গাফিলতি নাকি ষড়যন্ত্র! কার ভুলে অলিম্পিকে এত বড় ভাগ্য বিপর্যয় বিনেশের?

Vinesh Phogat Disqualified:অলিম্পিকের একেবারে শেষ ধাপে গিয়ে খেলা থেকে বাদ পড়া যাওয়ার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির।

Sohini Das
৫ মিনিট
গাফিলতি নাকি ষড়যন্ত্র! কার ভুলে অলিম্পিকে এত বড় ভাগ্য বিপর্যয় বিনেশের?

একশো কোটির স্বপ্নভঙ্গ। এই অলিম্পিকে এখনও পর্যন্ত মাত্র তিনটি ব্রোঞ্জ নিজের ঝুলিতে পুরতে পেরেছে ভারত। মঙ্গলবার ভিনেশ ফোগটের দুর্দান্ত ফলাফলের পরে কার্যত ভারতের ভাগ্যে একটি রূপো নিশ্চিত হয়েই গিয়েছিল। বুধবার সোনার জন্য লড়াই করার কথা ছিল বিনেশের। অথচ সামান্য একশো গ্রাম ওজন বেশি হওয়ার কারণে ছিটকে গেলেন তিনি ফাইনাল থেকে। ফস্কে গেল তাঁর রৌপ্য পদকও। ৫০ কেজি মহিলাদের কুস্তিতে এই প্রথম ফাইনালে পৌঁছেছিল ভারত। একদিন আগেই অলিম্পিকের মঞ্চে দুর্ধর্ষ তিনটি ম্যাচ উপহার দিয়েছেন তিনি। জয় এসেছে হাসতে হাসতে। তার পরে বুধবার সকালেই চরম ভাগ্য বিপর্যয়।

এত বড় ট্র্যাজেডি অলিম্পিকে ক'টি ঘটেছে, জানা নেই। সারারাত ধরে নানা রকম কসরত করে ওজন কমানোর চেষ্টা করেছেন বিনেশ। তার আগে অত পরিশ্রমের তিন-তিনটি ম্যাচ। তার জন্য ইলেকট্রোলাইটও খেতে হয়েছিল ভারতীয় এই কুস্তিগিরকে। সে কারণেই কি ওজন বেড়ে গেল হঠাৎ করে? কেনF তাঁর পুষ্টিবিশেষজ্ঞ সে বিষয়টি খেয়ালে রাখলেন না? বুধবার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার খবর সামনে আসার পরেই ভেঙে পড়েন বিনেশ। জনশূন্য হয়ে পড়ে শরীর। আপাতত সেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। কিন্তু বারবার যে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে, ঠিক কী কারণে এই ভয়ানক পরিণতি? কেন তীরে এসে তরী ডুবল বিনেশের? তাঁর কোচ বা ম্যানেজমেন্ট টিমের কী ভূমিকা এর নেপথ্যে? কুস্তিগির হিসেবে গাফিলতি রয়েছে কি ফোগটেরও? সেই প্রশ্নই এই পরিস্থিতিতে তুলে দিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালও।

