পহেলগাঁও হামলার মূল অভিযুক্ত ও ভুক্তভোগী আসলে একই

Pahalgam Incident: মালেগাঁও বিস্ফোরণ যদি সংগঠিত জঙ্গি কার্যকলাপ হয়, তবে আরপিএফ জওয়ানের ট্রেনে বেছে বেছে মুসলমান যাত্রীদের হত্যা করা অসংগঠিত জঙ্গি কার্যকলাপ হিসেবেই দেখা উচিত।

Sambit Pal
৪ মিনিট
পহেলগাঁও হামলার মূল অভিযুক্ত ও ভুক্তভোগী আসলে একই

গত কয়েকদিন ধরে না তো সোশ্যাল মিডিয়ার টাইমলাইন, না টিভি চ্যানেল — কোনও দিকেই তাকানো যাচ্ছে না। একেই তো পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ভয়ঙ্কর ছবি ঘুরে বেড়াচ্ছে নেট জুড়ে। সঙ্গে মৃতের আত্মীয় পরিজনেরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন। কীভাবে তাঁদের আলাদা করে বেছে বেছে পুরুষদের হিন্দু ধর্ম পরিচয় জেনে একে একে গুলি মেরেছে হামলাকারীরা, কীভাবে তাঁরা বেঁচে ফিরেছেন। এই ছবি দেখলে বা পরিজনদের কথা শুনলে চোখে জল চলে আসে। আবেগতাড়িত হই।

আর অন্যদিকে আরেক সমস্যা! এই ভয়াবহ ঘটনার জন্য মুসলমান সম্প্রদায়কে দায়ী করে একের পর এক পোস্ট সামাজিক মাধ্যম জুড়ে। হিন্দু জাগরণের আহ্বান। গাজায় ইজরায়েলের মতো হত্যালীলার দাবি। সঙ্গে আরও বহু বিভাজনকারী আলেখ্য। অভিযোগ ও পাল্টা অভিযোগ। এক দমবন্ধ করা পরিবেশ। কারও সঙ্গে শান্ত হয়ে দু'দণ্ড কথা বলার অবকাশ নেই। প্রায় সবাই মারমুখী। পোস্টের বয়ানের এদিক কিংবা ওদিক মন্তব্য হলেই ঝামা ঘষে দেওয়া হবে।

তবে এই জঙ্গি হামলার সবচেয়ে বড় অভিযুক্ত মনে হচ্ছে 'ধর্মনিরপেক্ষতা'!

অস্বীকার করার উপায় নেই ৯০ দশকের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় রাজনীতির ও সামাজিক ঘটনার পরম্পরায় ধর্মনিরপেক্ষতা শব্দটি কলুষিত হয়ে গেছে। তার আসল কারণ নিরপেক্ষতা শব্দটিই জোলো হয়ে গেছে এই আবহে। হয় আপনি এদিকে অথবা ওদিকে। কোনও দিক-নিরপেক্ষ অবস্থান আপনি নিতেই পারেন না। একটি ঘটনার যে বিভিন্ন স্তর থাকতে পারে, এই ধারণাটিই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে।

ঠিক তেমনভাবেই ধর্মনিরপেক্ষতার ধারণাকে লঘু করে, কংগ্রেসি ঘরানার বা সমাজতান্ত্রিক দলগুলির মুসলমান তোষণের দৃষ্টান্ত দেখিয়ে ধর্মনিরপেক্ষতাকে আসলে 'মুসলমান তোষণ'-এর সঙ্গে এক করে দেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুর্শিদাবাদ: হিন্দু-মুসলমানের মধ্যে কাঁটাতারের বেড়া আর কি কাটা যাবে না?

Murshidabad Violence: এ তো রাজনীতির খেলা। নয়ত ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে কেন পুলিশের গাড়ি জ্বালাতে হবে বা মুসলমানরা কেন হিন্দুদের আক্রমণ করবে তা সাধারণের বোধগম্য হওয়ার কথা নয়।

যদি ধরেই নিই যে ধর্মনিরপেক্ষতা এবং মুসলমান তোষণ সমার্থক, তাহলেও কি বলা যায় যে মুসলমান তোষণই কাশ্মীরের বর্তমান জঙ্গি সমস্যা ও পহেলগাঁও জঙ্গি হামলার একমাত্রিক কারণ?

