পাক সাইবার হামলা? ভারতে বন্ধ এটিএম? ভুয়ো খবরের আড়ালে লুকিয়ে যে সত্য

Fact Check Cyber Attack: মেসেজে বলা হচ্ছে, 'ড্যান্স অফ দ্য হিলারি' নামের একটি ভিডিও লিঙ্ক বিষয়ক সতর্কতা। বলা হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করলেই তা ব্যবহারকারীর মোবাইল ফোন ফর্ম্যাট করে দেবে। আসল ঘটনা কী?

inscript
২ মিনিট
পাক সাইবার হামলা? ভারতে বন্ধ এটিএম? ভুয়ো খবরের আড়ালে লুকিয়ে যে সত্য

খবর যত দ্রুত আসে, আলোর বেগে চলে আসে মিথ্যা খবর। এই গতিবেগ আরও বেড়েছে হোয়াটস্যাপের সৌজন্যে। ভারত-পাক উত্তেজনা বৃদ্ধির মধ্যে দুই তরফেই একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে। হামলার ধরন হোক বা উস্কানিমূলক বক্তব্য, একাধিক ভুল খবরে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়াও। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট-চেক হ্যান্ডেল, X-এ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই এক ভুয়ো খবরকে চিহ্নিত করেছে।

হোয়াটস্যাপে ছড়িয়ে পড়েছে যে, ভারত জুড়ে সমস্ত এটিএম নাকি তিন দিনের জন্য বন্ধ থাকবে। ১২ মে পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে কারণ সাইবার অ্যাটাকের সম্ভাবনা আছে। আরেকটি মেসেজে বলা হচ্ছে, 'ড্যান্স অফ দ্য হিলারি' নামের একটি ভিডিও লিঙ্ক বিষয়ক সতর্কতা। বলা হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করলেই তা ব্যবহারকারীর মোবাইল ফোন ফর্ম্যাট করে দেবে। আরও বলা হচ্ছে, এই খবরের উৎস নাকি বিবিসি রেডিও।

আরেকটি ফরোয়ার্ড মেসেজে বলা হচ্ছে যে এই সাইবার আক্রমণটি কেবল ভারতকে লক্ষ্য করে নয়। ৭৪টি দেশ প্রভাবিত হয়েছে এই সাইবার অ্যাটাকে।

Are ATMs closed⁉️

A viral

message claims ATMs will be closed for 2–3 days.

🛑 This Message is FAKE

✅ ATMs will continue to operate as usual

❌ Don't share unverified messages.

— PIB Fact Check (@PIBFactCheck)

পিআইবি ফ্যাক্ট চেক অবশ্য কেবল প্রথম মেসেজটিকেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে। পিআইবি নিশ্চিত করেছে যে, দেশজুড়ে সমস্ত এটিএম স্বাভাবিকভাবেই কাজ করবে, তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

দেশের বহু ফ্যাক্ট চেকিং সংস্থার গবেষণা বলছে, দ্বিতীয় ফরোয়ার্ড মেসেজটি ২০১৭ সাল থেকে পাঠানো হচ্ছে। লিংকডিনে জীববিজ্ঞানী এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রায়ান জে. ফোর্ড ২০১৭ সালে 'ড্যান্স অফ দ্য হিলারি' সম্পর্কে বলেছিলেন, "এই মেসেজগুলি একটি ম্যানুয়াল ভাইরাসের মতোই ছড়িয়ে পড়ে - তবে এগুলি অর্থহীন। এগুলি আপনার সময় নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে।" তিনি আরও জানিয়েছিলেন যে, বিবিসি রেডিও কোথাও এমন কোনও দাবি করেনি।

সুতরাং সহজেই বোঝা যাচ্ছে, ৭৪টি দেশকে 'নিশানা' করা হয়েছে এমন দাবিটিও ভিত্তিহীন। যদি অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতেই সাইবার হামলা করা হয়, তাহলে কেন খামোখা অন্য ৭৪টি দেশকে লক্ষ্যবস্তু করা হবে? যুক্তি দিয়ে ভাবলে সব উত্তরই সহজ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।