চার মাসের ছোট্ট ছেলে কোলে বাড়ি ছাড়লেন অভিনেত্রী, যে কারণে বারবার বিচ্ছেদের শিকার পরীমনি

Pori Moni : ভাঙছে রাজ পরীমনির সংসার, সোশ্যাল মিডিয়ার পোস্টে বিতর্কিত ইঙ্গিত দিলেন অভিনেত্রী

Kankana Mukherjee
৪ মিনিট
চার মাসের ছোট্ট ছেলে কোলে বাড়ি ছাড়লেন অভিনেত্রী, যে কারণে বারবার বিচ্ছেদের শিকার পরীমনি

এই নিয়ে পঞ্চমবার বিবাহ বিচ্ছেদের পথে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমনি। গতকাল রাতে একটি ফেসবুক পোস্ট দিয়ে নিজেই পঞ্চমবার ভাঙনের ইঙ্গিত দিলেন তিনি। যদিও পোস্টের সত্যতা এখনও যাচাই করা যায়নি। এই পোস্টের পর থেকে তাঁর বর্তমান স্বামী শরীফুল রাজকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, ফল মেলেনি। এদিকে গতকাল রাত্রে এই পোস্টটি হওয়ার মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া উত্তাল। রিয়্যাক্ট এবং কমেন্টের ঝড় তুলেছেন অনুরাগীরা। বছরের শেষদিনে আবারও আলোচনার কেন্দ্রে পরীমনি।

মাত্র ত্রিশ বছর বয়সেই পাঁচবার বিবাহ বিচ্ছেদের খবর, পরীমনির জীবনভর বিতর্ক। খুলনার মুসলিম পরিবারে জন্ম। মাত্র তিন বছর বয়সে রহস্যজনক মৃত্যুতে মাকে হারান। কিছুদিনের মাথায় বাবাও মারা যান। তারপর থেকেই নানা, নানীর কাছে মানুষ পরীমনি। কর্মজীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। তারপর মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রুপোলি পর্দায় অভিনয় শুরু করেন তিনি। অভিনয় জগতে পা রাখার পর থেকেই বারবার আলোচিত হয়েছেন তিনি। যদিও এই কয়েকবছরে এত ভালো ভালো কাজ করেও তাঁকে ঘিরে যে বিতর্ক, যে আলোচনা বারবার শিরোনামে এসেছে তার সিংহভাগই হয়েছে ব্যক্তিগত জীবন নিয়েই।

তসলিমা নাসরিন সাম্প্রতিক পোস্টটি দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করেছেন পরীমনিকে।তিনি বলেছেন, “পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে --। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
একই পাত্রকে বিয়ে যমজ বোনের! ভারতে আবার ফিরবে বহুবিবাহ প্রথা?

Indian Marriage Act : দুই বোনই বিয়ে করেছেন একজন পাত্রকে, মহারাষ্ট্রের ঘটনা সামনে আসতেই উত্তাল নেট দুনিয়া

কিন্তু কীভাবে শুরু এই চক্রময় জীবনের? কেনই বা বারবার এমন পরিণতির শিকার হতে হচ্ছে পরীমণিকে? সেই ১৮ বছর বয়স থেকে বারবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। প্রথমবার বাড়ি থেকে দেখাশোনা করে গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে দেন তাঁর। যৌতুক সংক্রান্ত কারণে বিয়ের মাত্র ২ বছরের মাথায় বিচ্ছেদের পথে এগয় সম্পর্ক। এরপর সেই বছরই কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে আবার বিয়ের পিঁড়িতে বসেন পরীমনি। সেই সম্পর্কও টেঁকেনি বেশিদিন। এরপর ৩ বছর টানা প্রেমের সম্পর্কে ছিলেন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে, কিন্তু ২০১৯ সাকে বিয়ে করার পর একবছরের মাথাতে সেই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন পরীমনি। পরের বিয়েটা করেন সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে। সেও ক্ষণিকের অতিথি পরীর জীবনে। অতঃপর গত বছর ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। আগস্ট মাসেই তাঁদের সম্পর্কে আসে ছেলে রাজ্য। ফলে গত চারবারের থেকে এই সম্পর্কের পরিণতি যে খানিকটা অন্যরকম হবে এমনটাই আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু বছর শেষে এমনটা একটা পোস্ট সেই সব আশাই মিথ্যে করে দিল।

‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’ পরীমনির গতরাতের বিতর্কিত পোস্টটি ছিল ঠিক এইরূপ। অর্থাৎ এতে স্পষ্টতই ইঙ্গিত রয়েছে রাজের সঙ্গে বিচ্ছেদের। যদিও এই প্রথমবার নয় এর আগেও রাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরীমনি। গত মাসেই পরীমনি ও রাজের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আসে। তাঁর স্বামী শরীফুল রাজ ‘দামাল’ সহ-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এমন অভিযোগ এনেছিলেন পরীমনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু-চার কথা শুনিয়েও দিয়েছিলেন প্রকাশ্যে। বিদ্যা সিনহা মিম অবশ্য পরীমনির যাবতীয় অভিযোগ অস্বীকার করে ভবিষ্যতে শরীফুল রাজের সঙ্গে কাজ না করবার সিদ্ধান্তের কথাও জানিয়ে দেন। পরে স্বামীর সঙ্গে ফের মিটমাট হয়ে যায় পরীমনির। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই ফের বিস্ফোরক ফেসবুক পোস্ট পরীমনির।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অসুখী ভারতের বিবাহিত মহিলারা, তবু কেন বিচ্ছেদ না-পসন্দ তাদের?

সমীক্ষকরা জানাচ্ছেন, বিবাহবিচ্ছেদের হারের নিরিখে ভারত তালিকার সর্বনিম্ন দেশ হলেও গত দু'দশকে এদেশে বিবাহিত নারী-পুরুষের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা মুহূর্তের ছবি বরাবরই ভক্তদের নজর কেড়েছে। বিভিন্ন সময় নেটমাধ্যমে প্রকাশ্যে এসেছে সেইসব মুহূর্ত। অথচ এসবের মধ্যেই ভাঙনের বীজ বোনা চলছিল নিয়ত।

শুধু সম্পর্কের জটিলতা নয়, পরীমনির জীবনে এসেছে অন্য বিতর্কও। ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করে পুলিশ। যদিও পরবর্তীকালে জজ কেএম ইমরুল কায়েশের বিচারে জামিন পান তিনি কিন্তু জীবনের গল্প একটা নতুন অধ্যায় জুড়ে যায় ততদিনে।

তবে এই এত এত বিতর্কের মধ্যেও একটা অন্যরকম উদাহরণ পরীমনি। সম্পর্কের জটিলতা, সত্যি মিথ্যা, আসল কারণ, দোষ গুণ কোনটা বিচার না করেও এটুকু বোঝা তো সহজ যে আজকের সমাজের ব্যতিক্রম পরীমনি। না হলে এখনও যে সমাজে মেয়েদের প্রতিটা পদক্ষেপ জরিপ করা হয়, সেই সমাজের চোখে চোখ রেখে নিজের জীবনে বারবার এমন সিদ্ধান্ত নিতে পারেন কজন! হতে পারে, পরীমনি স্বাধীনচেতা, হতে পারে আর্থিক জোর রয়েছে তবুও বারবার এমন বিতর্কের কেন্দ্রীয় চরিত্র হওয়া সহজ নয়!

আগামীকাল একটা নতুন বছরের শুরু, নতুনভাবে পথ চলার রেজোলিউশন। এরকম পরিস্থিতিতেই চার মাসের ছোট্ট ছেলেকে নিয়ে বাড়ি ছাড়লেন পরীমনি। তাহলে নতুন বছরে এবার একাই লড়তে চাইছেন তিনি জীবনটা? বিবাহ বিচ্ছেদ দিনক্ষণ নিয়ে এখনও কিছু জানাননি ঠিকই তবে ছোট ছেলেকে নিয়ে যে একটা অন্য রকম একটা জীবনের পথকেই বেছে নিতে চাইছেন তিনি তার অভ্যাসকে স্পষ্ট করে দিয়েছেন ইতিমধ্যেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।