ডিপ ফেক রুখতে কড়া কেন্দ্র, আদতে কী এই 'ফোর পিলার স্ট্র্যাটেজি'?

Centre on Deep Fake: এবার এই ডিপ ফেক প্রযুক্তি রুখতেই কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। বৃহস্পতিবারই এ নিয়ে গুগল, মেটা-সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।

Sohini Das
৩ মিনিট
ডিপ ফেক রুখতে কড়া কেন্দ্র, আদতে কী এই  'ফোর পিলার স্ট্র্যাটেজি'?

রশ্মিকা থেকে ক্যাটরিনা হয়ে কাজল। ডিপফেক ভিডিও এবং ছবির শিকার একের পর এক বলিউড অভিনেত্রী। তারকারাই যদি এইভাবে সাইবার অপরাধের কবলে পড়েন, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা আঁচ করা কঠিন নয়। এবার এই ডিপ ফেক প্রযুক্তি রুখতেই কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। বৃহস্পতিবারই এ নিয়ে গুগল, মেটা-সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় তথ্য় ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। সেই বৈঠক শেষে মন্ত্রী জানান, ভয়ঙ্কর এই প্রযুক্তির মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য ১০ দিন সময় নিচ্ছে কেন্দ্র। তার পরেই ডিপফেক প্রযুক্তি নিয়ে তৈরি করা হবে খসড়া আইনে। প্রস্তাবিত আইনে কড়া শাস্তির বিধান থাকবে বলেও জানিয়ে দিয়েছে তথ্য় ও সম্প্রচার মন্ত্রক।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রশ্মিকা মন্দানার একটি ভিডিও। সেই ভিডিওর শালিনতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় নেটিজেনদের একাংশ। পরে জানা যায়, ভিডিওয় দেখা যাওয়া মেয়েটি আদতে রশ্মিকাই নন। হ্যাঁ, মুখটি অবশ্য তাঁরই, তবে তাঁর মুখটি ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে বসিয়ে দেওয়া হয়েছিল অন্য একজনের ভিডিওতে। একই ক্যাটরিনা কাইফের টাইগার ৩ ছবির একটি দৃশ্য নিয়ে একই ভাবে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাদ যাননি জনপ্রিয় তারকা কাজলও। সম্প্রতি তাঁর পোশাক পরিবর্তনের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায়, সেটিও অন্য এক ইউজারের টিকটক ভিডিও, যেখানে দক্ষতার সঙ্গে বসানো হয় কাজলের মুখটি। কিছুদিন আগে ডিপফেক-শিকার হন সচিন-কন্যা সারাও। রশ্মিকার ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই সরব হয়েছিলেন। ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের হেনস্থা রুখতে কড়া পদক্ষেপ করুক কেন্দ্র, এমন দাবি জানিয়েছিলেন অনেকেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাইরাল ভিডিওর নারী রশ্মিকা মান্দানা নন, কী ভাবে চিনবেন ডিপফেক?

Rashmika Mandanna Deepfake Controversy: ওই ভিডিওটি জরা প্যাটেল নামে অন্য এক জনের। যার সঙ্গে রশ্মিকার দূর দূরতক কোনও মিল নেই। গোটা শরীরটি তাঁর, মুখটির জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে শুধু রশ্মিকার মুখ।

তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। এ নিয়ে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানান, এই ধরনের ডিপ-ফেক ভিডিও প্রবণতা রুখতে 'ফোর-পিলার স্ট্র্যাটেজি' নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আইনি হোক বা প্রযুক্তিগত, কোনও দিকেই কোনও ফাঁক রাখতে চায় না তারা। সে কারণেই সমস্ত সোশ্যাল মিডিয়ার সঙ্গে এই বৈঠক। যেখানে প্রায় প্রতিটি সংস্থাই স্বীকার করে নিয়েছে যে বিষয়টি বেশ ভয়ের। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার একটি মারাত্মক দিক হয়ে উঠেছে ডিপ-ফেক। এর মাধ্যমে বাড়ছে সাইবার অপরাধ। বাড়ছে ব্ল্যাকমেলের প্রবণতা। বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় মেটা ও গুগলের সঙ্গে। বৈঠকে হাজির ছিলেন দেশের শীর্ষ এআই সংস্থা ও এআই প্রযুক্তি বিশেষজ্ঞ ও অধ্যাপকেরা।

বৈঠকের মূল লক্ষ্যই ছিল সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়ো কনটেন্টের বাড়বাড়ন্ত রুখতে প্রয়োজনীয় রূপরেখা তৈরি। বিষয়টি গুরত্বের সঙ্গে দেখার কথা মনে করিয়ে দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানান, এই ধরনের ডিপ ফেক ভিডিও আসবে আমাদের গণতন্ত্রের উপরেও বড়সড় এক ঝুঁকি। যেভাবে কোনও রকম যাচাইয়ের বালাই না করেই হু হু করে ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিও, ছবি, তা যথেষ্ট দুশ্চিন্তার। খুব শিগগিরই এ নিয়ে যথাযথ ব্যবস্থা না নিতে পারলে বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রকাশ্যে পোশাক পাল্টে সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড', ভাইরাল ভিডিওয় সত্যিই কি কাজল?

Kajol's deepfake video goes viral on social media: আদতে যার টিকটক ভিডিওটির উপরে বলিউড তারকার মুখটি বসানো হয়েছে, তার নাম রোজি ব্রিন। গত জুন মাসের ৫ তারিখ ওই ভিডিওটি টিকটকে পোস্ট করেন রোজি।

আপাতত এই ধরনের ডিপ ফেকের রমরমা রুখতে চারটি স্তম্ভের পরিকল্পনা নেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার। তার প্রথম ধাপে রয়েছে, ডিপ ফেক কনটেন্ট ও ভুয়ো তথ্যকে চিহ্নিত করে তাকে ছড়ানোর হাত থেকে রোখা। এই ধরনের অপরাধ রোখার আরও একটি দিক কিন্তু মানুষের সচেতনতা বৃদ্ধি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নিয়ে নির্দেশিকা ও আইন তৈরি করে ফেলবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। তৈরি করা হবে একটি যথাযথ রূপরেখা।

যুগটাই সোশ্যাল মিডিয়ার। আমরা প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ার নজরদারির মধ্যে থাকি ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। কোনও একটা কনটেন্টের ভাইরাল হতে কয়েক মিনিটও লাগে না। ফলে এ নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে মন্ত্রক। এ নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও একটি বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। সেই বৈঠকেই এই সংক্রান্ত নির্দেশ এবং বিধির রূপরেখা চূড়ান্ত করে ফেলা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।