জয়শঙ্করের পর এবার রাজনাথ সিংকে ফোন! মার্কিন মধ্যস্থতায় প্রত্যাঘাতের সম্ভাবনা কমবে?

Pahalgam Situation: রাজনাথ সিং হেগসেথের সঙ্গে কথাবার্তায় বারেবারে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো, সন্ত্রাসবাদের এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা করা বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

inscript
২ মিনিট
জয়শঙ্করের পর এবার রাজনাথ সিংকে ফোন! মার্কিন মধ্যস্থতায় প্রত্যাঘাতের সম্ভাবনা কমবে?

ভারতের আত্মরক্ষার অধিকার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাশে আছে আমেরিকা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে এই বিষয়ে দৃঢ় সমর্থন জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ফোনালাপ হয়েছে দুই নেতার। পহেলগাঁওয়ের হামলা পরবর্তী পদক্ষেপে সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার কথা বলেছেন পিট হেগসেথ। রাজনাথ সিং তাঁর অবস্থান ও বক্তব্যে অনড় যে পাকিস্তান যে সন্ত্রাসী সংগঠনগুলিকে প্রশিক্ষণ দেয়, তার দীর্ঘ ইতিহাস রয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর একজন বর্ষীয়ান মন্ত্রী হিসেবে এটিই প্রথম সরাসরি পাকিস্তানের প্রতি ইঙ্গিত রাজনাথের। আর পিট হেগসেথ সর্বান্তকরণে নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গেই আছে। এখানে উল্লেখ্য, আমেরিকার সঙ্গে সমান্তরাল কথোপকথন চালিয়ে যাচ্ছে পাকিস্তানও। পাক প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর ফোন করেছিলেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে ভারতকে সন্ত্রাসবাদ বিষয়ক বাকবিতণ্ডা কমাতে এবং দায়িত্বশীল আচরণ করার জন্য চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জনিয়েছে, "হেগসেথ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের দৃঢ় সমর্থনের কথাই আবারও বলেছেন।" রাজনাথ সিং হেগসেথের সঙ্গে কথাবার্তায় বারেবারে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো, সন্ত্রাসবাদের এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা করা বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে সংযমের আহ্বান জানিয়েছিল। বলেছিল, এমন সংকট নিরসনের জন্য দুই পক্ষের সঙ্গেই আলোচনার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

The U.S. Secretary of Defence

  • আপনার জন্য আরও কিছু লেখা
শেষ খড়কুটো ধরতে মরিয়া! ভারতের প্রত্যাঘাত এড়াতে যেভাবে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান

India Pakistan Relation: পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার সময়, ভারতের আরেকটু দায়িত্বশীলতা দেখানো উচিত, বলছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

spoke to Raksha Mantri Shri

earlier today and expressed his deepest sympathies for the tragic loss of innocent civilians in the dastardly terror attack in Pahalgam, Jammu & Kashmir.

Secretary Hegseth said that the U.S.…

— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia)

মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকেও ফোন করেছিলেন এবং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। রুবিও জয়শঙ্করের সঙ্গে কথা বলে ভারতকে দ্বিপাক্ষিক উত্তেজনা কমাতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেন, আর ওদিকে শাহবাজ শরিফকে ফোন করে পাকিস্তানকে ভারতের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেন। সহজ কথায়, পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারত ও কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকাতে নিজেকে স্থাপন করতে চাইছে ট্রাম্পের দেশ।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার অপরাধী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার জন্য সর্বোত্তম চেষ্টায় জোর দিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের 'পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত' তাড়া করবে ভারত। এই হামলার জবাব দিতে ভারতের সশস্ত্র বাহিনীকে এই হামলা মোকাবিলার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মোদি। ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত দু'টি মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়েছে। ভারতীয় নৌবাহিনী এবং পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে একযোগে মহড়া শুরু করেছে। ভারতীয় সামরিক বাহিনীর সম্ভাব্য প্রত্যাঘাত এবং দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুই পক্ষই 'নৌ অঞ্চল' সতর্কতা জারি করেছে। নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এক সপ্তাহ ধরে চলছে যুদ্ধবিরতি লঙ্ঘন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?