ঝিঁঝিঁ পোকা দিয়ে তৈরি আইসক্রিম! হু হু করে কেন বিকোচ্ছে এই বিচিত্র খাবার?

Cricket Ice Cream: আইসক্রিম গার্নিশ করতে ব্যবহার হয়েছে শুকনো ঝিঁঝিঁ পোকা, বলা ভালো ঝিঁঝিঁর শুঁটকি।

inscript
২ মিনিট
ঝিঁঝিঁ পোকা দিয়ে তৈরি আইসক্রিম! হু হু করে কেন বিকোচ্ছে এই বিচিত্র খাবার?

শীতের পরে স্টেপ জাম্প করে হাজির গ্রীষ্ম। আবির, পলাশ, গৃহবাসীদের দ্বার খোলার আহ্বান সব অল্প অল্প করে আছে ঠিকই, তবে ঋতুর হিসেবে বসন্ত আর গ্রীষ্মের ফারাক করা যাচ্ছে না। ফ্যান চালিয়ে দিতে হচ্ছে জোরে, ঘাম গড়িয়ে পড়ছে এখনই। বাজারে ঠান্ডা পানীয়ের ভিড়। আইসক্রিমের বাজার বাড়ছে। এই গ্রীষ্মে সবচেয়ে জনপ্রিয় 'ডেজার্ট' হচ্ছে আইসক্রিম। ছোট, বড় সবারই সর্বকালের প্রিয় এক খাবার। চকোলেট, বাটারস্কচ, স্ট্রবেরি, আম আইসক্রিমের স্বাদের তালিকা লম্বাই। এই স্বাদের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে এক নয়া 'স্বাদ'। জার্মানির এক আইসক্রিম পার্লারের একটি বিশেষ আইসক্রিমের স্বাদ নেটিজেনদের রীতিমতো হাঁ করে দিয়েছে। রটেনবার্গ, জার্মানির আইসক্যাফে রিনো একটি আইসক্রিম তৈরি করেছে ঝিঁঝিঁ পোকা দিয়ে! শুনেই চোখ কপালে উঠে গেলে, ভাবুন- খেতে গিয়ে কী হবে!

এই আইসক্রিমটির মূল উপাদানই হচ্ছে ঝিঁঝিঁ পোকার ময়দা। সঙ্গে রয়েছে মোটা ক্রিম, ভ্যানিলা নির্যাস এবং মধু। আরও উদ্ভট হচ্ছে আইসক্রিমটির রূপ। এখানে আইসক্রিম গার্নিশ করতে ব্যবহার হয়েছে শুকনো ঝিঁঝিঁ পোকা, বলা ভালো ঝিঁঝিঁর শুঁটকি। পোকামাকড় দিয়ে তৈরি অদ্ভুত এই ঝিঁঝিঁ পোকা আইসক্রিম তৈরির বুদ্ধিটি বেরিয়েছে দোকানের মালিক টমাস মিকোলিনোর মাথা থেকেই। এর আগে পনির আইসক্রিমের পাশাপাশি ২৪-ক্যারেট সোনার আইসক্রিম সহ আরও অদ্ভুত স্বাদের আইসক্রিম তৈরি করেছেন তিনি। তবে পোকা দিয়ে এই প্রথম পরীক্ষা নিরীক্ষা।

View this post on Instagram

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলার বিরিয়ানির বিশ্বজয়, যে ভাবে বিশ্বমঞ্চে কিস্তিমাত করল বাঙালির প্রিয় খাবার

Kolkata : খাবারের স্বাদে বিশ্বসেরা কলকাতা

এই ক্রিকেট ফ্লেভারড বা ঝিঁঝিঁ পোকা স্বাদের আইসক্রিম তৈরি করার কথা ভেবেছিলেন এক বিশেষ কারণে। ইউরোপীয় ইউনিয়নের একটি বিধি অনুযায়ী খাদ্যে ঝিঁঝিঁ পোকার ব্যবহার করা এখন বিধিসম্মত। তবে তা করতে হবে হিমায়িত আকারে বা শুকনো গুঁড়ো হিসাবে। ঝিঁঝিঁ এবং অন্যান্য পোকামাকড়ের ব্যবহার সাম্প্রতিক অতীতে মানুষের বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে কারণ এটি প্রাকৃতিক খাদ্য। ঝিঁঝিঁ সহ নানা পোকামাকড় প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ।

আইসক্রিমের উদ্ভাবক মিকোলিনো লিখেছেন, সারা শীতকাল ধরে এই ঝিঁঝিঁ আইসক্রিমের স্বাদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। তবে মনে মনে একটা ভয় তো ছিলই। এমন বিচিত্র আইসক্রিম মানুষ খাবেন তো? শুনে মারমুখী হয়ে উঠবে না তো জনগণ? মানুষের প্রতিক্রিয়ার ভয়েই ঝিঁঝিঁ আইসক্রিম নিয়ে বিশেষ কিছু জানাননি তিনি। তবে গ্রিলড ময়দার আইসক্রিম নিয়ে জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকায় তিনি এই বিশেষ আইসক্রিমটি প্রচারে আনেন। তাঁর কাছে এই বিশেষ পোকা আইসক্রিম আসলে প্রকৃতিকে ভালোবাসার এক বার্তা। মানুষ কি পোকা দিয়ে সাজানো, পোকা দিয়ে তৈরি এই আইসক্রিম পছন্দ করবেন, সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাননি মিকোলিনো।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।