শহরের রাস্তায় জমছে গদি-তোষকের স্তূপ, নতুন মহামারীর মুখে প্যারিস?

Paris, Bedbugs: আপাতত এই বিপর্যয়কে মহামারী বলেই চিহ্নিত করেছে প্যারিস প্রশাসন। অবস্থা এমন দাঁড়িয়েছে, মেট্রোতে পর্যন্ত বসতে ভয় পাচ্ছেন মানুষ।

Sohini Das
২ মিনিট
শহরের রাস্তায় জমছে গদি-তোষকের স্তূপ, নতুন মহামারীর মুখে প্যারিস?

বিশ্বের সুন্দরতম শহরগুলির একটি প্যারিস। বছরের পর বছর ধরে পর্যটকদের অন্যতম পীঠস্থান এই শহরটি। শিল্পের শহর প্যারিস, সুন্দরের শহর। কিন্তু সেই প্যারিসের রাস্তা জুড়ে এখন শুধুই পরিত্যক্ত তোষক আর গদির স্তূপ। সুন্দর শহরের এই হাল দেখে তো আঁতকে ওঠার জোগার পর্যটকদের। হঠাৎ করে হলটা কী শহরটার?

শুধু যে এই অবস্থা ফ্রান্সের রাজধানী প্যারিসের, তা কিন্তু নয়। প্যারিসের পরেই দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেই। সেখানেও পরিস্থিতি একইরকম। জানা গিয়েছে, এই দুই শহর-সহ ফ্রান্সের একাধিক এলাকায় লেগেছে এক মহামারী। না, করোনা বা নিপা ভাইরাস নয়। আপাতত ছাড়পোকার জ্বালাতেই অতিষ্ঠ শহর।

সেই পোকার উপদ্রবে জীবন বেরিয়ে যাওয়ার জোগার প্যারিসবাসীর। ঘুমানো তো দূরের কথা, বিছানা বা গদি রয়েছে এমন জায়গায় বসার কথা ভাবলেই আঁতকে উঠছেন তাঁরা। সারা গায়ে লাল দাগরা দাগরা ক্ষত আর তার জ্বালাতে এখন প্যারিসবাসীর জীবন ওষ্ঠাগত। আরও বিপদে পড়েছে হোটেলগুলির। হোটেল বলে কি আর তারা ছাড়পোকাদের হাত থেকে বাঁচতে পেরেছেন ভেবেছেন! বরং তাদের হয়েছে দ্বিগুণ বিপদ। যাঁরা গ্যাঁটের কড়ি খরচ করে হোটেলে থাকতে আসবেন, তাঁরে কেনই বা সহ্য করবেন এই ছাড়পোকার তাণ্ডব! যার ফলে বেকায়দায় পড়েছেন অসংখ্য হোটেল কর্তৃপক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাদ্যযন্ত্রের নামে নির্মম অত্যাচার! ক্যাট-পিয়ানো কি সত্যিই ছিল কোনওদিন?

Cat Piano: ধরে নিন একটা সাদা-কালো রিডওয়ালা পিয়ানো, যার সামনের দিকে রয়েছে একটি খাঁচা। আর সেই খাঁচায় থাকত সাত থেকে ন'টি বিড়াল এবং তারা প্রত্যেকেই জলজ্যান্ত।

জানা গিয়েছে, প্যারিসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা নাকি রু সেন্ট লাজার। সেখানে রাস্তার ধারে পাহাড় জমেছে তোষক-গদির। অধিকাংশ বাসিন্দাই ঘর থেকে বাইরে বের করে দিয়েছেন ছাড়পোকা সংক্রমিত গদিগুলিকে। বহু হোটেলের সামনেও ধরা পড়েছে একই দৃশ্য। প্লাস্টিক দিয়ে অস্থায়ী জায়গা বানিয়ে তার উপর গড়ে তোলা হয়েছে গদির পাহাড়। অনেকে বের করে দিয়েছেন সোফা, চেয়ারের মতো আসবাবপত্রও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রক্তের বদলে শরীরে দুধ! উনিশ শতকের যে পরীক্ষা ছিল শিউরে ওঠার মতো

Substitute of Blood: রক্তের বিকল্প হিসেবে শরীরে চালানো হয়েছিল দুধ! সফল হয় কি সেই পরীক্ষা?

আপাতত এই বিপর্যয়কে মহামারী বলেই চিহ্নিত করেছে প্যারিস প্রশাসন। অবস্থা এমন দাঁড়িয়েছে, মেট্রোতে পর্যন্ত লোকে বসতে ভয় পাচ্ছে। ছাড়পোকাময় আসনের বসার চেয়ে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকাই বেশি কাজের বলে মনে করছেন তাঁরা। নানা ধরনের কীটনাশক প্রয়োগ করেও নাকি কাজের কাজ হচ্ছে না বলে দাবি করেছে ফরাসি পেস্ট কন্ট্রোলগুলি। সেইসব কীটনাশকও নাকি খেয়ে দিব্যি হজম করে ফেলছে ছাড়পোকা সেনা। ফলে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে এই পোকার তাণ্ডব।

এই ছাড়পোকা-সমস্যা ক্রমশ প্যারিসের জন্য আরও বেশি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামনের সপ্তাহেই রাগবি ওয়ার্ল্ড কাপ প্যারিসের মারসেলিতে। যার জন্য় আসতে চলেছে বহু ব্রিটিশ ও আইরিশ রাগবি ভক্ত। তবে এই সব ছাড়পোকা সেনা যে ভাবে রাতদিন মানুষের রক্ত চুষতে ব্যস্ত, তাতে প্যারিসে থাকার নামেই আঁতকে উঠছেন সকলে।

বাসিন্দাদের শারীরিক অবস্থাও আপাতত দুশ্চিন্তার বিষয় প্রশাসনের কাছে। কারণ প্যারিস ও সংলগ্ন শহরের বেশিরভাগ বাসিন্দাই ভুগছেন ত্বকের প্রদাহ, বিভিন্ন অ্যালার্জির সমস্যায়। এমনকী অনেকেই মানসিক ভাবেও সমস্যায় পড়েছেন। যে হোম বরাবররই সুইট হোম, সেই হোমই এখন আতঙ্কের অন্য নাম। কারণ সেখানে এখন ছাড়পোকার উপনিবেশ। ঘুম ছুটেছে তাদের তাণ্ডবে। কীভাবে ছাড়পোকা তাড়ানোর কড়াতর কীটনাশক তৈরি করা যায়, সেই ভাবনাতেই এখন দিনরাত কাটছে পেস্ট কন্ট্রোল সংস্থাগুলির। কবে মিলবে এই ছাড়পোকা-দানবদের হাত থেকে রেহাই, সেটাই এখন একমাত্র ভাবনা ফ্রান্সবাসীর।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।