মন্দিরে ঢোকায় চ্যালাকাঠ দিয়ে ছ্যাঁকা! 'দেবভূমি'তে কেন বারেবারে নির্যাতিত দলিতরা?

Uttarkashi Dalit Issue: সামান্য থেকে সামান্যতম ঘটনাকে কেন্দ্র করেই দলিত মহিলা, শিশু এবং বাকি সকলের উপর হেনস্থা চালানো হয় উচ্চবর্গীয় সম্প্রদায়ের তরফে।

inscript
২ মিনিট
মন্দিরে ঢোকায় চ্যালাকাঠ দিয়ে ছ্যাঁকা! 'দেবভূমি'তে কেন বারেবারে নির্যাতিত দলিতরা?

প্রকৃতির উপর নিরন্তর চাপ, নিরন্তর মানুষের জন্য উন্নয়ন করতে গিয়ে প্রকৃতিকেই ভূমিহীন করার মাসুল গুনছে মানুষ। জোশীমঠের ঘটনা একেবারে হাতে নাতে দেখিয়ে দিচ্ছে, মানুষের চাহিদা মেটাতে মেটাতে মানুষই তলিয়ে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে আস্ত একটা পার্বত্য শহর, ঘরছাড়া মানুষ। তবু, বিপর্যয়ের মাঝে যতই নিজের অস্তিত্ব টালমাটাল হোক না কেন, জাত-পাতের ঘৃণায় এক কণা মাটিও খসতে দেবে না মানুষ, একটা বড় অংশের মানুষ। বিপর্যয় আসুক, মানুষ বাস্তুচ্যুত হোক, কিন্তু দলিতদের সমানাধিকারের প্রশ্নে কখনই জোট বাঁধবে না দেশ। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি ঘটনাই তার প্রমাণ। মন্দিরে প্রবেশাধিকার না থাকায় একজন দলিত ব্যক্তিকে হেনস্থার অভিযোগ উঠেছে পাঁচজন উচ্চবর্ণের মানুষের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৯ জানুয়ারি। উত্তরকাশী জেলার মোরি এলাকার সালরা গ্রামের মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন বাইনোল গ্রামের বাসিন্দা বছর বাইশের এক যুবক, নাম আয়ুষ। পুলিশের কাছে তাঁর অভিযোগে আয়ুষ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বেঁধে রাখে এবং জ্বলন্ত কাঠ দিয়ে সারা রাত ছ্যাঁকা দেয়। পাঁচ জন ব্যক্তির একসঙ্গে এই হামলার পর সারা গায়ে অসংখ্য জায়গায় পুড়ে গিয়েছে আয়ুষের। মন্দিরের মধ্যেই অজ্ঞানও হয়ে পড়েন তিনি। আয়ুষের দাবি, তিনি দলিত। তাই একজন নিচু জাতের ব্যক্তি হয়েও মন্দিরে প্রবেশ করায় অভিযুক্তরা রেগে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উগ্র হিন্দুত্বর বিরুদ্ধে জেহাদ! দলিত জাগরণের নেপথ্যের নায়ক পেরিয়ার

Periyar Erode Venkatappa Ramasamy: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসকরা ক্ষমতা থেকে সরলে তিনি ঘটনাটিকে ‘উচ্চবর্ণীয় হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতা হস্তান্তর’ বলে ‘মৌনদিবস’ পালন করেছিলেন।

উত্তরকাশী বা লাগোয়া অনেক জেলাতেই দলিত নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। দলিত নির্যাতন এবং হত্যার ঘটনা সাম্প্রতিককালে বেড়েছে এমনটাই উঠে এসেছে দেশের বিভিন্ন সমীক্ষা থেকেই। জোশীমঠের বিপর্যয় হিমালয়কে ঘিরে মানুষের অত্যাচারের কথাকেই প্রমাণ করে। এই বিপর্যয়ের মাঝেই নির্যাতনের ঘটনাটি যে কোনও দুর্বলের উপরেই ক্ষমতাশালীদের অন্ধ আচরণের দিকটিকে ফের নগ্ন করে দেয়। প্রকৃতিকে ধ্বংস করা যায়, গাছ কাটা যায় কারণ প্রকৃতি প্রত্যুত্তর করে না, আন্দোলনও করে না। মানুষের ব্যাপক বলের সামনে প্রকৃতি নরম, দুর্বল। একইভাবে সামাজিক ক্ষেত্রেও উচ্চবর্ণের পেশিক্ষমতার কাছে দুর্বল দলিতদের সামাজিক অবস্থা। ফলে সামান্য থেকে সামান্যতম ঘটনাকে কেন্দ্র করেই দলিত মহিলা, শিশু এবং বাকি সকলের উপর হেনস্থা চালানো হয় উচ্চবর্গীয় সম্প্রদায়ের তরফে। মন্দিরে প্রবেশাধিকার, সকলের জন্য তৈরি কুয়ো থেকে জল তোলায় নিষেধাজ্ঞা এমনকী গোঁফ রাখার অপরাধেও দলিতদের মৃত্যু বা ধর্ষণের মুখে পড়তে হয়েছে। উত্তরকাশীতে উচ্চবর্ণের মানুষের সংখ্যা ৬০ শতাংশের বেশি।

নির্যাতিতের অভিযোগের ভিত্তিতে, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি মামলা এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে দাঙ্গা, স্বেচ্ছায় আঘাত করা এবং অপরাধমূলক ভয় দেখানো সম্পর্কিত ধারায় মামলাও করা হয়েছে পুলিশে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম আশিস, ঈশ্বর সিং, ভাগ্যান সিং, জয়বীর সিং এবং চেইন সিং। তবে অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরে চিকিৎসার জন্য দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে আয়ুষকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।