ভারতের বুকেই এক টুকরো কাতার, যে গ্রামের গল্প চমকে দেবে আপনাকেও

FIFA World Cup 2022: গ্রামে ঢুকলেই কাতারের পতাকা আপনাকে স্বাগত জানাবে। দেওয়ালে দেওয়ালে ফিফা ফুটবল বিশ্বকাপের ছবি, ব্যানার, আঁকা।

Aritra Som
২ মিনিট
ভারতের বুকেই এক টুকরো কাতার, যে গ্রামের গল্প চমকে দেবে আপনাকেও

মানচিত্রের হিসেবে দেখলে, দোহা আর দিল্লির দূরত্ব মোটামুটি ২৫৫৫ কিলোমিটার। কিন্তু ফুটবল তো সেসব বোঝে না। বোঝে না তার পাগল ভক্তরা। তাই কাতারের মাটিতে ফুটবল বিশ্বকাপের বল গড়ালেও, ভারতে ভুভুজেলা ঠিকই বাজছে। অলিতে গলিতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, ফ্রান্স বনাম পর্তুগাল, স্পেনের মহারণ। মেসি, রোনাল্ডো, এমবাপ্পেদের থেকে অনেকটা দূরে থেকেও প্রবলভাবে উন্মাদনায় ভাসছে এই দেশ। ঠিক যেমন কেত্তুঙ্গল। কেরলের এই ছোট্ট, অখ্যাত গ্রামটিও এবারের বিশ্বকাপের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। ভারতের বুকে এক টুকরো ছোট্ট কাতার হয়ে সেজে রয়েছে কেত্তুঙ্গল। বিশ্বকাপের বাঁশিতে বাজনা ওঠার পর এখানে সবার মনেই উন্মাদনা…

ফিফার তরফেও ভারতের এই গ্রামটির কথা তুলে ধরা হয়েছে। গ্রামে ঢুকলেই কাতারের পতাকা আপনাকে স্বাগত জানাবে। দেওয়ালে দেওয়ালে ফিফা ফুটবল বিশ্বকাপের ছবি, ব্যানার, আঁকা। সেইসঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পোস্টারও দেখা যাবে। আরেকটু ভেতরে ঢুকলেই সার দিয়ে দাঁড়িয়ে আছেন মেসি, রোনাল্ডো, নেইমাররা। জলে ভাসছে এবারের বিশ্বকাপের অফিসিয়াল বল। কাট আউট আর ফুটবল খেলিয়ে দেশগুলির জাতীয় পতাকায় মোড়া একটা গ্রাম, যা দেখে একটু সময়ের জন্য মনে সন্দেহ আসতে বাধ্য। সত্যিই কি কাতার চলে এল দুয়ারে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিকিনিতে আটকে চোখ, কাতারের স্টেডিয়ামে ঝড় তোলা এই সুন্দরীকে চেনেন?

FIFA World Cup 2022: কাতারের স্টেডিয়ামে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই খবরের শিরোনামে। পোশাক ঘিরে শুরু হয়েছে বিতর্কও...

আসলে কেত্তুঙ্গল গ্রামটির সঙ্গে কাতারের যোগসূত্র তৈরি হয়েছে অদ্ভুতভাবে। ১৯৫২ সালে আব্দুল আজিজ নামের এক গ্রামবাসী প্রথমবার কাতারে যান। উদ্দেশ্য ছিল কোনও একটা কাজ খোঁজার। তার আগে গ্রামটির অবস্থা ততটা ভালো ছিল না। আব্দুল আজিজের পর আরও কয়েকজন কাতারে যান। একটু একটু করে তাঁরা কাজ পেয়ে যান, আর গ্রামেও টাকা আসতে থাকে। ব্যস, সেখান থেকেই সূত্রপাত। ১৯৫২-র পর থেকে বহু মানুষ কেত্তুঙ্গল গ্রাম থেকে কাতারে গিয়েছেন। কাজ করেছেন, উপার্জিত অর্থ পাঠিয়েছেন বাড়িতে। গ্রামের অবস্থাও ধীরে ধীরে ফিরেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অধ্যাপনা ছেড়ে ফুটবল! বিশ্বকাপ ফুটবলে অনুপ্রেরণার অনন্য নজির এই রেফারি

Female Referee World Cup 2022: ক্যাথরিন নেসবিট (Kathryn Nesbitt), কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে জড়িয়ে গিয়েছে এই মহিলার নাম। তিনি রেফারি।

এই মুহূর্তে এই গ্রামের অন্তত ৩৫০ জন বাসিন্দা কাতারে কাজের সূত্রে রয়েছেন। অবস্থা এমনই, গ্রামের প্রতিটি পরিবারের অন্তত একজন কাতারে গিয়ে কাজ করছেন। গ্রামবাসীদের বক্তব্য, পরিকাঠামোর যা উন্নতি হয়েছে, সব ওই মানুষগুলোর জন্যই। ওরা কাতার না গেলে এসব কিছুই হতো না। তখন থেকেই কেত্তুঙ্গলের পরিচিতি ‘ভারতের কাতার গ্রাম’ হিসেবে। ২০২২-র ফুটবল বিশ্বকাপ কাতারে হওয়ার খবরে তাই গ্রামবাসীরা খুবই উৎসাহিত।

২০ নভেম্বর, বিশ্বকাপের উদ্বোধনের দিন থেকেই উৎসবের মেজাজ কেরলের এই গ্রামে। ওইদিন গ্রামে বিশাল শোভাযাত্রাও বের করা হয়েছিল। প্রায় ২০০০ মানুষ সাদা-মেরুন রঙে (কাতারের পতাকার রঙ) সজ্জিত হয়েছিলেন। তবে এতকিছুর মধ্যে ফুটবলকে দূরে রাখলে তো হবে না। মেসি, রোনাল্ডোরা তো সর্বক্ষণ জুড়ে আছেন কেত্তুঙ্গলের সঙ্গে। গ্রামে বিশাল বড়ো স্ক্রিন লাগিয়ে চলে খেলা দেখা। প্রতিটা ম্যাচই দেখানো হয়, সঙ্গে চলে লড়াই। মেসি গোল করলে আনন্দে ভেসে ওঠে গোটা কেত্তুঙ্গল, ভারতের এক টুকরো ছোট্ট কাতার।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।