'ডায়েট' নামের ফাঁদে লিভার! বিপদ ডেকে আনছে 'ডায়েট ড্রিঙ্ক'

Diet Drinks: ডায়েট ড্রিঙ্কসে চিনি না থাকলেও গাট মাইক্রোবায়োমে পরিবর্তন আনে। ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে লিভারের ক্ষতি করে। এমনকি, এর ফলে মিষ্টিজাতীয় খাবারের ক্রেভিংও বাড়ে।

inscript
৩ মিনিট
'ডায়েট' নামের ফাঁদে লিভার! বিপদ ডেকে আনছে 'ডায়েট ড্রিঙ্ক'

মার্কিন যুক্তরাষ্ট্রের UK biobank-এর একটি গবেষণায় দেখা গেছে, ডায়েট ড্রিঙ্ক রূপে বাজারে যেসব পানীয় বিক্রি হয়, তা চিনিযুক্ত সফ্ট ড্রিংকের তুলনায় লিভারের বেশি ক্ষতি করে। প্রতিদিন যারা একাধিক ক্যান ডায়েট ড্রিঙ্ক বা চিনিযুক্ত সফ্ট ড্রিঙ্ক পান করেন, তাদের মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ বা MASLD-এর ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। নিয়মিত এক ক্যান ডায়েট ড্রিঙ্ক পান করলেও লিভারের ক্ষতি হওয়ার ঝুঁকি থেকে যায়।

এই গবেষণার প্রধান গবেষক চিনের সুচৌ বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাফিলিয়েটেড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের স্নাতক ছাত্রী লিহে লিউ (Lihe Liu) একটি নিউজ রিলিজে বলেন, এই ধারণা ভুল যে, ডায়েট ড্রিঙ্কগুলি নিরাপদ। আমাদের ডায়েটে এই পানীয় রাখা উচিত কি না সেটা আমাদের পুনরায় ভাবতে হবে। লিভারের উপর এর প্রভাব নিয়ে পুনরায় ভাবা উচিত। MASLD বিশ্বজুড়ে স্বাস্থ্যে প্রভাব ফেলছে, যা যথেষ্ঠ চিন্তার কারণ।"

লিহে লিউ তাঁর গবেষণা জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ইউনাইটেড ইউরোপিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি উইক (UEG) ২০২৫-এ উপস্থাপন করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিপস, বার্গার, পিৎজা! সন্তানকে রোগের দিকে ঠেলে দিচ্ছেন না তো?

Child Health: ইউনিসেফ-ইউ-এর সমীক্ষা বলছে, বিশ্বে মাত্র ১৮ শতাংশ দেশের বিদ্যালয়ে পরিবেশিত খাবার পুষ্টি-মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাকি দেশগুলোর শিশুদের খাদ্যপরিবেশ একেবারেই সন্তোষজনক নয়।

১,২৩,৭৮৮ জন অংশগ্রহণকারীর উপর এই গবেষণা করা হয়। অংশগ্রহণকারীদের কারোর লিভার সংক্রান্ত কোনো রোগ ছিল না। তাঁদের ১০.৩ বছর ধরে লক্ষ্য করা হয়। গবেষণায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাঁদের ডায়েট ড্রিঙ্ক বা চিনিযুক্ত সফ্ট ড্রিঙ্ক পান করার পরিমাণ রেকর্ড করা হয়। এবং তাতে দেখা যায়, যারা দিনে এক বা একাধিক ক্যান (২৫০ml) ডায়েট ড্রিঙ্ক পান করেন, তাঁদের MASLD-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় ৬০%। আর, যারা চিনিযুক্ত পানীয় পান করেন, তাঁদের এই ঝুঁকি ৫০%।

চিনিযুক্ত সফ্ট ড্রিঙ্কগুলি রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে ওজনও বেড়ে যায়। ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়িয়ে দেয় এবং লিভারে ফ্যাট জমে। অন্যদিকে, ডায়েট ড্রিঙ্কসে চিনি না থাকলেও গাট মাইক্রোবায়োমে পরিবর্তন আনে। ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে লিভারের ক্ষতি করে। এমনকি, এর ফলে মিষ্টিজাতীয় খাবারের ক্রেভিংও বাড়ে।