২০২৪ প্যারিস অলিম্পিক থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে বিনেশকে। অথচ বুধবার সকাল পর্যন্ত তাঁকে নিয়ে গোটা দেশবাসীর প্রত্যাশা ছিল তুঙ্গে। রূপো তো বাঁধা ছিলই, সব ঠিকঠাক থাকলে এ বারের অলিম্পিক থেকে একটি সোনাও ব্যাগস্থ করতে পারত ভারত। কিন্তু তেমনটা হল না। বুধবার ফাইনালের দিন সকালে ফের ওজন মাপা হয় বিনেশের। আর সেখানেই ১০০ গ্রাম ওজন বেশি আসে তাঁর। মহিলাদের ৫০ কেজির কুস্তি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিনেশ। কিন্তু প্রতিযোগিতার জন্য ধার্য ওজনের থেকে ওজন বেশি আসে তাঁর। যে কারণে অলিম্পিকের নিয়মানুসারে ফাইনাল থেকে ছিটকে যান বিনেশ। শুধু ফাইনাল থেকেই নয়, কার্যত গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে যান তিনি। ইতিমধ্যেই জিতে নেওয়া রূপোটুকুও হাতছাড়া হয়ে যায়। নিয়ম অনুযায়ী, সবচেয়ে কম পয়েন্টে থাকা পিছনের সারির প্রতিযোগীরও পরে চলে আসে বিনেশের নাম। অলিম্পিক কমিটি জানিয়ে দেন, এ বছর মহিলা কুস্তির ওই বিভাগে কাউকেই ওই রৌপ্যপদকটি দেওয়া হবে না। এদিন ফাইনালে আমেরিকার সারা হিলডেব্রান্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল বিনেশের। কোনও রকম লড়াই না করেই স্বর্ণপদকটি চলে যাচ্ছে সারার কাছে।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় হতাশ গোটা দেশ। সেই হতাশাই ফুটে উঠেছে সাইনার গলাতেও। একজন স্পোর্টসম্যান হিসেবে তিনি বোঝেন, এই পরিস্থিতি বিনেশের পক্ষে কতটা যন্ত্রণাদায়ক। খেলায় হারজিত থাকেই। তবে এই ধরনের ছিটকে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন সাইনা। একই সঙ্গে তাঁর প্রশ্ন, বিনেশ যথেষ্ট পোক্ত খেলোয়ার। এমনও নয়, তিনি এই প্রথম বার অলিম্পিকের মঞ্চে। এটি তাঁর তৃতীয় অলিম্পিক। প্রতিটি ধাপে নিজের একশো শতাংশ দিয়েছেন তিনি, তাতেও সন্দেহ নেই। তা সত্ত্বেও এমন একটা আন্তর্জাতিক ম্যাচের ফাইনালে বিনেশের তরফে এত বড় ভুল দেখে খানিকটা স্তম্ভিতও হয়েথেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! এক রাতেই কীভাবে অলিম্পিক বক্সিংয়ে অযোগ্য হলেন ভিনেশ?

Vinesh Phogat disqualified: যেহেতু ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই ৫০ কেজি বিভাগে একটি স্বর্ণপদক এবং দু'টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

খেলোয়ার মানে তো বিনেশ একা নন। তাঁর সঙ্গে যথেষ্ট দক্ষ কোচ রয়েছেন, রয়েছেন প্রশিক্ষক এবং ফিজিও, তাঁরাও বা অলিম্পিক ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এত বড় গাফিলতি করবেন কী করে। সাইনার মত, অলিম্পিকের নিয়মকানুন জানার ক্ষেত্রে যদি বিনেশের কোনও গাফিলতি হয়ে থাকে, তা হলে এই দুর্ভাগ্যের দায় তাঁকেও নিতে হবে। এর আগে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ঘুরে এসেছেন বিনেশ, একাধিক বার চ্যাম্পিয়নও হয়েছেন। ফলে তাঁর সতর্ক থাকা উচিত ছিল যাতে তাঁর ওজন অনুমোদিক সীমার মধ্যে থাকে।

এই সমস্ত প্রশ্নের মধ্যেই উঠতে শুরু করেছে ষড়যন্ত্রের প্রশ্ন। অলিম্পিকের একেবারে শেষ ধাপে গিয়ে খেলা থেকে বাদ পড়া যাওয়ার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির। তাঁদের বক্তব্য, একদিন আগেই যিনি লড়লেন এবং জিতলেন, তাঁর এ ভাবে বাদ পড়া কোনও মতেই সাধারণ ঘটনা হতে পারে না। এ নিয়ে বুধবার সরগরম হয়ে ওঠে সংসদও, বিক্ষোভও দেখান বিরোধী সংসদেরা। ক্রীড়ামন্ত্রীর বিবৃতি দাবি করেন। এদিকে প্যারিসে এই মুহূর্তে রয়েছেন আইওসি প্রধান পিটি ঊষা। এদিন হাসপাতালে বিনেশকে দেখতেও যান তিনি। সূত্রের খবর, ভারতীয় দলের তরফে ভিনেশের বিষয়টি নিয়ে ফের আবেদন করা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একশো কোটির স্বপ্নভঙ্গ! ট্র্যাজেডির অন্য নাম বিনেশ ফোগট

Paris Olympics 2024 Vinesh Phogat: মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে বুধবার ছিটকে গিয়েছেন ভারতীয় এই রেসলার। ৫০ কেজির থেকে মাত্র একশো গ্রাম ওজন বেশি থাকায় সাসপেন্ড করা হয় তাঁকে।

