তিন মাস ধরে বন্ধ বেতন, অনশনে বাগরাকোট চা বাগানের শ্রমিকরা

Bagrakot Tea Garden: ১৪০০ শ্রমিকের বেতন, পিএফ, গ্র্যাচুয়িটি মিলে প্রায় ২০-২২ কোটি টাকা বকেয়া রয়েছে বলে খবর।

inscript
২ মিনিট
তিন মাস ধরে বন্ধ বেতন, অনশনে বাগরাকোট চা বাগানের শ্রমিকরা

তিন মাস ধরে বন্ধ বেতন। অনশনে জলপাইগুড়ির বাগরাকোট চা বাগানের শ্রমিকরা। ১৭ নভেম্বর থেকে কাজ বন্ধ করেন শ্রমিকরা। ১৮ নভেম্বর বেতন মিটিয়ে দেওয়ার জন্য চিঠিও দেন অ্যাডিশনাল লেবার কমিশনে। ১৪০০ শ্রমিকের বেতন, পিএফ, গ্র্যাচুয়িটি মিলে প্রায় ২০-২২ কোটি টাকা বকেয়া রয়েছে বলে খবর। অভিযোগের আঙুল সম্মেলন বেভারেজেস টি অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির দিকে।

শ্রমিকদের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে চালানো হচ্ছে এই চা বাগান। ৪০ শতাংশ শ্রমিকের পিএফ নেই। ৬০ শতাংশ শ্রমিকের পিএফ-এর টাকা কাটলেও, ২০২২ থেকে পিএফ-এর টাকা জমা করছে না কোম্পানি। পিএফ কমিশনেও ডেপুটেশন জমা দেন শ্রমিকরা। কিন্তু পিএফ কমিশন কোনো পদক্ষেপ নেয়নি বলে তাঁদের অভিযোগ।

অনশনরত পবন প্রধান বলেন, কাজের কোনো টুলস দেওয়া হয়না, ভাঙা ঘর, জল নেই, হাসপাতাল-ডাক্তার-অ্যাম্বুলেন্স কিছু নেই। একপ্রকার না খেয়ে আছি। দিনে আড়াইশো টাকা আয়, পিএফ কেটে হাতে ২২০ টাকা পাই। সেটাও যদি সময়ে না পাই কী করে চলবে আমাদের?

  • আপনার জন্য আরও কিছু লেখা
“আমাদের নাম কি বাদ পড়বে?”: এসআইআর আতঙ্কে উত্তরবঙ্গের রাজবংশীরা

Rajbanshi Anxiety Over SIR: কোচবিহারে রাসমেলা উত্তরবঙ্গ এবং আসামের মানুষের সবথেকে বড় মিলনস্থল, সেই মেলা জুড়ে এবার যেমন নজরকাড়া ছিল এসআইআরের প্রচার, তেমন ছিল এ অঞ্চলের আবেগের শিল্পী জুবিন গার্গের ছবি আর তাঁর গান।

সরকার মালিকপক্ষকে সুরক্ষাকবচ দেওয়ার চেষ্টা করছে বলেও সন্দেহপ্রকাশ করেন তিনি। “আমরা এতদিন ধরে আন্দোলন করছি, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আমাদের বিধায়ক (মাল বিধানসভা) অনগ্রসর কল্যাণ মন্ত্রী একদিনও খোঁজ নিতে আসেননি। মহিলারা অনশনে আছেন, অথচ পুলিশ পেট্রোলিংও নেই। ক্ষোভ প্রকাশ করেন পবন প্রধান।

অনশনে বাগরাকোট চা বাগানের শ্রমিকরা

আন্দোলনের ১৩ দিন পর, ৩ ডিসেম্বর অ্যাডিশনাল লেবার কমিশন শিলিগুড়ির দাগাপুর শ্রমিক ভবনে এক বৈঠকের ব্যবস্থা করে। সেখানে মালিকপক্ষ কোম্পানির লস হয়েছে, এই কারণ দেখিয়ে মাত্র ১২ দিনের বেতন দিতে পারবে বলে জানিয়েছে। শ্রমিকদের বক্তব্য, আমরা এই কোম্পানিকে অনেক প্রফিট দিয়েছি, এখন লস হয়েছে বললে তো আমরা শুনবো না। তাঁদের দাবি, তাঁদের সম্পূর্ণ বেতন মিটিয়ে দিতে হবে। তারই সঙ্গে পিএফ, গ্র্যাচুয়িটি-সংক্রান্ত সমস্যার সমাধানও চাইছেন তাঁরা।

উত্তরবঙ্গের মেরুদণ্ড হলো চা শিল্প। যার উপর নির্ভর করে বহু মানুষের জীবন-জীবিকা। কিন্তু বাস্তবচিত্র বলছে পরিস্থিতি সংকটজনক। চা শ্রমিকদের জীবন-জীবিকা প্রায় স্তব্ধ। বন্ধ চা বাগান, চা পাতা তুলে বিক্রি করে সংসার চালাচ্ছেন শ্রমিকরা। ২০১৪ সালে চা বাগানেই খুন হন সোনালী চা বাগানের মালিক রাজেশ ঝুনঝুনওয়ালা। তারপর থেকেই এই বাগানটি ধুঁকছিল। পরে ঝুনঝুনওয়ালা-র স্ত্রী-র মালিকানায় বাগানটি ফের চালু হলেও, বর্তমানে সোনালী চা বাগান বন্ধ।

প্রসঙ্গত, চলতি বছরেই ১২ এপ্রিল শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করেন যে, তিন মাস বাগান বন্ধ রাখলে কিংবা চা বাগানের শ্রমিকদের বেতন, পিএফ-সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করলে মালিকপক্ষের লিজ বাতিল করবে রাজ্য সরকার। তাহলে বাগরাকোট চা বাগানের মালিকপক্ষের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাগরাকোট চা বাগানের শ্রমিকদের অভিযোগ কি তবে সঠিক? সরকার কি মালিকপক্ষকে রক্ষা করতে চাইছে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।