বয়সের ফারাক কত হলে মজবুত হবে বিয়ে? জানুন সুখী দাম্পত্যের আসল রহস্য

Husband Wife Age Difference: অনেকের ক্ষেত্রে দুই বছরের ব্যবধানে সম্পর্ক মধুর হয় আবার অনেকের তা হয় ১০ বছরের ব্যবধানে। কিন্তু সম্পর্ক তৈরির সময় কোনটা মাথায় রাখবেন?

inscript
২ মিনিট
বয়সের ফারাক কত হলে মজবুত হবে বিয়ে? জানুন সুখী দাম্পত্যের আসল রহস্য

বয়স কেবলই কি একটা সংখ্যা মাত্র?, এই কথাটা পরিচিত হলেও এই প্রশ্নের উত্তর নিয়ে রয়েছে যথেষ্ট মতভেদ। হ্যাঁ একথা সত্যি যে শরীরের বয়স বাড়লেও মনের বয়স বাড়তে না দিলে হয় তো বার্ধক্য গ্রাস করে না, কিন্তু বয়স তো জানান দেয় বাহ্যিক গঠনে। এমনকী দুজনের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রেও কি বয়স মাপকাঠি হয়ে দাঁড়ায় না? কেন আজও বিয়ে বা প্রেমের আগে বয়স নিয়ে প্রশ্ন ওঠে? যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনও সংজ্ঞা মেলে না। কোথাও দুই বা পাঁচ বছর, কোথাও আবার দশ বছর, কোথাও কোথাও বা তারও বেশি বয়সের তফাতে সম্পর্ক গড়ে ওঠে দুই পক্ষের মধ্যে। কিন্তু জানেন কি বয়সের কত ব্যবধান সুখী দাম্পত্যের জন্য আদর্শ?

একটা সময় পর্যন্ত, বিয়েতে স্বামী স্ত্রীর মধ্যে দশ অথবা বারো বছরের ব্যবধান, এটাই দস্তুর ছিল। এখন অবশ্য সময় অনেকটা বদলেছে। এখন সমবয়সী সম্পর্কেই প্রেমের আধিক্য দেখা যাচ্ছে। এমনকী সম্মন্ধ করে বিয়ের ক্ষেত্রেও অভিভাবকরা দুই থেকে পাঁচ বছরের ব্যবধানকেই বেছে নিচ্ছেন বেশি। তবে এই যে বয়সের তফাৎ, এর মধ্যে কোনটি যথার্থ তা নিয়ে রয়েছে মত পার্থক্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেশি অথবা কম ঘুম দুইই কাল হতে পারে শরীরের! জানেন সুস্থ থাকতে কোন বয়সে কতটা ঘুম জরুরি?

Sleep : কিছুতেই ঘুম আসে না? কিংবা যখন ঘুমাচ্ছেন অনেক বেশি সময় পরও ক্লান্তি কাটছে না? দুইই হতে পারে বিপদের কারণ। জেনে নিন কোন বয়সে কতটা ঘুম জরুরি।

একটি বিশেষ সমীক্ষায় দেখা গিয়েছে, ৫ থেকে ৭ বছরের ব্যবধানের ক্ষেত্রে দম্পতিদের মধ্যে ঝগড়া, বিবাদ,ভুল বোঝাবুঝি কম হয়। দুজনের মধ্যে একজন যদি পরিণত বয়সের হয় তবে সে সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখে। বয়সের এই ব্যবধানকে বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়। কারণ এর ফলে একে অপরকে খুব কাছ থেকে বোঝা সম্ভব হয়। অপরদিকে, অনেক ক্ষেত্রে আবার ১০ বছর বয়সের ব্যবধানকে আদর্শ মনে করা হয় যদি দুজনের মধ্যে ভালোবাসা থাকে। যখন তারা নিজেদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ঠিক করে নেবে তখন এই ১০ বছরের ব্যবধান কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে না। তবে অনেক ক্ষেত্রে এমন বয়সের ব্যবধানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলতে সংকোচ করেন বলে মনে করা হয়। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। দশ থেকে কুড়ি বছরের ব্যবধানে যদিও বহু পরিচিত যুগলই রয়েছেন তবে এক্ষেত্রে বয়সের ব্যবধান বেশি হওয়ায় দুই পক্ষ প্রায় দুটি প্রজন্মের চিন্তাধারা নিয়ে বেড়ে ওঠে। ফলে মতের পার্থক্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আরও একটা বিশেষ সমস্যা হয় ভবিষ্যত প্রজন্ম অর্থাৎ সন্তান ধারনের ক্ষেত্রে।

বয়সের ব্যবধান অনেকটাই প্রভাব ফেলে সম্পর্কে। এর একটা বড় কারণ হল মতামতের পার্থক্য। এখন প্রজন্মের তফাৎ তৈরি হচ্ছে দুই থেকে পাঁচ বছরের মধ্যেই। দুই অথবা পাঁচ বছর আগে জন্মানো বেড়ে ওঠা মানুষের সঙ্গে আজকের মানুষের চিন্তাধারার একটা বিরাট তফাৎ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব পরিবর্তনের সাপেক্ষে। ফলে এটা গাভীর প্রভাব ফেলছে ভাবধারায় যা ক্ষতিগ্রস্ত করতে পারে সম্পর্ককে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, সমবয়সী দম্পতির থেকে তুলনায় ১৮ শতাংশ বেশি বিচ্ছেদের প্রবণতা দেখা যায় পাঁচ বছরের ব্যবধানে গড়ে ওঠা সম্পর্কে। সুতরাং, ব্যবধান আরও বাড়লে মতামতের তফাতও যে বাড়বে সেটাই স্বাভাবিক। তাই বয়সের ব্যবধান কম হলেই তাকে আদর্শ ধরা হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।