ইউক্রেনে ভয়াবহ রাসায়নিক অস্ত্রের ব্যবহার! রাশিয়ার বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ তুলল আমেরিকা

Russia-Ukraine war: আমেরিকা অভিযোগ করেছে বিষাক্ত গ্যাসবিশিষ্ট শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহার করছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে।

Sohini Das
৩ মিনিট
ইউক্রেনে ভয়াবহ রাসায়নিক অস্ত্রের ব্যবহার! রাশিয়ার বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ তুলল আমেরিকা

মাস ছয়েক ধরে গাজায় লাগাতার যুদ্ধ চালিয়েই যাচ্ছে ইজরায়েল। তার উপর ক্রমশ চওড়া হচ্ছে ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাতের পথ। এরই মধ্যে আবার নতুন করে ঘি পড়েছে ইউক্রেন-রাশিয়া সংঘাতে। দিন কয়েক ধরেই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ইতিমধ্যেই রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বিখ্যাত হ্যারি পটার ক্যাসেল। লাফিয়ে বাড়ছে মৃত্যুও। আর এবার রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলল আমেরিকা। আমেরিকার দাবি, ইউক্রেনের সেনার বিরুদ্ধে ভয়াবহ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া।

কী সেই গ্যাস? আমেরিকা অভিযোগ করেছে বিষাক্ত গ্যাসবিশিষ্ট শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহার করছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাসায়নিকটি ব্যাপক ভাবে ব্যবহার করা হত। পরে এই রাসায়নিককে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারে রোখ টানা হয়। শুধু ক্লোরোপিক্রিনই নয়। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে নাইট্রোক্লোরোফর্ম নামক দাঙ্গা নিয়ন্ত্রণকারী এজেন্টটিও ব্যবহার করা হচ্ছে যুদ্ধে। ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) নামে যে চুক্তিসই হয়েছিল, তাতে সই করেছিল রাশিয়াও। আর এখন সেই চুক্তি ভেঙেই ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলেই অভিযোগ আমেরিকার। যদিও আমেরিকার সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে মস্কো।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই ক্লোরোপিক্রিন নামক যৌগটি নাকি একটা সময় কীটনাশক হিসেবে ব্যবহার করা হত। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হত এই রাসায়নিকটি। যার ফলে চোখ জ্বালা, শ্বাসকষ্ট শুরু হতে পারে। অনেকে একে আবার কাঁদানে গ্যাসও বলে থাকেন। ক্লোরিনের থেকেও বিষাক্ত এই গ্যাসটি। ফুসফুসে ভয়ঙ্কর প্রভাব ফেলার জন্য কুখ্যাত এই গ্যাসটি। এমনকী এর ফলে বমি পর্যন্ত শুরু হয় অনেকের। হেগের অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (OPCW) এই শ্বাসরোধী রাসায়নিক যৌগটিকে যুদ্ধাস্ত্র হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। যা ব্যবহারের উপরে ১৯৯৩ সালের রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এ ব্যবহারের উপর কড়াকড়ি হয়। সেই চুক্তিতে সই করেছিল আমেরিকা, রাশিয়া-সহ একাধিক দেশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাফাহতে ইজরায়েলের ভয়াবহ হামলার মধ্যেই নেতানিয়াহুর গ্রেফতারির আশঙ্কা! কোন পথে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত?

Israel's war on Gaza: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC)-র হাতে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে কাঠগড়ায় ইজরায়েল।

এর আগেও একাধিক বার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে আমেরিকা। ২০১৮ সালে সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়ার বিরুদ্ধে নোভিচক নার্ভ এজেন্ট ব্য়বহার করার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। একই ভাবে রাশিয়ার নিহত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিক বিরুদ্ধে ২০২০ সালেও একই ভাবে রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল। শুধু এই সবই নয়, ২০২২ সালের মার্চে কিয়েভে যুদ্ধের সময় সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছিল রাশিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের থেকে বেশি সুখে আছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও! সামনে এল যে চাঞ্চল্যকর তথ্য

World's happiest countries 2024: গত কয়েক বছর দুয়েক ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জেরবার ইউক্রেন। এই পরিস্থিতিতে যে কোনও দেশের মানুষ সুখে থাকতে পারে না, সেটাই স্বাভাবিক। তবে আশ্চর্যের কথা যেটা, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেয়েও অসুখী দেশ ভারতবর্ষ।

কিছুদিন ধরেই ফের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে ইউক্রেনে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের উপর। ইউক্রেনের শীর্ষ কমান্ডার জানিয়েছে, কিয়েভের বেশ কয়েকটি গ্রামে ফের নতুন করে সেনা বহাল করা হয়েছে। কারণ একাধিক জায়গায় সেনা মোতায়েন করা শুরু করেছে রাশিয়া। একের পর এক ইউক্রেনের স্থাপত্য, ভবনে নেমেছে মস্কোর হামলা। ইউক্রেনের একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে রাশিয়া। মেরিঙ্কোর পশ্চিম ও আভদিভকার উত্তর-পশ্চিমে তিনটি গ্রাম সম্প্রতি দখল করেছে রুশ সেনা। ডোনেটস্ক অঞ্চলের ওচেরেটিনের সামনের সারির গ্রামটি দখলের জন্য ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ক্রমাগত পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলেই অভিযোহ করছেন স্থানীয়রা।

দিন তিনেক আগেই ইউক্রেনের ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। যে হামলায় ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের বিখ্যাত হ্যারি পটার ক্যাসেল। স্কটিশ ব্যারোনিয়াল স্তূপের কারণে স্থানীয়ভাবে হ্যারি পটার ক্যাসল বলে পরিচিত ছিল ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি। যা সম্পূর্ণ ভাবে নষ্ট হয়েছে রুশ হামলায়। অন্তত ৫ জনের মৃত্যু হয় ওই হামলায়। জখম অন্তত ৩০। সেই হামলার ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইউক্রেনের দাবি, এই হামলা চালানোর জন্য রাশিয়া ইস্ক্যান্ডার ব্যালিস্টিক মিসাইল ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করে। যা আসলে ব্যবহার করা হয়েছিল অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতির জন্য। আরও অনেক বেশি সংখ্যক মানুষ হতাহত হতে পারতেন ওই হামলায়। জখম তিরিশ জনের মধ্যে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন বলে খবর। ওই হামলায় আশপাশের প্রায় ২০টির মতো বাড়ি ধ্বংস হয়ে যায়।

এসবের মধ্যেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আনল আমেরিকা। ইতিমধ্যেই রাসায়নিক অস্ত্র ও জৈবিক অস্ত্র কর্মসূচী সংক্রান্ত রাশিয়া সরকারের তিনটি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এমনিতেই ইউক্রেনে যুদ্ধোপরাধের অভিযোগ আন্তর্জাতিক মহলে কোণঠাসা রাশিয়া। এবার ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে সেই চাপ আরও একটু বাড়ল রাশিয়ার উপরে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সদ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আরও একবার রাশিয়ার মসনদে বসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনও দিনই অন্য দেশের দাবি বা অভিযোগে বিশেষ কান দেননি পুতিন। এবার আমেরিকার তোলা অভিযোগের প্রভাব কি পড়বে রাশিয়ার উপরে আদৌ? সেটাই দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।