অবিশ্বাস্য! বয়সকে উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছেন এই ব্যক্তি? কীভাবে?

Anti Ageing Technique: সকাল সকাল ৬০ খানি ওষুধ খান ব্রায়ান। বাকি দিনে আরও ৪০ টা!

inscript
৩ মিনিট
অবিশ্বাস্য! বয়সকে উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছেন এই ব্যক্তি? কীভাবে?

“তা তো হবেই, আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না!

বুড়ো বলল, “তোমার যেমন বুদ্ধি! আশি বছর বয়স হবে কেন? চল্লিশ হলেই আমরা বয়েস ঘুরিয়ে দিই। তখন আর একচল্লিশ বেয়াল্লিশ হয় না- ঊনচল্লিশ, আটত্রিশ, সাঁইত্রিশ করে বয়েস নামতে থাকে। এমনি করে যখন দশ পর্যন্ত নামে, তখন আবার বয়েস বাড়তে দেওয়া হয়। আমার তো বয়েস কত উঠল নামল, আবার উঠল। এখন আমার বয়েস হয়েছে তেরো!”

শাহরুখ এই ষাট ছুঁইছুঁই বয়সে এসে লাফাচ্ছেন, পেশি দেখিয়ে হৃদয়ে দুন্দুভি বাজিয়ে দিচ্ছেন, জন আব্রাহামকে দেখে মনে হচ্ছে ৫০ নয়, এই সদ্য ৩৫! টম ক্রুজকে দেখে এখনও ঘায়েল হয়ে পড়ছেন কিশোরীরা। রেখা সত্তরের কাছাকাছি গিয়ে লাস্য আর যৌবনকে কান ধরে শেখাচ্ছেন বয়সের মানে! এসব উদাহরণ একদিকে। এরা কেউই হয়তো হযবরল পড়েননি। পেশার খাতিরে শরীরে যৌবন ধরে রাখতেই হয়। কিন্তু এদের গুণে গুণে ১৫০ গোল দিয়েছেন ব্রায়ান জনসন। তিনিও হযবরল পড়েননি। তবে বাস্তবেই বয়সকে ঘুরিয়ে ফেলে, কমিয়ে দিয়েছেন। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে ব্রায়ান জনসনের বয়স কমানোর ঘটনাটি যতই জানা যায়, তাজ্জব হয়ে যেতে হয়।

ব্রায়ান জনসনের খাতায় কলমে বয়স ৪৫। আর বাস্তবে এখন বছর সাতেক কম। কোটিপতি এই সফ্টওয়্যার উদ্যোক্তার প্রতিটি শারীরিক কাজ পর্যবেক্ষণ করেন ৩০ জনেরও বেশি ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ। বয়স কমাতে ব্রায়ান ইতিমধ্যেই খরচ করে ফেলেছেন ২ মিলিয়ন মার্কিন ডলার! বদলে তাঁর চামড়া, চুল থেকে শুরু করে মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, দাঁত, মূত্রাশয়, লিঙ্গ এবং মলদ্বারের বয়স অবধি একজন বছর আঠারোর মানুষের মতোই! প্রতি মাসে কয়েক ডজন চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় ব্রায়ান জনসনকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাতারাতি কমে গেল দেশের সমস্ত নাগরিকের বয়স! যে ম্যাজিক ঘটাল দক্ষিণ কোরিয়া

South Korea Age Counting Law: ৩১ ডিসেম্বর যদি কোনও শিশু জন্মায় তাহলে পরের দিন তার বয়স হবে দুই!

প্রতিদিন ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়া অবধি ব্রায়ান জনসনের জীবন খাপে বাঁধা। খাবার একেবারে মাপে বাঁধা, প্রতিদিন ১,৯৭৭ নিরামিষ ক্যালোরি, ব্যায়াম দিনে এক ঘণ্টা, সপ্তাহে তিনবার বেশি পরিমাণে এবং ঘুম প্রতি রাতে একই সময়ে। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে তিনি একটি বিশেষ চশমা পরেন, যাতে ঘুম নেমে আসে চোখে। নিয়মিত রক্ত পরীক্ষা, এমআরআই, আল্ট্রাসাউন্ড এবং কোলোনোস্কোপির মতো পরীক্ষা তো রয়েইছে। ব্রায়ানের শরীরে এখন চর্বি মাত্র ৫% থেকে ৬%। সামগ্রিক জৈবিক বয়স কমপক্ষে পাঁচ বছর কমে গিয়েছে। ব্রায়ানের হৃদযন্ত্রের বয়স এখন ৩৭ বছর, ত্বক ২৮ বছরের এবং ফুসফুস ১৮ বছর বয়সী ব্যক্তির মতোই ক্ষমতা ধরে৷