তাই, লিহে লিউয়ের মতে, জলই হলো সর্বাধিক স্বাস্থ্যকর পছন্দ। ডায়েট ড্রিঙ্ক বা চিনিযুক্ত ড্রিংকের পরিবর্তে জল পান করা হলে MASLD-র ঝুঁকি যথাক্রমে ১২.৮% এবং ১৫.২% কমে যাবে। উভয় ধরণের সফ্ট ড্রিঙ্ক পানেই লিভারে ফ্যাট জমার মাত্রা বেড়ে যায় ৫-৭%।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলপানেই কমবে মানসিক চাপ! নতুন গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

Mental Health: অনেক সময় আমরা খিদে অনুভব করি। কিন্তু সেইসময় আসলে আমাদের শরীরে জলের প্রয়োজন হয়। আর সেই খিদের অনুভূতি মেটাতে আমরা খাবার খাই। ফলে, শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি প্রবেশ করে এবং যা ওজন বাড়ার কারণ।

শিকাগোর রাশ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের স্টিয়োটোটিক লিভার ডিজিজ প্রোগ্রামের ডিরেক্টর সুজিত ভি. জানার্ধন (MD, Ph.D) মেডস্কেপ মেডিক্যাল নিউজকে বলেন, “ডায়েট পানীয়, চিনিযুক্ত বিকল্পগুলোর তুলনায় বেশি স্বাস্থ্যসম্মত। এই ধারণা পুনরায় বিবেচনা করার কারণ তৈরি করে এই গবেষণার ফলাফল।” তবে তিনি সতর্ক করেন, “এই বৃহৎ জনসংখ্যা-ভিত্তিক গবেষণায় বিভ্রান্তি সৃষ্টিকারী বিভিন্ন কারণ যথাযথ ভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “আমাদের আরও ভালো ভাবে বুঝতে হবে যে, যেসব রোগীর ডায়েট পানীয় গ্রহণের প্রবণতা ছিল, তাদের মধ্যে আর অন্যান্য কী কী বৈশিষ্ট্য ছিল। যেমন, এটা হতেই পারে, যে যারা বেশি ‘ডায়েট’ ড্রিঙ্ক পান করতেন, তাদের শরীরে বেশি কার্ডিওভাসকুলার বা বিপাকজনিত ঝুঁকি ছিল (যার জন্য তারা চিনিযুক্ত পানীয়ের বদলে এই বিকল্প পান করতেন)। এবং শরীরে আগে থেকে এই সমস্যাগুলি থাকার কারণে MASLD-এর হার এবং লিভারের সমস্যা সম্পর্কিত মৃত্যুর হার বাড়িয়েছে।” তিনি আরও জানান, “এই গবেষণা থেকে সহজ ভাবে নেওয়া যায় এমন একটি ফলাফল হলো— যাঁরা চিনিযুক্ত পানীয়ের বদলে বেশি জল পান করেছেন, তাঁদের MASLD-এর ঝুঁকি কম ছিল।”

বিশেষজ্ঞদের মতে, চিনিযুক্ত বিভিন্ন ড্রিঙ্ক পান করা কমানোই স্বাস্থ্যের জন্য উপকারী। এর পরিবর্তে জল পান করা উচিত। এতে লিভারে ফ্যাট জমবে না, হজমে সহায়তা করবে এবং শরীরকে হাইড্রেটেড রাখবে।

এছাড়াও গবেষকরা বলেন, ডায়েট ড্রিংকের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। এই গবেষণা যথেষ্ঠ নয়। ডায়েট ড্রিঙ্ক পানের ফলে আরও বিভিন্ন ধরণের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থাকতে পারে। তাই সেই সম্পর্কিত আরও গবেষণা দরকার। ফলত, চিনিযুক্ত সফ্ট ড্রিংকের বোতল ছেড়ে দোকানের ফ্রিজ থেকে ডায়েট ড্রিংকের বোতলটা কেনার সময় ভাববেন না যে, আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।