মুড়ি অথবা চা, চানাচুর ছাড়া জমে না সন্ধার জলখাবার, জানেন একে ইংরেজিতে কী বলে?

English synonyms of Chanachur : ভিন্ন স্বাদের চানাচুরে মজেন যখন তখন, জানেন এর ইংরেজি প্রতিশব্দ?

Kankana Mukherjee
২ মিনিট
মুড়ি অথবা চা, চানাচুর ছাড়া জমে না সন্ধার জলখাবার, জানেন একে ইংরেজিতে কী বলে?

ব্যবহারিক জীবনে এমন অনেক পরিচিত শব্দই রয়েছে যার ভিন্ন ভাষায় প্রতিশব্দ যদি কেউ জিজ্ঞাসা করে রীতিমতো বিষম খেতে হয়। এই ধরা যাক, পান্তা ভাত অথবা ধূপকাঠি, বলুন ইংরেজিতে কী বলা হয় এদের? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাজেহাল হতে হবে অনেককেই। ঠিক তেমনই একটি পরিচিত বাংলা শব্দ হল চানাচুর। বাংলার ঘরে ঘরে মুড়ির সঙ্গে চানাচুর খাওয়ার চল বহুকালের। মুরুতে অল্প তেল আর একটু চানাচুর, ব্যাস তাতেই সন্ধার জলখাবার জমে যায়। সঙ্গে যদি বার থাকে চপ তবে তো কথাই নেই।

শুধু মুড়ির সঙ্গে মিশিয়ে নয়, শুধু মুখে মুখরোচক হিসেবেও এর যথেষ্ট জনপ্রিয়তা। চায়ের সঙ্গে টা হিসেবে বিস্কুটের পরেই আসে চানাচুর অথবা নিমকির প্রসঙ্গ। প্রথম প্রথম চানাচুর বলতে বেসনের ঝুরিভাজা বুঝতো মানুষ। পরবর্তীতে এর সঙ্গে বেশ কিছু উপাদান মিশিয়ে তৈরি করা হয় বিভিন্ন স্বাদের চানাচুর। আজকের বাজারে ঝাল, মিষ্টি অথবা টক ঝাল মিষ্টি প্রভৃতি বিভিন্ন স্বাদের বিভিন্ন কোম্পানির প্যাকেট জাত চানাচুর পাওয়া যায়। কিন্তু জানেন কি ইংরেজিতে কী বলে এই পরিচিতি মুখরোচককে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিদেশি গাছের আঠাই আসলে জনপ্রিয় মশলা! কীভাবে ভারতীয় রান্নায় জায়গা করে নিল ‘হিং’?

Hing Spice : ফোড়ন অথবা কচুরি, বাঙালি হেঁশেলের জিয়নকাঠি হিং, কী ভাবে ভারতে জনপ্রিয়তা পেল এই মশলা?

চানাচুরের ইংরেজি নাম হল মিক্সড স্যাভোরি স্ন্যাক অর্থাৎ mixed savoury snack৷ অন্যদিকে হিন্দিতে চানাচুরকে বলা হয় নমকিন বা namkeen। যদিও এই শব্দগুলির ব্যবহার বিশেষ নেই বললেই চলে। এমনকী অভিধানেও হয়তো সহজে খুঁজে পাওয়া যাবে না এই শব্দ। কিন্তু আসল ইংরেজি অথবা হিন্দি শব্দগুলোর অস্তিত্ব রয়েছে।

যদিও এই বাংলায় দাঁড়িয়ে হিন্দি অথবা ইংরেজি শব্দে যদি চানাচুর কে চিনতে হয় তাহলে বেজায় বিপদে পড়তে হবে ঠিকই কারণ এখন যদি কোন দোকানে এমনকি ঝা চকচকে কোন শপিং মলে গিয়েও মিক্সড স্যাভোরি স্ন্যাক খোঁজ করেন কেউ তবে হয়তো অতি পরিচিত চানাচুর খুঁজতেও বেলা গড়িয়ে যাবে! কিন্তু ব্যবহারিক জীবনের বাইরে যে জানার পরিধির অস্তিত্ব রয়েছে সেখানে এই শব্দগুলো থাকবে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।