৩০ বছর বয়সে জনসন Braintree Payment Solutions LLC নামে একটি পেমেন্ট প্রসেসিং কোম্পানি তৈরি করেন। বিশাল সাফল্য আসে ঠিকই কিন্তু দীর্ঘ দীর্ঘ সময়ের কাজ এবং কাজের চাপে দেহ ভেঙে পড়ে, ওজন বেড়ে যায় অবসাদে ডুবে যান। ২০১৩ সালে ৮০০ মিলিয়ন ডলারে ইবে ইনকর্পোরেটেডের কাছে এই সংস্থাটি বিক্রি করে দেন ব্রায়ান, তারপর নিজেকে গোছানোর কাজে নেমে পড়েন। সেই ভয়াবহ চাপের জীবন থেকে বেরোতে এখন প্রতিদিনের রুটিন শুনলে হাঁ হয়ে যেতে হয়। সকালে ওঠেন ঠিক ৪.৩০ টেয়। তারপর শুরু হয় যৌবন ফেরানোর মহাযজ্ঞ। শরীর মাপেন, দেহের ওজন, তাপমাত্রা সবটুকু লিপিবদ্ধ করা হয়। একটি বিশেষ ইলেকট্রিক টুপি পরেন ব্রায়ান যাতে চুলে পাক না ধরে। একটি বিশেষ ইয়ারফোন পরেন, যাতে কানের একটি বিশেষ নার্ভে বিশেষ তরঙ্গ পাঠানো হয়। এই তরঙ্গ তাঁর স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Vogue পত্রিকার প্রচ্ছদে ১০৬ বছর বয়সি 'মডেল'! সারা দেহে উল্কি আঁকা এই বৃদ্ধা আসলে কে?

Vogue 106 Year Old Cover Star: ১০৬ বছরের এই বৃদ্ধার সারা দেহে উল্কির গালিচা পাতা, এই বৃদ্ধাই বিশ্বের বিখ্যাত ফ্যাশন পত্রিকা ভোগের প্রচ্ছদের মুখ।

তারপর দিনে সকাল সকাল ৬০ খানি ওষুধ খান ব্রায়ান। বাকি দিনে আরও ৪০ টা! সারাদিনের এই ১০০ টি ওধুধে রয়েছে লিথিয়াম, হলুদ, রসুন, আদা, আয়রন, জিঙ্ক, ভিটামিন ই, ডি প্রভৃতি। মানসিক অসুস্থতা দূরে রাখতে লিথিয়াম সাপ্লিমেন্ট খেতে হয় তাঁকে। একটি বিশেষ পানীয় খান দারুচিনি, করেলা পাউডার, অ্যামিনো অ্যাসিড, ক্রিয়েটিনের মিশ্রণ। তারপর ১ ঘণ্টা ব্যায়াম। ভোর ৬ টায়, ১ ঘণ্টা ব্যায়ামের পর তিনি খান 'সুপার ভেজি মিল'। ব্রকোলি, ফুলকপি, আদা, রসুন, কিছু শস্য আর মাশরুম মেশানো খাবার। আবার সকাল ৮ টায় একটি খাবার খান। তারপর ১১ টায় খান দিনের শেষ খাবার। তারপর সারাদিন আর কোনও খাবার না। সন্ধা ৬ টায় চশমাটি পরে নেন, সাড়ে ৮ টায় ঘুম!

বাড়িতেই চলে ত্বকের বয়স কমানোর বিবিধ কাজ। সারা শরীরের প্রতিটি ইঞ্চি থাকে ডাক্তারের নজরে। শ্রবণ ক্ষমতা বাড়ানো হয়। হাই ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক স্টিমুলেশন দিয়ে ৩০ মিনিটে ২০ হাজার সিট আপ করেন। রেড লাইট থেরাপি করান, যাতে ত্বক আর পেশি তরুণ থাকে। আর এই বিরাট কর্মকাণ্ডের ফলে তাঁর ডিএনএ-র বয়স এখন কমে গিয়েছে ৫ বছরেরও কম। জন্মিলে মরিতে হবে, একথা ব্রায়ানও জানেন। তাহলে কীসের জন্য বয়স কমানোর এত তাড়া। আসলে তাড়া নয়, ব্রায়ান চরম অসুস্থ জীবনযাপনকে দেখেছেন কাছ থেকেই। এখন আজেবাজে খাবার, অসময়ে ঘুম বা না ঘুমনো, মানসিক চাপ থেকে বহুদূরে নিজেকে বিজ্ঞানের এক পরীক্ষার অংশ করে তুলেছেন তিনি। মৃত্যুকে আটকানো যায় না ঠিকই কিন্তু বয়স সত্যিই সংখ্যা, মানুষের হাতেই তা ঘুরিয়ে ফেলার চাবি। ব্রায়ান আসলে হযবরলর সেই টেকো বুড়ো, যার বয়স এখন কমতির দিকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।