হাসিনা-কন্যাকে ছুটিতে পাঠাল হু! কী কী অভিযোগ সাইমার বিরুদ্ধে?

Bangladesh : জমি দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল-সহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

Tanvia Barua
৩ মিনিট
হাসিনা-কন্যাকে ছুটিতে পাঠাল হু! কী কী অভিযোগ সাইমার বিরুদ্ধে?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের প্রধান ছিলেন তিনি। চার মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থা দুদক তাঁর বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করেছিল। আর কী কী অভিযোগ সাইমার বিরুদ্ধে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হেল্‌থ পলিসি ওয়াচ’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, সংস্থাটির প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস কর্মীদের ইমেল করেছেন, সাইমাকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে। তবে কেন ছুটিতে পাঠানো হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক কথায় বীভৎস! কী রয়েছে বাংলাদেশের গুম সংক্রান্ত কমিশনের রিপোর্টে?

Bangladesh Disappearance Commission Report: দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট পড়ে ইউনূস বলেছেন, "কী ভয়াবহ এক একটি ঘটনা! আমাদের সমাজের “ভদ্রলোকেরা”, আমাদেরই আত্মীয়-পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে।"

বাংলাদেশে একক দল হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল আওয়ামী লিগ। শেখ হাসিনা আওয়ামী লিগের সভানেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ক্ষমতা গ্রহণের একদম শুরুতে নিরঙ্কুশ সমর্থন পেলেও, মানুষের মন রাখতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের হাসিনা সরকার। আওয়ামী লিগ সরকারের বিরুদ্ধে তিস্তা প্রকল্প, কোটা বিরোধী আন্দোলন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পেনশন, প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ উঠেছিল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ব্যাপক তদন্ত শুরু করেছিল। এরপর থেকে হাসিনার বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং অপরাধের অভিযোগ মামলা শুরু হয়েছে বাংলাদেশে। বিভিন্ন অবৈধ সম্পদের খোঁজও পাওয়া গিয়েছিল। এমনকি, হাসিনার পরিবারের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ সামনে এসেছিল।

জমি দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল-সহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। চলতি বছর জানুয়ারি মাসেই হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা রুজু করেছিল। আদালতে এই মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছিল। রাজধানীর আদালতেই সেই মামলা চলছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, ঢাকায় আবাসিক জমি প্রতারণা করে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ, কন্যা পুতুলের অনুরোধেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজ করিয়েছিলেন। এই কাজে বাধা দেননি। এই ঘটনায় সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও যুক্ত ছিলেন বলে অভিযোগ। রাষ্ট্র পোষিত সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)-এর মাধ্যমে এই জমি আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাষা আর ধর্মের জাল থেকে কোনওদিন মুক্ত হতে পারবে বাংলাদেশ?

Bangladesh: ২০২৪ সালের অগাস্ট থেকে, মাহফুজ আলম নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাইনারি ভাঙার কথা মুখে বলা যত সোজা, কাজে করা ততোধিক কঠিন।

দুদকের আইনজীবী আহমেদ সালাম সাংবাদিকদের জানিয়ে ছিলেন, এই মামলার তদন্তের রিপোর্ট চলতি বছরের ৪ মে জমা দেওয়ার কথা ছিল। অভিযুক্তরা পলাতক বলেই তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। চার্টশিটে দাবি করা হয়, হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন অসৎ উপায়ে পুতুল ওই জমি অধিগ্রহণের জন্য বায়না করেন। তাঁদের পারিবারিক জমি থাকা সত্ত্বেও রাজধানী ঢাকার উপকন্ঠে ওই জমি দখল করা হয়। অভিযোগ এও উঠছে যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক)-কে কিছু না জানিয়েই সম্পূর্ণ বেআইনিভাবে জমি আত্মসাৎ করা হয়েছিল।

২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ শুরু করেন পুতুল। তবে তার এ নিয়োগ নিয়েও শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ, ‘হু’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার সময় ভুল তথ্য দাখিল করেছিলেন সাইমা। সেই কারণে তাঁর বিরুদ্ধে মামলাও রুজু হয়। হাসিনা বিরোধীরা অভিযোগ করে, মায়ের প্রভাবেই ২০২৪ সালে হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান হন সাইমা।

প্রসঙ্গত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এমনকী, ভারত সরকার হাসিনার এ দেশে থাকা নিয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছে। সম্প্রতি শেখ হাসিনার বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অডিও ফাঁস হয়েছে। মানবতাবিরোধী অপরাধে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে ভারত নিজেদের অবস্থান বদলায়নি।

প্রশ্ন উঠছে, সাইমার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলার কারণেই কি তাঁর বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ নিল?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।