ঘরে বসেই সহজে রোজগারের ডাক! সাড়া দিলেই যে বিপদে পড়তে পারেন আপনি?

Part-Time Job Frauds: ইতিমধ্যেই শতাধিক ওয়েবসাইট ব্লক করা হয়েছে। এই ধরনের দুর্নীতি চক্র সক্রিয় হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যারা বিভিন্ন ধরনের পূর্ণ সময়ের বা আংশিক সময়ের কাজের অফার নিয়ে হাজির হয়।

Sohini Das
৪ মিনিট
ঘরে বসেই সহজে রোজগারের ডাক! সাড়া দিলেই যে বিপদে পড়তে পারেন আপনি?

ঘরে বসেই হাজার হাজার টাকা আয় করতে চান? কখনও বা পার্ট টাইম কাজের সুবর্ণ সুযোগ। এমন হাজারটা মেসেজ প্রায়শই আসতে থাকে আমাদের মোবাইলে। কখনও কখনও ফোনেও আসে এমন নানান কাজের সুযোগ। বিনা পরিশ্রমে হাজার হাজার টাকা উপায়ের এমন ব্যবস্থা দেখে অনেকেই যোগাযোগও করে ফেলেন সেই সব নম্বরে। ক্লিক করে ফেলেন লিঙ্কেও। তারপর? না, ঘরে বসে হাজার হাজার টাকা আয় করা হয়না তাঁদের। বরং পড়ে যান প্রতারকদের ফাঁদে। খোয়া যায় টাকাপয়সা। আর মৌখিক হেনস্থা তো রয়েইছে।

সম্প্রতি এ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র সরকারও। ইতিমধ্যেই শতাধিক ওয়েবসাইট ব্লক করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরেই এই ধরনের দুর্নীতি চক্র সক্রিয় হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যারা বিভিন্ন ধরনের পূর্ণ সময়ের বা আংশিক সময়ের কাজের অফার নিয়ে হাজির হয়। এরপরে মানুষকে বোকা বানিয়ে তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। আর এই চক্রে কাজ করে চলেছে অজস্র সাইবার থ্রেট অ্যাক্টরস। যারা ডিজিট্যাল অ্যাডভার্টাইজমেন্ট, চ্যাট ম্যাসেঞ্জারের মতো মাধ্য়মগুলির সাহায্য় নিয়ে পৌঁছে যায় মানুষের কাছে। এ নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক।

এতদিন ব্যাঙ্কের আধিকারিক সেজে ব্যাপক প্রতারণা চলত। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার অপরাধের তত নতুন নতুন দিক খুলে যাচ্ছে। প্রতিদিন প্রতারণার নতুন নতুন পরিসর খুঁজে বের করছে সাইবার অপরাধীরা। যা সামলাতে হিমশিম খাচ্ছে সাইবার অপরাধ দমন শাখাগুলো। ব্যাঙ্কের ডেবিট কার্ডের তথ্য় জেনে ওটিপি আদায় করে লুঠপাট থেকে আধার-জালিয়াতি। প্রায় নিত্যনতুন নতুন উপায়ের কথা সামনে আসছে। আর সেই তালিকাতেই নয়া সংযোজন এই চাকরি দেওয়ার নামে প্রতারণা।

আর এই ধরনের প্রতারণার পিছনে যে একটি বা দু'টি চক্র কাজ করছে তা নয়। বরং এটাকে এক ধরনের সংঘটিত সাইবার অপরাধ বললেও খুব ভুল বলা হয় না।এই ধরনের বড় মাপের প্রতারণা সংস্থাগুলি একাধিক আন্তর্জাতিক ফিনটেক সংস্থা, কার্ড নেটওয়ার্ক, ক্রিপ্টোকারেন্সি, এটিএম উইথড্রল প্রভৃতি জায়গা থেকে তথ্য সংগ্রহ করে প্রতারণার জাল বিছায়।

সম্প্রতি দেশ থেকে সাইবার অপরাধের বাড়বাড়ন্ত কমিয়ে আনতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর। কিছুদিন আগেই ডিপ ফেক নিয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়েছিল কেন্দ্র। সেই নিয়ে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া জায়েন্টের সঙ্গে বৈঠকও করা হয়েছে। খুব শিগগিরই ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধ কমাতে কড়া ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ডিপ ফেকের পর এবার এই ধরনের সাইবার অপরাধ নির্মূল করতেও উঠেপড়ে লাগত স্বরাষ্ট্র মন্ত্রক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডিপ ফেক রুখতে কড়া কেন্দ্র, আদতে কী এই 'ফোর পিলার স্ট্র্যাটেজি'?

