বিচার করবে কে? পশ্চিমবঙ্গের ২৫জন বিধায়কই যৌন হেনস্থায় অভিযুক্ত: রিপোর্ট

Crime Against Woman: যেখানে মহিলারা রাস্তায় নেমেছেন নিরাপত্তার দাবিতে সেই পশ্চিমবঙ্গেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য সবচেয়ে বেশি সংখ্যক বিধায়কদের বিরুদ্ধে মামলা চলছে!

inscript
৩ মিনিট
বিচার করবে কে? পশ্চিমবঙ্গের ২৫জন বিধায়কই যৌন হেনস্থায় অভিযুক্ত: রিপোর্ট

মানুষ বিচার চাইছে। বিচারের দাবি করছে। কার কাছে করছে? আরজি কর কাণ্ড নিয়ে টানা একমাসেরও বেশি সময় ধরে পথে রয়েছে আমজনতা। গ্রাম, শহরতলি, রাজধানী সর্বত্র একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস! কিন্তু বিচার দেবে কে? বিচার দেবে ভারতের আদালত, প্রশাসন। কোন প্রশাসন? যে প্রশাসনের নেতাদের বিরুদ্ধেই অজস্র যৌন হেনস্থার অভিযোগ? সারা দেশজুড়েই ক্ষমতায় থাকা নেতাদের বড় অংশই মহিলাদের বিরুদ্ধে করা নানা অপরাধের সঙ্গে জড়িত। সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানিয়েছে, সারা দেশের অন্তত ১৫১ জন সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে জড়িত অপরাধ সংক্রান্ত একাধিক মামলা চলছে।

এই প্রতিবেদনটিতে গত পাঁচ বছরে মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বর্তমান সাংসদদের বিরুদ্ধে ৭৫৫টি হলফনামা এবং ৩,৯৩৮জন বর্তমান বিধায়কের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে। এই প্রতিবেদন প্রমাণ করে আইনের সঙ্গে জড়িত বা আইন নির্মাতাদের বিরুদ্ধেই মহিলাদের হেনস্থা বা নিগ্রহের ভূরি ভূরি অভিযোগ! অথচ সেই ব্যক্তিরা মানুষেরই ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিধানসভা, লোকসভা আলো করে বসে আছেন। এই মুহূর্তে দেশের মোট ১৫১ জন নেতা, যাদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা চলছে তাঁদের মধ্যে ১৬ জন সাংসদ এবং ১৩৫ জন বিধায়ক৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
'বদন বিগড়ে গেছে'! আন্দোলনকারীকে নিয়ে যেভাবে শ্লীলতার মাত্রা ছাড়াচ্ছেন কুণাল-দেবাংশু

Kunal-Debangshu: "হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ," লিখেছেন কুণাল।

ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে দুই সাংসদ এবং ১৪ জন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। বিধায়করা আরও যেসব অন্যান্য অপরাধে অভিযুক্ত, তার মধ্যে রয়েছে অ্যাসিড হামলা, শ্লীলতাহানি, যৌন হেনস্থা, মহিলাদের বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণ করা, নজরদারি এবং বৈবাহিক নিষ্ঠুরতার পাশাপাশি যৌনব্যবসার জন্য নাবালিকাকে কেনা বা বিক্রি করার মতো ভয়াবহ সব অপরাধ।

মজার বিষয় হলো, ভারতের কেন্দ্র সরকার চালাচ্ছে যে মূল দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সবচেয়ে বেশি সংখ্যক বর্তমান বিধায়কের বিরুদ্ধেই মহিলাদের হেনস্থা বা নিগ্রহের মামলা চলছে। বিজেপির ৫৪ জন বিধায়ক নিজেরাই যৌন হেনস্থায় অভিযুক্ত। কংগ্রেসের ২৩ জন বিধায়কের বিরুদ্ধেও মহিলাদের যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। তেলেগু দেশম পার্টির ১৭ জন বর্তমান সাংসদ বা বিধায়কের রয়েছেন যাদের বিরুদ্ধে মহিলাদের নিগ্রহ সংক্রান্ত মামলা রয়েছে। বিজেপির পাঁচ বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। সংখ্যাটা কংগ্রেসের ক্ষেত্রেও একই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুটপাতের মেয়েটির জন্যেও আমরা গলা ফাটাবো কবে?

RG Kar Protest: যে সব মেয়েরা ফুটপাতে থাকে, রাতের অন্ধকারে যাঁদের উপরে নেমে আসে ধর্ষণ, নির্যাতন, কুমারী শরীরে রাতারাতি গর্ভসঞ্চার হয়, তাঁদের হয়ে একটিও প্রশ্ন কি করেছি আমরা কোনওদিন সমাজকে?

আরও মজার বিষয় হলো, যেখান থেকে আরজি কর কাণ্ডে সবচেয়ে বেশি বিচারের দাবি উঠেছে, যেখানে মহিলারা রাস্তায় নেমেছেন নিরাপত্তার দাবিতে সেই পশ্চিমবঙ্গেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য সবচেয়ে বেশি সংখ্যক বিধায়কদের বিরুদ্ধে মামলা চলছে! তাহলে, বিচার দেবেন কারা? কোন দল? কোন শাসক? লজ্জাজনক এই তথ্য বলছে, বাংলার ২৫ জন বিধায়কের বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা রয়েছে। এই তালিকায় অন্ধ্রপ্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে, ২১ জনের বিরুদ্ধে মামলা আর ওড়িশা তৃতীয় স্থানে। সেখানে ১৭ জন বিধায়কের বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা রয়েছে।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে, “এই পরিসংখ্যানগুলি আমাদের রাজনৈতিক ব্যবস্থার গুরুতর অস্বস্তিজনক দিক এবং প্রতারণাকেই ফাঁস করে। এখানে ধনী ও শক্তিশালী সাংসদ/বিধায়করা মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিয়ে সিস্টেমকে নস্যাৎ করতে, পুলিশি তদন্তে হস্তক্ষেপ করতে নিজেদের প্রভাব ব্যবহার করেন এবং নিজেদের সুবিধামতো বিচারে দীর্ঘসূত্রিতা করেন।"

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বলছে, অপরাধের ইতিহাস রয়েছে এমন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা উচিত। ২০২০ সালের রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল ফৌজদারি মামলা চলছে এমন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কেন টিকিট দেওয়া হয়েছিল তার কারণগুলি রাজনৈতিক দলগুলিকে ঘোষিত ভাবে সামনে আনতে হবে। কেন, কোন প্রার্থীকে, কোন স্থানে টিকিট দেওয়া হয় এখন এই হিসেব বীজগণিতের চেয়েও সোজাসাপ্টা! কিন্তু প্রশ্ন উঠছে গোড়াতে। যে বিধায়করা বা সাংসদরা প্রশাসন চালান, আইন তৈরি করেন, এমনকী ধর্ষণবিরোধী বিলও তৈরি করতে মতামত দেন তাঁদেরই বিরুদ্ধে ধর্ষণের মামলা থাকলে, হেনস্থার অভিযোগ থাকলে 'উই ওয়ান্ট জাস্টিস' শব্দগুলি দেওয়ালে ধাক্কা খায় মাত্র! কে আর দেবে জাস্টিস? অপরাধীরা কীভাবে অন্য অপরাধীর বিচার করতে পারে? ধর্ষণের মতো অপরাধের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে কেন তাঁকে রাজনৈতিক দলের টিকিটে নির্বাচন লড়া থেকে বাদ রাখার আইন তৈরি হবে না? এবার এই প্রশ্নই ওঠার পালা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?