়ো হয়ে আসছে, অনন্ত দর্শকবৃন্দ দোয়া করছে, “হে নক্ষত্র, সব ঠিক করে দাও"।

২। পাঠান সিনেমার একটি দৃশ্যে দেখা যাচ্ছে একটি ট্রেনের বগিতে একটি বোমা বিস্ফোরণ ঘটতে চলেছে। শাহরুখ খান সেই বিস্ফোরণ থেকে নিজেকে বাঁচাতে ঢাল হিসাবে ধাতুর একটি টুকরো মানে আসলে সেটি ট্রেনেরই ছাদের একটি অংশ ব্যবহার করছেন। পুরো ছাদটিই বিস্ফোরণে উড়ে যায়, কিন্তু যা দিয়ে ট্রেন তৈরি সেই একই উপাদানের ঢাল তিনি হাতে ধরে রেখেছেন এবং তার বিন্দুমাত্র কোনও ক্ষতি হচ্ছে না! সিনেম্যাটিক ফ্রিডম?

৩। পাঠান ভালো করে দেখলেই আরও নানা ত্রুটি চোখে পড়বেই! রাশিয়ায় হেলিকপ্টারের দৃশ্যটি মনে করুন। শাহরুখ খান দীপিকা পাডুকোনকে বলেন যে দু'টি বাড়ি বিপরীত দিকে রয়েছে কিন্তু যখন তারা সেই চাবি এবং তালাটি চুরি করে, দেখা যায় হেলিকপ্টারগুলি একই দিকে উড়ছে।

আরও খতিয়ে দেখলে এমন ভুল গুচ্ছ বেরোবে। যশ রাজ ফিল্মস নির্মিত পাঠান সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এমন এক সিনেমা যা বড় পর্দায় আসামাত্র মানুষ ছুটে গিয়েছেন দেখতে! ৪ বছর পর সিনেমায় ফিরেছেন শাহরুখ, ফিরেই তুলকালাম সাড়া ফেলে দিয়েছেন বিশ্বজুড়ে। এই সিনেমায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা এবং মনীশ ওয়াধওয়া। ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকে ফুঁৎকারে উড়ে গিয়েছে বাকি সমস্ত সিনেমাই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।