Centre on Deep Fake: এবার এই ডিপ ফেক প্রযুক্তি রুখতেই কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। বৃহস্পতিবারই এ নিয়ে গুগল, মেটা-সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

অমিত শাহের দফতরের তরফে জানানো হয়েছে, এই ধরনের প্রতারকেরা আজকাল গুগল বিজ্ঞাপবন ও মেটা কি-ওয়ার্ডসেরও সাহায্য নিচ্ছে এই ধরনের প্রতারণার ক্ষেত্রে। বিভিন্ন ভাষায় আসছে এই ধরনের বিজ্ঞাপন। যা দেখে ফাঁদে পা দিচ্ছে মানুষ। বিশেষত অবসরপ্রাপ্ত কর্মী, মহিলা ও বেকার তরুণ প্রজন্মকেই নিশানা করছে এই ধরনের প্রতারকেরা।

আসলে এ দেশে চাকরির অভাব আগেও ছিল, এখনও আছে। বহু ছেলেমেয়েই পড়াশোনা করেও ঠিক মতো চাকরি পান না। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে আমরা দেখতে পাই বিএ পাশ, এমএ পাশদের চায়ের দোকান। রাজ্য ও কেন্দ্র, দুই সরকারই কর্মস্থানের ব্যাপারে ব্যর্থ। রোজকার ও বাজারমূল্যের যে অসাম্য, তা দূর করতে অনেককেই বেছে নিতে হয় উপরি কাজের বিকল্প। ফলে মানুষ পার্টটাইম কাজ খোঁজেন। আর সেই সুযোগটাই নেয় এই প্রতারণাচক্রগুলি। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো মেসেঞ্জার অ্যাপগুলির মাধ্যমেও শিকার খোঁজে তারা। ভিডিও লাইক, সাবস্ক্রাইব, ম্যাপ রেটিংয়ের মতো সামান্য কাজ করানোর মাধ্যমে শুরু হয় প্রথম ধাপ। বলা হয়, এই কাজগুলি করতে পারলে তাঁরা কিছুটা কমিশন পাবেন। দেওয়াও হয় কিছু মাত্রায় টাকাপয়সা এর পর ধাপে ধাপে তাঁদের বিনিয়োগ করতে বলেন প্রতারকরা।

ততদিনে কিছুটা আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে শিকার। ফলে টাকার লোভে সে একটু একটু করে ধরা দেয় প্রতারকদের পাতা ফাঁদে। টাকার অঙ্ক ক্রমশ বাড়তে থাকে। আর বড় অঙ্কের টাকা একবার প্রতারকদের হাকে এসে গেলেও চম্পট দেয় তারা। আর তাদের খোঁজ পান না প্রতারিতরা। এ ভাবে দিনেদুপুরে চলে ডাকাতি।

এই ধরনের বিপদ এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই ধরনের কমিশননির্ভর অনলাইন প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে গোটা ব্যাপারটা খতিয়ে নেওয়া দরকার ভালো ভাবে। অচেনা কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে, তা এড়িয়ে যান। কোনও রকম যাচাই ছাড়া আর্থিক লেনদেন করা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের আগে গ্রাহকের নাম এবং পরিচয় ভালো করে খতিয়ে দেখা প্রয়োজন। হতেই পারে, বুকে বিশ্বাস নিয়ে যে প্রকল্প আপনি আপনার পরিশ্রমের টাকা ঢালতে চলেছেন, তা কোনও আর্থিক দুর্নীতি চক্রের ফাঁদ নয়। প্রাথমিক ভাবে কমিশনের যে অর্থ পেয়ে আপনি আনন্দিত হলেন, তার সূত্র জানার চেষ্টা করা প্রয়োজন বলেও মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

যে দেশে চাকরির বাজার মন্দা, সেখানে এই ধরনের আকর্ষণীয় অর্থউপায়ের সুযোগ দেখে মানুষ যে ঝাঁপিয়ে পড়বেন তা তো জানা কথাই। তবে মনে রাখা প্রয়োজন, এ বাজারে বিনামূল্যে কিছুই হয় না। আর বিনাপরিশ্রমে অর্থ উপার্জনের সুযোগও আদতে এক ধরনের ইউটোপিয়া। ফলে এই ধরনে দুরন্ত আকর্ষণীয় ডাকে সাড়া দেওয়ার আগে সম্ভাব্য সব দিকগুলি খতিয়ে দেখার প্রয়োজন আছে বইকি। তবেই এড়ানো যাবে এই ধরনের ভয়ঙ্কর সাইবার অপরাধ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।