এটা ঠিক যে পহেলগাঁওর অভিযুক্ত জঙ্গিরা ধর্ম পরিচয়ে মুসলমান এবং তারা বেছে বেছে ধর্ম পরিচয়ে হিন্দুদের মেরেছে। কিন্তু তার সঙ্গে স্থানীয় পর্যটন ব্যবসার উপর যাঁদের রুটি-রুজি নির্ভর করে তাঁদেরও ভাতে মেরেছে। সেই স্থানীয়রা কিন্তু ধর্ম পরিচয়ে মুসলমান। তাঁদেরও একপ্রকার মরেই বেঁচে থাকতে হবে এখন। যদি ধর্ম পরিচয়েই পুরো ঘটনাকে দেখতে হয়, তাহলে এভাবেই দেখা উচিত নয় কি?

কাজেই যদি এটা ভেবে নিই যে, সাধারণ মুসলমান উপত্যকাবাসীদের যা হয়েছে বেশ হয়েছে তাহলে সেটা একটি জটিল বিষয়। ধর্মের লেন্স দিয়ে দেখতে গেলে পুরো বিষয়টিই কিন্তু আরও গুলিয়ে যাবে!

ইসলামের নামে এই ধরনের জঙ্গি কার্যকলাপ নতুন নয়। তা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যক্কারজনক। এই জঙ্গিদের বাড়বাড়ন্তে সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। মুসলমান অধ্যুষিত আরব দেশগুলিতে মুসলমানেরাই বেশি সংখ্য়ায় মরেছে। কাজেই ধর্মের নামে যে কোনও নৃশংস কর্মকাণ্ডই ধিক্কারযোগ্য। তার জন্য যথাযথ প্রশাসনিক এবং সুরক্ষা ব্যবস্থা জরুরি।

কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটতে গিয়ে এবং সুরক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার গাফলতি ঢাকতে যদি ধর্ম পরিচয়েই শুধু মানুষে মানুষে লড়িয়ে দেওয়া হয়, তাহলে হিন্দু বা মুসলমান নয় 'মানুষ'-ই মরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুলিশের নজর এড়িয়েই বৈসরনে পর্যটকরা! নিরাপত্তার যে যে গাফিলতি স্বীকার কেন্দ্রের

Amit Shah on Kashmir: কেন পুলিশের অনুমতি ছাড়াই এমন বিপজ্জনক জায়গায় পর্যটকদের প্রবেশ সম্ভব হচ্ছে? এর দায় কার?

পহেলগাঁওয়ের ঘটনায় ইসলামের নামে উগ্রপন্থার কড়া মোকাবিলা হোক। কিন্তু তার নামে হিন্দু-জাতীয়তাবাদের জিগির তোলার পরিণতি অন্যরকম হবে। আর ঠিক সেটাই হচ্ছে। যে ভাবে 'হিন্দু শহিদ'-দের নামে স্লোগান উঠছে। যেভাবে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার বা গাজার উপর ইজরায়েলি আক্রমণের মতো দাবি উঠছে, তাতে মানুষে মানুষে বিভেদ আরও বাড়ছে। সবার জন্যই বিপদ বাড়ছে।

যাঁরা এই জঙ্গি হানার জন্য শুধুই 'ধর্মনিরপেক্ষতা'-কে কাঠগড়ায় তুলছেন, তাঁরা আসল অপরাধীদের ছেড়ে একটি সামাজিক বিভাজনের দিকে দেশকে আরও এগিয়ে দিচ্ছেন। কারণ, যে মানুষটি পহেলগাঁওয়ের বীভৎস জঙ্গি হামলার উদাহরণ দিয়ে হিন্দু জাতীয়তাবাদের কথা বলছেন, তিনি আসলে ধর্ম পরিচয়ে মুসলমান সাধারণ সহ-নাগরিককেও জঙ্গি হিসেবে চিহ্নিত করছেন। সমস্যাটি ঠিক এই জায়গাটিতেই।

অনেকেই লিখছেন দেখলাম, হিন্দুরা তো বন্দুক হাতে নিয়ে মুসলমানদের হত্যা করছে না! ঠিকই। যে হারে ইসলামকে কেন্দ্র করে সংগঠিত জঙ্গি কার্যকলাপের উদাহরণ আমাদের সামনে রয়েছে, সেই পরিমাণে হিন্দু জঙ্গি কার্যকলাপ আমরা দেখি না। তার মানে এই নয় যে, আমরা হিন্দুদের ক্রোধকে আরও ভুল পথে চালিত করছি না।

