ধর্ম বা রাজনীতি দিয়ে কোনও বাংলাদেশির সঙ্গে বৈষম্য হবে না! ইউনূসের আপ্তবাক্য ফলবে?

Muhammad Yunus: ইউনূস বলেছিলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে 'বাড়িয়ে কথা বলা হয়েছে'।

inscript
৩ মিনিট
ধর্ম বা রাজনীতি দিয়ে কোনও বাংলাদেশির সঙ্গে বৈষম্য হবে না! ইউনূসের আপ্তবাক্য ফলবে?

বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মহম্মদ ইউনূস। দীর্ঘসময় ধরে রক্তক্ষয়ী আন্দোলন দেখেছে বাংলাদেশ। কোটা সংস্কারের আন্দোলন ক্রমেই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। হাসিনা বিরোধী এই বিক্ষোভে বিএনপি এবং জামাতের সক্রিয় অংশগ্রহণ বাড়তে থাকে। ছাত্রদের আন্দোলন ক্রমেই হাত থেকে বেরিয়ে যায়। মৌলবাদের চাগাড় দেওয়ার আশঙ্কা বাড়ে বাংলাদেশজুড়ে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগপন্থীদের জীবন সংশয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে মহম্মদ ইউনূস বলেছেন, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে কোনও বাংলাদেশির প্রতি কোনওরকমের বৈষম্য করা হবে না।

ইউনূস এই বক্তব্যটি রেখেছেন হিন্দুধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমীর আগে। বাংলাদেশে জন্মাষ্টমী উপলক্ষ্যে জাতীয় ছুটির দেওয়া হয়। সেই প্রেক্ষিতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে ইউনূস বলেন, “ভিন্ন ধর্ম অনুসরণ করার কারণে বা ভিন্ন রাজনৈতিক মতামতের জন্য আমরা কারও সঙ্গে বৈষম্য করব না। আমরা দেশের সকল সদস্যকে একটিই পরিবারের অন্তর্ভুক্ত করতে চাই।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশে ভয়াবহ বন্যা, নেপথ্যে যে কারণ

Bangladesh Flood: অগস্টের শুরুতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙন দেখা গিয়েছিল। প্রথমে এখান থেকেই লোকালয়ে জল ঢুকতে শুরু করে।

হাসিনা সরকারের পতনকে বাংলাদেশের একাংশ 'দ্বিতীয় মুক্তিযুদ্ধ' হিসেবে দেখছে। শুধু তো সরকারের পতন হয়নি। শেখ হাসিনা নিজে দেশ ছেড়ে চলে গিয়েছেন। এই আন্দোলন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে বলে মনে করেছেন অনেকেই। মহম্মদ ইউনূসও বলছেন, এই 'নতুন বাংলাদেশে' ধর্মীয় সংখ্যালঘু, উপজাতি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী সকলেই সমান নাগরিক এবং সকলের এখানে সমান অধিকার থাকবে। বাস্তবে কি তেমনটা বাংলাদেশে ঘটবে? কারণ এই আন্দোলনের মাঝে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে এমন খবর আসতে থাকে যে বাংলাদেশের সংখ্যালঘু শরণার্থীরা ভারতে আশ্রয় চাইতে পারেন কিনা এই নিয়ে ব্যাপক আলোচনা চলে মোদি সরকারের মন্ত্রিসভায়।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ৫ অগাস্ট। সামরিক বাহিনীর বিমানে তিনি ভারতে অবতরণ করেন। হাসিনার দেশত্যাগের পর গত ৮ অগাস্ট ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আনসার-পড়ুয়া সংঘর্ষে ফের অশান্ত বাংলাদেশ! আনসার বাহিনী কারা? কী-ই বা দাবি তাদের?

Bangladesh Unrest: চাকরি স্থায়ী করার দাবি নিয়েই এবার রাজপথে নেমেছে সাধারণ ও অঙ্গীভূত আনসারের সদস্যরা। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার ১৩ দিন পর গত ২১ আগস্ট তারা বিক্ষোভ শুরু করে।

গত জুলাই মাসে গোড়াতে শুরু হয়েছিল ছাত্রদের আন্দোলন। সরকারি চাকরির মুক্তিযোদ্ধাদের বিতর্কিত কোটা পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কোটা পদ্ধতিতে সংস্কারও আনে বাংলাদেশের আদালত। তবে এই রায়ের আগেই ছাত্রদের আন্দোলন নির্মমভাবে দমন করে হাসিনা সরকার। শ'য়ে শ'য়ে ছাত্র ও সাধারণ মানুষের প্রাণ যায়। তাই কোটা আন্দোলনকারীদের স্পক্ষে রায় দিলেও হাসিনার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে পরিণত হয় এই কোটাবিরোধী আন্দোলন। আন্দোলনের জেরে আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান।

এই আন্দোলনের মধ্যেই বাংলাদেশে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার খবর পাওয়া গেছে। ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ৯ অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউনূসকে 'হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা' নিশ্চিত করার জন্য অনুরোধ করেছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়েছিল যে, দিল্লি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মোদি ভারতের স্বাধীনতা দিবসের বক্তৃতায় বলেছিলেন, ভারতীয়রা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন, বাংলাদেশের হিন্দু এবং সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস আরও বলেছিলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে 'বাড়িয়ে কথা বলা হয়েছে'। ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে রিপোর্ট করার আমন্ত্রণও জানিয়েছিলেন।

অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিনের? বাংলাদেশে কবে নতুন নির্বাচন হবে? ইউনূস বলছেন, যতদিন বাংলাদেশিরা ছাত্র বিক্ষোভকারীদের দুর্নীতিমুক্ত শাসনের কর্মসূচি বাস্তবায়ন করতে চায় ততক্ষণ অন্তর্বর্তী সরকারই দায়িত্বে থাকবে। ইউনূস বলেন, “আমাদের সরকার কবে যাবে তা জানতে আগ্রহী সবাই। প্রশ্নের উত্তর আপনারই হাতে। আপনারা কখন আমাদের বিদায় জানাতে চান তা আপনাদের ব্যাপার। কখন আমাদের ছেড়ে দেওয়া হবে সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।" ইউনূস বলছে, দেশকে নতুন রূপে দেখতে হলে জনগণকে ধৈর্য ধরতে হবে। তাছাড়া, বাংলাদেশের শিক্ষার্থীদের অনুরোধেই এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং পড়ুয়ারাই "আমাদের প্রাথমিক নিয়োগকর্তা,” মন্তব্য করেছেন ইউনূস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।