সাড়ে সাত বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির?
Virat Kohli: অনেকেই বলছে সাত বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন তাঁরা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও উঁকিঝুঁকি মারছে তেমনই খবর। যা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছেন ভক্তরা।

বাজারে গুঞ্জন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা দম্পতি। ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েকদিনের বিরতি নিয়েছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। সরকারি ভাবে কিছু না জানালেও হাওয়ায় ঘুরছে অনুষ্কা শর্মার দ্বিতীয় বার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর। এরই মধ্যে উস্কে উঠল এই পাওয়ার দম্পতির বিচ্ছেদের জল্পনা।
২০১৭ সালের ডিসেম্বর মাসে ইটালিতে বসেছিল বিরুষ্কার বিয়ের আসর। অবশ্য তারও অনেক আগে থেকেই তাঁদের সম্পর্ক। একের পর এক ম্যাচে দর্শকাসনে বসে থাকতে দেখা গিয়েছে অনুষ্কাকে। বিরাট রান না পেলে মানুষ দুষেছেন অভিনেত্রীকে। সেই সময় প্রেমিকার হয়েই বারবার গলা চড়াতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। সেখান থেকে শুরু হয়ে বিয়ের পিঁড়ি, ভক্তদের কাছে এ যেন ছিল রূপকথার গল্পের মতো।
- আপনার জন্য আরও কিছু লেখা
Palestine Supporter in World Cup Final Match : রবিবার মাঠে যুদ্ধ থামানোর মানবিক আবেদন নিয়েই ঢুকে পড়েছিলেন প্যালেস্টাইন সমর্থক। তখন ১৪তম ওভার চলছে।
এরই মধ্যে ২০২১ জন্মায় বিরুষ্কার মেয়ে ভামিকা। আপাতত হাওয়ায় ভাসছে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান আসার খবর। এসবের মধ্যেই উস্কে উঠল নয়া জল্পনা। এত বছর পর কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন জনপ্রিয় এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় তেমন কথাবার্তা চলছে বটে। অনেকেই বলছে সাত বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন তাঁরা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও উঁকিঝুঁকি মারছে তেমনই খবর। যা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছেন ভক্তরা।

- আপনার জন্য আরও কিছু লেখা
সম্পর্ক ভাঙছে বিরাটের। তবে অনুষ্কার সঙ্গে নয়। অনুষ্কার মতোই আরও একটি পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চলেছেন ক্রিকেট-তারকা। বিরাটের মতো ক্রিকেট-তারকার যে শুধুই ক্রিকেটের দুনিয়াতেই নামডাক, তা তো নয়। বিজ্ঞাপনের দুনিয়াতেও বেশ জনপ্রিয় বিরাট কোহলি। নানা জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডারও তিনি। আর সেই বিজ্ঞাপনের দুনিয়াতেই এবার দীর্ঘদিনের সম্পর্ক ভাঙছে বিরাটের।

জনপ্রিয় সংস্থা পুমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিরাট কোহলির। ২০১৭ সালেই পুমার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিরাট। জার্মান এই সংস্থার সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি ছিল তাঁর। শুধু বিরাটই নয়। অনুষ্কার সঙ্গেও এই সংস্থার চুক্তি রয়েছে। এমনকী কোহলির আইপিএলের দল আরসিবির কিট স্পনসর তারা। তবে এত বছরের সম্পর্কে এবার ছেদ পড়তে চলেছে। শোনা যাচ্ছে, Agilitas sports-এর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন বিরাট কোহলি। জানা যাচ্ছে, এই সংস্থার অংশীদারও হবেন কোহলি।
যদিও পুমা এই সমস্ত দাবিই ভিত্তিহীন বলে দাবি করেছে। এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি সংস্থার তরফে। এমনকী বিরাট কোহলিও এ ব্যাপার নিয়ে কোনও মুখ খোলেননি। এতদিন ধরে পুমার বিজ্ঞাপনে, পোস্টারে বিরাটের মুখ দেখতে পেতেন ভক্তেরা। সেই দৃশ্য আর বেশিদিন মিলবে না বলে খানিকটা দুঃখ পেয়েছে বিরাট-ভক্তকূল!















