বোয়িং দুর্ঘটনায় একমাত্র জীবিত! কী ভাবে বাঁচলেন বিশ্বাসকুমার রমেশ?

Vishwash Kumar Ramesh : ভারতে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিশ্বকুমার, তাঁর ভাই অজয় কুমার রমেশের (৪৫) সঙ্গে এই ফ্লাইটে ফিরছিলেন তিনি।

inscript
২ মিনিট
বোয়িং দুর্ঘটনায় একমাত্র জীবিত! কী ভাবে বাঁচলেন বিশ্বাসকুমার রমেশ?

বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই-১৭১ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও ক্রু-সহ প্রায় সকলেই প্রাণ হারিয়েছেন। তবে, এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিক ভাবেই বেঁচে গিয়েছেন ৪০ বছর বয়সি ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। হাসপাতালের বিছানায় শুয়ে রমেশ জানিয়েছেন, ঠিক কী হয়েছিল, কী ভাবে বেঁচে গেলেন তিনি।

১১এ আসন বরাদ্দ হয়েছিল রমেশের জন্যে। একজিট গেটের (প্রস্থান দরজা) পাশেই এই দরজা।

বিশ্বাসকুমার রমেশ হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, "টেক-অফের মাত্র ৩০ সেকেন্ড পর কানফাটা শব্দ হয়, কিছু বোঝার আগেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল ঠাওরই করতে পারিনি।" তিনি আরও বলেন, "যখন আমি উঠে দাঁড়ালাম, চারপাশে মৃতদেহ আর বিমানের টুকরো ছড়িয়ে ছিল। ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে দৌড়তে থাকি। মনে আছে কেউ আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যায়।"

আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "আমরা ১১এ আসনে একজন জীবিত যাত্রীকে খুঁজে পেয়েছি। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।" তবে, দুর্ঘটনাস্থলটি আবাসিক এলাকায় হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত ২০৪টি মৃতদেহ উদ্ধার হয়েছে।

আমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং বিমানটি দুপুর ১:৩৮ মিনিটে টেক-অফ করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি মেঘানিনগরের কাছে বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনায় প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও প্রাণ হারিয়েছেন।

ভারতে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিশ্বাসকুমার, তাঁর ভাই অজয় কুমার রমেশের (৪৫) সঙ্গে এই ফ্লাইটে ফিরছিলেন তিনি। অজয় কি জীবিত? এখনও কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বাসকুমার হাসপাতালের শয্যা থেকে বলেন, "আমার ভাইকে আর খুঁজে পাইনি।" তাঁর বুকে, চোখে এবং পায়ে আঘাতের চিহ্ন হয়েছে, তবে চিকিৎসকদের মতে, তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নেমে আসছে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণ ঘটে। বিমানটি মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল বলে ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।

পাইলট পরিস্থিতি ঘোরালো বুঝতে পেরেই মে-ডে কল দিয়েছিলেন। মে-ডে কল জরুরি অবস্থার ইঙ্গিত দেয়, কিন্তু এরপর এটিসির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন, সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, আহতদের জন্য গ্রিন করিডোর তৈরি করা হয়েছে এবং এনডিআরএফ দল কেন্দ্রীয় সরকারের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এয়ারলাইনটি একটি জরুরি হেল্পলাইন নম্বর (১৮০০ ৫৬৯১ ৪৪৪) চালু করেছে।

এই দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) আইসিএও প্রোটোকল অনুসারে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক পাখির ধাক্কা বা ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।