ট্রেডমিলে ঘাম ঝরাচ্ছেন রোজ, চিরতরে অথর্ব হতে পারেন যে সামান্য ভুলে...
Treadmill workout: বয়স্কদের জন্য বা যাদের হাঁটুতে আগে আঘাত লেগেছে তাদের জন্য ট্রেডমিল একেবারেই আদর্শ ওয়ার্কআউট নয়।

জিমে ঘাম ঝরাতে যারা ভালোবাসেন, অথবা ভালো না বাসলেও যারা বাধ্য হয়েই করেন তাদের ওয়ার্কআউটের অন্যতম প্রাথমিক অংশ হলো ট্রেডমিল। জিমে অবশ্যই সকলকে ট্রেডমিলে হাঁটা বা দৌড়নোর বিষয়টি করতেই হয়। কার্ডিও ব্যায়ামের একটি অংশ হিসাবে, ট্রেডমিল কাফ মাসলকে দৃঢ় করে, দেহকে শক্তিশালী করতে সাহায্য করে এবং ওজন কমানোর লক্ষ্যে কাজ করে। আসলে, সার্বিকভাবেই ট্রেডমিল এক দুর্দান্ত ওয়ার্কআউট। তবে সুবিধাজনক হলেও বাড়িতে ট্রেডমিলের ব্যবস্থা করা বেশ ব্যয়বহুল। সে যাইহোক, ট্রেডমিলে উঠে রোজ ঘাম ঝরানোর সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখা উচিত। অনেকেই হাঁটুর ব্যথায় ভোগেন, বিশেষ করে যদি বয়স ৫৫ বা ৬০-এর বেশি হয়। যারা অস্টিওপোরোসিসে অর্থাৎ দুর্বল এবং ভঙ্গুর হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য স্থূলতা এবং ফ্র্যাকচারের কারণে অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে।
একজন ব্যক্তি যখন মাটিতে হাঁটার বদলে ট্রেডমিলে হাঁটছেন তখন শরীরের শক্তি প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হয়, তাই হাঁটুর বিশেষ যত্ন নিতেই হবে। যখন মানুষ মাটিতে বা ট্র্যাকে দৌড়ন, তখন শক্তির প্রবাহ শরীর থেকে মাটিতে হয়। কিন্তু ট্রেডমিলে, শক্তির প্রবাহ ঠিক উলটো। এখানে মেশিন থেকে পায়ে শক্তি প্রবাহ ঘটে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে হাঁটু খুব ভঙ্গুর হয় তাই ট্রেডমিলের প্রভাব কার্টিলেজে পড়ে এবং মারাত্মক ক্ষতি হতে পারে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Excessive Workout Heart Affect : দৌড়লে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। সচল থাকে। কিন্তু সেই জিম আর দৌড়, ম্যারাথন যখন প্রাণঘাতী হয়ে দাঁড়ায়?
ট্রেডমিলে হাঁটা হাঁটুতে ব্যথা এবং ফোলাভাব বাড়িয়ে তুলতে পারে। বয়স্কদের জন্য বা যাদের হাঁটুতে আগে আঘাত লেগেছে তাদের জন্য ট্রেডমিল একেবারেই আদর্শ ওয়ার্কআউট নয়। ট্রেডমিল সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রেডমিলে চেপে প্রথমে হাঁটা শুরু করা উচিত। চেপেই দৌড়নো উচিত নয়।
ট্রেডমিল আসলে দ্রুত হাঁটার জন্য, দৌড়নোর জন্য নয়। তাও মানুষ সাধারণত চেপে দৌড়নো শুরু করেন। দৌড়নোর সময়, আমরা সাধারণত পায়ের আঙুলের উপর বেশি ওজন রাখি এবং হাঁটার সময় ওজন পায়ের আঙুল থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত ছড়িয়ে থাকে। অর্থাৎ পুরো পা-টাই দেহের ওজন বহন করে। ট্রেডমিলে দৌড়নোর চেয়ে, দ্রুত হাঁটার স্বাস্থ্য সুবিধা অনেক বেশি।
- আপনার জন্য আরও কিছু লেখা
প্রফেশনাল রেসলিং-এর জগতে খালি-র মতো বিখ্যাত আর কোনও ভারতীয়ই হননি কখনও।

ইউএস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশনের মতে, বাড়িতে ব্যায়ামের সরঞ্জাম সম্পর্কিত আঘাতের সবচেয়ে বেশিটাই ঘটে ট্রেডমিলের কারণে। ট্রেডমিলে নতুন নতুন হাঁটতে ভালোই লাগে কিন্তু এই রোয়িং মেশিনের নানা জটিল দিকও রয়েছে। সেই দিক মাথায় না রাখলে আঘাত লাগতে পারে।
যেকোনও ধরনের আঘাত এড়ানোর সহজতম উপায় হল আরামদায়ক গতিতে কাজ করা। ধীর গতিতে শুরু করাটাই বাঞ্ছনীয়। দৌড়নো উচিত নয়, বারেবারে মাথায় রাখতে হবে ট্রেডমিল শুধু হাঁটার জন্য। তাই প্রথমে দেহের পেশিগুলিকে শক্তিশালী করতে হবে যাতে তারা মেশিনের প্রভাব সহ্য করতে পারে। তখনই দেহের বায়োমেকানিক্স আরও ভাল কাজ করে।
সুস্থ, সবল ব্যক্তি বা খেলোয়াড় হলে ট্রেডমিল নিয়ে ভাবনার বিশেষ কারণ নেই। কিন্তু প্রথম প্রথম শুরু করলে ট্রেডমিল নিয়ে বিশেষ পরীক্ষানিরীক্ষা না করাই ভালো। এটি প্যাটেলোফেমোরাল আর্থ্রাইটিসের কারণ হয়ে উঠতে পারে, অর্থাৎ হাঁটু ফুলে যেতে পারে। বিগত বেশ কয়েক বছর ধরেই ট্রেডমিলের কারণে নানা মারাত্মক আঘাতের খবর পাওয়া গেছে। হঠাৎ বৈদ্যুতিক ঝাঁকুনি শরীরে ভারসাম্যহীনতার সৃষ্টি করতে পারে এবং পড়ে গিয়ে গুরুতর জখম হতে পারে। তাই ধীর গতিতে শুরু করে এবং ধীরে ধীরে ট্রেডমিলে দ্রুত হাঁটাই উচিত। তাতে আঘাত এবং মারাত্মক ক্ষত এড়ানো যেতে পারে।















