একা 'পাঠান' নয়, ভারতে ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে এই সিনেমাগুলিও?

Pathaan Box Office Records: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার পাঠান ইতিমধ্যেই কেজিএফ: চ্যাপ্টার ২-এর ৪৩৪ কোটি টাকার রেকর্ড ভেঙেছে।

inscript
৩ মিনিট
একা 'পাঠান' নয়, ভারতে ৫০০ কোটির বেশি ব্যবসা করেছে এই সিনেমাগুলিও?

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। ৪ বছর পর শাহরুখ খান বড় পর্দায় ফিরে বুঝিয়ে দিয়েছেন তাঁর জায়গা নিতে পারার মতো কোনও তারকাই তৈরি হননি এবং তাঁর মতো ব্যবসা বোঝা ক্ষুরধার সৃজনশীল মস্তিষ্কেরও যথেষ্ট অভাব রয়েছে দেশে! সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার পাঠান গত সপ্তাহেই ৪০০ কোটির ব্যবসা সেরে ফেলেছে। পাঠান ইতিমধ্যেই কেজিএফ: চ্যাপ্টার ২-এর ৪৩৪ কোটি টাকার রেকর্ড ভেঙেছে। শুধু তাই নয় বলিউডের সর্বোচ্চ আয় করা বেশ কয়েকটি চলচ্চিত্রকে গুণে গুণে ১০ গোল দিয়েছে পাঠান। সলমান খানের টাইগার জিন্দা হ্যায়কে (৩৩৭ কোটি) ছাপিয়ে গিয়েছে পাঠান। গত সপ্তাহে আমির খানের দঙ্গলকেও (৩৮৭ কোটি) ছাড়িয়ে গেছে। এখন এসএস রাজামৌলির বাহুবলী ২: দ্য কনক্লুশনের হিন্দি রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছে পাঠান।

রাজামৌলির RRR বিশ্বব্যাপী ১১৮৯ কোটি টাকার ব্যবসা করেছে। তবে শুধু পাঠান বা এসএস রাজামৌলি পরিচালিত RRR নয়, ভারতীয় আরও অসংখ্য সিনেমার বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে যোগ দিয়েছে। সেখানে অবশ্য আধিপত্য রয়েছে এমন এক খানের, যিনি প্রতিযোগিতাতেই তেমন নেই! ভারতীয় এমন কিছু সিনেমা ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে যা চলচ্চিত্র সমালোচকদেরও অবাক করেছে। আমির খানের 'দঙ্গল' থেকে শুরু করে সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত'- বক্স অফিসে ৫০০ কোটিরও বেশি আয় করা সিনেমার তালিকা নেহাত ছোটও নয়৷

দঙ্গল

২০১৬ সালের এই স্পোর্টস মুভিটি বিশ্বব্যাপী ২০০০ কোটি টাকা আয় করেছে! এটিই সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্র। অভিনেতা আমির খান এই সিনেমায় একজন কুস্তিগির মহাবীর সিং ফোগাতের ভূমিকায় অভিনয় করেন, যিনি তাঁর দুই কন্যা গীতা ফোগাত এবং ববিতা কুমারীকে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগির করে গড়ে তোলেন। অভিনেত্রী ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা দুই বোনের বড় বয়সের ভূমিকায় অভিনয় করেন। আর জাইরা ওয়াসিম এবং সুহানি ভাটনগর ছোট বয়সের ভূমিকায় অভিনয় করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নক্ষত্রের অবসর নেই, খুচরো জনতার খড়কুটো আজীবন শাহরুখই

Shah Rukh Khan: শাহরুখের অবিশ্বাস্য সব কেরামতি দেখে আপনা থেকেই হাত জড়ো হয়ে আসছে, অনন্ত দর্শকবৃন্দ দোয়া করছে, “হে নক্ষত্র, সব ঠিক করে দাও"।

বাহুবলী: দ্য বিগিনিং এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন

এই সিনেমাটি ২০১৫ সালে তিনটি ভাষায় মুক্তি পাওয়ার পর কয়েক বছর ধরে ৬৫০ কোটি টাকা আয় করেছে। প্রভাস এবং অনুষ্কা শেঠি অভিনীত এই ছবির দ্বিতীয় অংশ, বিশ্বব্যাপী ১,৮১০ কোটি টাকা আয় করেছে। প্রভাস, রানা দাগ্গুবতি, অনুষ্কা শেঠি, তামান্না, রম্যা কৃষ্ণা, সত্যরাজ এবং নাসার অভিনীত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুঃসাহসী যুবক শিভডুকে ঘিরে। তিনি তার প্রেমিকা অবন্তিকাকে দেবসেনাকে উদ্ধার করতে সাহায্য করেন। দেবসেনা আসলে মাহিষমতীর আগেকার রানি যিনি রাজা বল্লালদেবের নিষ্ঠুর অত্যাচারে বন্দি।