কুস্তি ফেডারেশনের তৎকালীন মাথা ব্রিজভূষণের সঙ্গে লড়াইয়ের মুখ হয়ে উঠেছিলেন বিনেশ। সে সময় যন্তরমন্তরের সামনে আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে দঙ্গলেও জড়ান তিনি। স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার বিরুদ্ধে মুখ খোলায় বিজেপির বিরাগভাজন হয়েছিলেন বিনেশ। সে কারণেই কি ছিটকে যেতে হল অলিম্পিক থেকে, এমনও কথাবার্তা শুরু হয়েছে নানা মহলে। এদিকে ব্রিজভূষণের ছেলে তথা বিজেপি সাংসদ করণভূষণ শরণ সিংও এই ইস্যুতে মুখ খুলেছেন। কাইজারগঞ্জের বিজেপি সাংসদের বক্তব্য, ভিনেশের বাদ পড়াটা গোটা দেশের ক্ষতি। তিনি আশ্বস্ত করেছেন, ফেডারেশন বিষয়টা নিয়ে কী করা যায় সেটা দেখছে।

এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিনেশের কাকা মহাবীর সিংও। তিনি জানান, ‘এই অযোগ্যতার পিছনে কিছু ষড়যন্ত্র থাকতে পারে। আমি এখনও ওর (বিনেশ) সঙ্গে কথা বলিনি। এর কারণ কী ছিল, তা জানা যাবে ভিনেশের সঙ্গে কথা বলার পরেই। আমার ভাগ্নে আছে, ওর কাছ থেকে ফোন এসেছে।’ তাঁর কথায়, ‘গোটা দেশ সোনার আশা করেছিল... যাইহোক, নিয়ম আছে কিন্তু একজন কুস্তিগীর ৫০-১০০ গ্রাম বেশি ওজনের হলে খেলার অনুমতি দেওয়া হয়। আমি দেশের মানুষকে হতাশা না হতে বলব। ও নিশ্চিত ভাবে একদিন পদক আনবে... আমি ওকে পরবর্তী অলিম্পিক্সের জন্য প্রস্তুত করব।

বিনেশের এই ভয়াবহ ভাগ্যবিপর্যয়ের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন বিজেন্দ্র সিংয়ের মতো অলিম্পিক পদকজয়ীও। তাঁর কথায়, "ভারত ও ভারতীয় কুস্তিগীরদের বিরুদ্ধে এটা বিরাট এক ষড়যন্ত্র। ও যা পারফর্ম করেছে, তা প্রশংসার যোগ্য। হয়তো কেউ কেউ সুখ সহ্য করতে পারল না। আমরা এক রাতে ৫-৬ কেজি ওজন কমিয়ে ফেলতে পারি, সেখানে ১০০ গ্রামটা কোনও ব্যাপারই নয়। আমার মনে হচ্ছে কারও কোনও সমস্যা ছিল আর সেই কারণেই ওকে বাতিল করা হল। আমি নিজে অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছি। কোনও দিন এরকম কিছু শুনিনি।"

বিরোধী দলনেতা রাহুল গাঁধী এক্স হ্যান্ডলে লিখেছেন, 'বিশ্বের সেরা কুস্তিগীরদের হারিয়ে ফাইনালে ওঠার পরেও টেকনিক্যাল কারণে ভারতের গৌরব বিনেশের বাদ পড়া দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত ভারতীয় অলিম্পিক সংস্থা দেশের মেয়ে যাতে ন্যায় পায় সেটা নিশ্চিত করতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে। বিনেশ মনোবল হারানোর মেয়ে নন। আমি নিশ্চিত উনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন।' ষড়যন্ত্রের প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'বিনেশ ফোগত এমনিতেই বাতিল হল, নাকি ও পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হল? রহস্য থাকছে।' ক্রীড়াপ্রেমীদের অনেকেই এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছে সোশ্যাল মিডিয়াতেও। বলা হচ্ছে, বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংহের অপসারণের জন্য আন্দোলন করার খেসারত দিতে হল বিনেশকে।

এরই মধ্যে প্রশ্ন উঠেছে বিনেশের কোচের দায়দায়িত্ব নিয়েও। কোনও ভাবে বিনেশকে অসুস্থ বা আনফিট ঘোষণা করতে পারলে অর্জিত রূপোটুকু বাঁচাতে পারতেন কুস্তিগীর। বহু ক্ষেত্রেই অলিম্পিকে তেমনটা করা হয়। কেন সেই পথে হাঁটলেন না বিনেশের কোচ বা তার ম্যানেজিং কমিটি? কেন এত পরিশ্রমের পরেও অর্জিত সাফল্যটুকুও ঘরে আনতে পারলেন না পরিশ্রমী এই ভারতীয় কুস্তিগির। সেই সব একগুচ্ছ প্রশ্নের মধ্যেই এই দিনটা আপামর ভারতবাসীর কাছেই অত্যন্ত হতাশা এবং দুঃখের, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?