মাঝ আকাশে অভাবনীয় ঘোষণা, স্বাধীনতা দিবসে যেভাবে যাত্রীদের মন জিতলেন এই পাইলট...

Independence Day Announcement: এ বছর দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্পাইসজেট বিমানযাত্রীরা পেলেন দুর্দান্ত এক 'সারপ্রাইজ'। একেবারে নিজস্ব কায়দায় নিজস্ব ঢঙে যাত্রীদের জন্য সেই উপহার সাজিয়েছিলেন স্পাইসজেট বিমানসংস্থার পাইলট মোহিত তেওটিয়া।

Sohini Das
২ মিনিট
মাঝ আকাশে অভাবনীয় ঘোষণা, স্বাধীনতা দিবসে যেভাবে যাত্রীদের মন জিতলেন এই পাইলট...

স্বাধীনতা দিবস তো আদতে ভারতবাসীর কাছে একটা আবেগের নাম। আর পাঁচটা দিনের থেকে তাই আলাদা ১৫ অগস্ট। ওই একটা দিনকে ঘিরে হাজার রকম আয়োজন, অনুষ্ঠান, কুচকাওয়াজের পাশাপাশি আশপাশ সেজে ওঠা তেরঙার সাজে। রেল থেকে শুরু করে বিমান, সমস্ত রকম যানবাহনেই একটু অন্যরকম কিছুর প্রত্যাশা নিয়ে ওঠেন যাত্রীরা। আর কিছু কিছু সময় সেই প্রত্যাশা পূরণও হয়। যেমন এ বছর দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্পাইসজেট বিমানযাত্রীরা পেলেন দুর্দান্ত এক 'সারপ্রাইজ'। একেবারে নিজস্ব কায়দায় নিজস্ব ঢঙে যাত্রীদের জন্য সেই উপহার সাজিয়েছিলেন স্পাইসজেট বিমানসংস্থার এক পাইলট।

মোহিত তেওটিয়া নামে ওই বিমানচালকের দৌলতে এবছরের স্বাধীনতা দিবস ছিল স্পাইসজেটের বিমানযাত্রীদের জন্য এক্কেবারে আলাদা। যা তাঁদের স্বাধীনতা দিবসকে করে তুলেছিল অন্যরকম ভাবে স্মরণীয়। ভাবছেন তো কী এমন করেছিলেন মোহিত?

স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত তিনি করেছিলেন একটি বিশেষ ঘোষণা। যে ঘোষণা অন্যদিনের চেয়ে ছিল বেশ খানিকটা আলাদা। ছোট্ট একটি কবিতার মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান মোহিত তেওটিয়া নামে ওই পাইলট। পিছনে ভারতের জাতীয় পতাকা, তার সামনে সামনে দাঁড়িয়েই যাত্রীদের উদ্দেশে তিনি শোনালেন অন্য কিছু। কবিতায় কবিতায় স্বাগত জানান তাঁর বিমানের যাত্রীদের। পাঠিয়ে দেন স্বাধীনতা দিবসের অভিনন্দন।

তাঁর কবিতায় একের পর এক উঠে আসতে থাকে স্বাধীনতা আন্দোলনের একেকটি অধ্যায়। ইংরেজদের সোনার দেশ দখল থেকে শুরু করে জালিওয়ালাবাগ কাণ্ড থেকে ভগৎ সিংদের ফাঁসি, বাদ গেল না কিছুই। সেখান থেকে মোহিত ছুঁয়ে ফেললেন আজকের ভারতের আত্মাকে। ছুঁয়ে গেলেন তার নির্যাস। মোহিত জানালেন, এই ২০২৩ সালে এই সোশ্যাল মিডিয়ার জোয়ারে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এই মুহূর্তটি কিন্তু সহজে আসেনি। আজ থেকে ৭৬-৭৭ বছর আগে বহু শত্রুকে পিছনে ফেলে আমাদের অর্জন করতে হয়েছিল এই মুহূর্তটিকে। যতক্ষণ এই জয়, শান্তির আভা অমলিন, ততক্ষণ জাতপাতের বিভেদ, ধর্মের বিভেদ পিছনে টানতে পারবে না কোনও ভারতীয়কে।

View this post on Instagram

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের হয়ে ব্যাট ধরেননি কখনও, তাঁর নামেই রঞ্জি! কে এই রাজা?

Ranji Trophy: মজার ব্যাপার, যে মহারাজা রঞ্জিতসিংজির ভারতীয় ক্রিকেটে এত রমরমা, তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেননি কস্মিনকালেও।

ওই একই মেজাজে বিমানের অন্যান্য যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মোহিত। পরিচয় দেন নিজেদেরও। আর তাঁর এই ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই অভূতপূর্ব ঘোষণা কার্যত মুগ্ধ করেছে বিমানযাত্রীদের। সেই মুগ্ধতা এসে ছুঁয়ে ফেলছে নেটিজেনদেরও। ইতিমধ্যেই এক লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পছন্দ করেছেন ষোলো হাজারেরও বেশি লোক। কার্যত সোশ্যাল মিডিয়া ভেসেছে মোহিতের প্রশংসায়। মিলেছে সচ্চা দেশপ্রেমীর খেতাবও।

আদতে ব্যক্তিগত জীবনে ব়্যাপ গানের দারুণ ভক্ত মোহিত। সেই শখেরই ছোট্ট একটি পরীক্ষা তিনি করেছিলেন বিমানে। যা দারুণ ভাবে আদৃত হয়েছে। অনেকে তো আনন্দে শিস দিতে শুরু করেন। যাঁরা আক্ষেপের সুরে বলেন, আজকালকার ছেলেপুলেরা আর ইতিহাসমুখী নন। যাঁরা মনে করেন দেশেপ্রেমের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই আজকের প্রজন্মের মধ্যে। তাদের জন্য সপাট জবাব যেন তরুণ এই বিমানচালক। পাশাপাশি আজও শব্দের জোরে যে মানুষের মন জয় করে নেওয়া যায়, তাই ফের একবার প্রমাণ করে দিলেন মোহিত তেওটিয়া।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।