সিক্রেট সুপারস্টার

ফের আমির খান! আমির এবং কিরণ রাও প্রযোজিত এই পারিবারিক চলচ্চিত্রটি ৯৭৭ কোটি টাকা আয় করেছে। চলচ্চিত্রটি এক অল্পবয়সী মেয়ের গল্প বলে যে একজন গায়িকা হওয়ার স্বপ্ন দেখে এবং ইউটিউবে ভিডিও পোস্ট করে। কিন্তু সবটাই সে করে বোরখার আড়ালে, নিজের পরিচয় গোপন করে। এই কিশোরীর সঙ্গে তাঁর মা, বাবা এবং সঙ্গীত পরামর্শদাতার সম্পর্কও উঠে আসে গল্পে। নারী ক্ষমতায়ন, লিঙ্গসাম্য এবং গার্হস্থ্য হিংসার মতো বিষয় এই সিনেমাটিকে সমালোচকদের আগ্রহের বিষয় করে তুলেছে। এই সিনেমায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম, আমির খান, মেহের ভিজ এবং রাজ অর্জুন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুলে ভরা সিনেমা! পাঠান দেখতে গিয়ে এই ৩ টি মারাত্মক ভুল কি লক্ষ্য করেছেন?

Pathaan Movie Mistakes: পাঠানের একটি দৃশ্যে, শাহরুখ খান বলছেন যে ২০০২ সালে তাঁর পোস্টিং ছিল আফগানিস্তানে। সেখানে একজন স্থানীয়কে তিনি বাঁচিয়েছিলেন।

সঞ্জু

রণবীর কাপুর অভিনীত অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা ৫৮৭ কোটি টাকা আয় করেছে। চলচ্চিত্রটি সঞ্জয় দত্তের জীবন, তাঁর মাদকাসক্তি, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার জন্য তাঁর গ্রেফতারি, বাবার সঙ্গে সম্পর্ক, সিনেমায় ফিরে আসা, বোমা হামলার অভিযোগে সাজা এবং রেহাই সবটাই তুলে ধরেছে। রণবীর কাপুর মূল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও সিনেমায় দেখা গিয়েছে পরেশ রাওয়াল, ভিকি কৌশল, অনুষ্কা শর্মা, মনীষা কৈরালা, দিয়া মির্জা, সোনম কাপুর আহুজা এবং জিম শরাভকে।

পদ্মাবত

রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং শাহিদ কাপুর অভিনীত এই 'বিতর্কিত' সিনেমা বক্স অফিসে ৫৭১.৯৮ কোটি টাকা আয় করেছে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত পদ্মাবত মালিক মহম্মদ জয়সির লেখা কাব্যের উপর ভিত্তি করে নির্মিত। এতে দীপিকা পাড়ুকোন এক সুন্দরী রাজপুত রানি এবং মহারাওয়াল রতন সিংয়ের স্ত্রী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন। রতন সিংয়ের ভূমিকায় শাহিদ কাপুর অভিনয় করেছেন। আর রণবীর সিং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন।

সুলতান

সলমান খান এবং অনুষ্কা শর্মা অভিনীত দুই কুস্তিগীরের মধ্যকার এই রোমান্টিক সিনেমা বিশ্বব্যাপী ৬২৩ কোটি টাকা আয় করেছে। আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস সিনেমাটি প্রযোজনা করেছে। সিনেমার গল্প কুস্তিগির এবং প্রাক্তন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন সুলতান আলি খানকে ঘিরে আবর্তিত হয়েছে যার উজ্জ্বল কর্মজীবন ব্যক্তিগত জীবনকে টালমাটাল করেছে।

2.0

রজনীকান্তের ২০১৮ সালের সুপারহিট এই সিনেমায় অক্ষয় কুমার খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনটি ভাষায় বিশ্বব্যাপী ৮২১ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। সিনেমার মূল গল্প চিট্টি নামের এক রোবট এবং একজন প্রাক্তন পক্ষীবিদ পক্ষী রাজনকে ঘিরে। পাখির জনসংখ্যা হ্রাস এড়াতে সেলফোন ব্যবহারকারীদের উপর প্রতিশোধ নিতে চান এই পক্ষী রাজন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।