মালেগাঁও বিস্ফোরণ যদি সংগঠিত জঙ্গি কার্যকলাপ হয়, তবে আরপিএফ জওয়ানের ট্রেনে বেছে বেছে মুসলমান যাত্রীদের হত্যা করা অসংগঠিত জঙ্গি কার্যকলাপ হিসেবেই দেখা উচিত। সঙ্গে প্রচণ্ড মুসলমান বিদ্বেষ থেকে সুল্লি বাইয়ের মতো অ্যাপ তৈরি করে মুসলমান মহিলাদের সামাজিক হেনস্থার ঘটনা তো আছেই। যেখানে যুবক ও যুবতীরা যুক্ত ছিলেন। অভিযুক্তদের মধ্যে একজন বলেছিলেন, তিনি টিভির খবর দেখেই মুসলমানদের প্রতি বিক্ষুব্ধ হয়েছিলেন।

যদি কেউ ভেবে থাকেন এই ধরনের ঘটনা বাড়িয়ে মুসলমান জঙ্গিদের শিক্ষা দেবেন, তার থেকে বড় মূর্খামি আর বোধহয় হয় না। ইসলামি জঙ্গির উত্তর হিন্দু জঙ্গি হতে পারে না। জঙ্গিদের দমন করার দায়িত্ব সরকার ও প্রশাসনের উপর ছেড়ে দিন। তারা যাতে ঠিক কাজ ঠিক ভাবে করে সেদিকে খেয়াল রাখুন। শুধু নিজেরা একে অন্যের উপর ধর্মের নামে হিংসা বাড়িয়ে নিজেদের রক্তচাপই বাড়াব। একদিন নিজেরাও এই ধর্ম-হিংসার বলি হয়ে যাব।

আর যাঁরা গাজার মতো প্রতিশোধ চাইছেন, তাঁরা আসলে শুধু গাজা শব্দটির সঙ্গে পরিচিত। আর জানেন সেখানে মুসলমানদের বাস ছিল। কিন্তু কত হাজার হাজার শিশুকে সেখানে নির্বিচারে হত্যা করা হলো, কত অসুস্থ মানুষকে সেখানে ওষুধটুকু মুখে তুলতে দেওয়া হলো না — সেটা তাঁরা জানেন না বা জেনেও জানেন না। ভারতবর্ষের কোনও একটি রাজ্যে যদি এমনটা নরমেধ অভিযান হয়, তাহলে কারও কারও মনের মধ্যে জমে থাকা ঘৃণার উপশম হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে কারও কারও মনের মধ্যে আরও ঘৃণার উদ্রেক করে।

আর রইল পড়ে ধর্মনিরপেক্ষতা। ভারতীয় সংবিধান না মানলে অন্য কথা। সে মাওবাদীরাও মানে না। কিন্তু যদি বহুমাত্রিক একটি দেশের সংবিধান মানতে হয়, তাহলে সেখানে লেখা ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বুঝতে হবে। মানতেও হবে। যার যার নিজের ধর্ম পালনের অধিকার এই দেশে রয়েছে। আর আপনি আস্তিক হন, নাস্তিক হন, হিন্দু হন, মুসলমান হন বা খ্রিস্টান — প্রত্যেকের পছন্দকে সম্মান করে চলতে হবে। ধর্মের নামে কোনও পক্ষেরই একে অন্যের উপর বেয়াদপি চলবে না। সেই বেয়াদপিরও সংবিধান অনুযায়ী ব্যবস্থা হোক।

পহেলগাঁওয়ের ঘটনার পর যদি ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধান থেকে তুলে দিতে চান, তবে মনুষ্যত্ব শব্দটিও অভিধান থেকে তুলে দিন। তার পরে একে অন্যের সঙ্গে ধর্ম পরিচয়ে লড়তে থাকুন। আপনি ভাববেন সমাজ বদলে দেবেন। পারবেন না। ধর্মের নামেই ফায়দা কিন্তু অন্য কেউ তুলে নিয়ে যাবে।

আসলে পহেলগাঁও হামলার মূল অভিযুক্ত ও ভুক্তভোগী একই — ধর্মনিরপেক্ষতা।

লিখেছেন
Sambit Pal
Sambit Pal
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?