কেষ্টর 'বীরত্ব' কেন জাহির করছেন মমতা? কতটা অপরিহার্য বীরভূমের বেতাজ বাদশা

Anubrata Mondal: যেভাবে কেষ্টর বীরত্ব তুলে ধরার চেষ্টা করলেন খোদ দলনেত্রী, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, কেন তাঁর প্রতি এত নরম দল?

tiasa gupta
৪ মিনিট
কেষ্টর 'বীরত্ব' কেন জাহির করছেন মমতা? কতটা অপরিহার্য বীরভূমের বেতাজ বাদশা

আগেই কেষ্টর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়নি দল। মিটিং করে বুঝিয়ে দেওয়া হয়েছে, 'তোমার আসন শূন্য আজি...।' সেই আসন যে পূরণ করা হবে না, সেই বার্তাও দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব। তাঁর বীরত্বের নমুনা আগেই দেখেছে দল, দেখেছে বীরভূম। পার্থর মতো বীরভূমের বেতাজ বাদশাকে ফেলতে না-পারার অনেক কারণ ছিল। তাই তাঁকে ঝেড়ে ফেলার সাহস দেখায়নি দল। এবার একেবারে তাঁকে বীরের তকমা! খোদ সুপ্রিমো জনালেন, বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে কেষ্টকে। নেতাজি ইন্ডোরের সভা থেকে এভাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদরের কেষ্টর পাশে আগেও দাঁড়িয়েছেন দিদি। তাঁকে বারবার সমর্থন করার চেষ্টা করেছেন তিনি। এদিন যেভাবে কেষ্টর বীরত্ব তুলে ধরার চেষ্টা করলেন খোদ দলনেত্রী, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, কেন তাঁর প্রতি এত নরম দল?

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর অনুব্রতর গ্রেফতারি তাঁকে পৌঁছে দিয়েছে, তৃণমূলের 'কলঙ্কিত নায়ক’-এর তালিকায় দুই নম্বরে। পার্থর ডানা ছাঁটতে দল কোনওরকম রেয়াত করেনি, কিন্তু অনুব্রতর বেলায় জিরো টলারেন্স নীতি এখনও নেননি মমতা, অভিষেকরা। আসলে সামনে পঞ্চায়েত ভোট, তার ওপর বীরভূমে সংগঠন সামলাতে অনুব্রতর বিকল্প নেই বলেই কি তাঁর ডানা ছাঁটার সাহস দেখাল না দল? এদিন মমতা কীভাবে তাঁকে 'বীর’-এর সম্মান দেওয়ার কথা বললেন?

৮ সেপ্টেম্বর নেতাজি ইনডোরে দলের পঞ্চায়েত সংক্রান্ত বিশেষ অধিবেশনে দাঁড়িয়ে দিদি বুঝিয়ে দিলেন, কেষ্টকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। লোকসভা হোক কিংবা পঞ্চায়েত, কেষ্ট অপরিহার্য। কেষ্টকে জেলে আটকে রাখলেও বীরভূমের দুটো লোকসভা আসন কেউ দখল করতে পারবে না। সেই সঙ্গে বীরভূমের তৃণমূলকে নেত্রীর নির্দেশ— বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনবেন।

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর দায় নেয়নি দল। কিন্তু অনুব্রতকে সিবিআই ধরার পরেই দিদি বুঝিয়ে দিয়েছিলেন, পার্থ আর অনুব্রত এক নন। তিনি তাঁর প্রিয় কেষ্টর পাশে রয়েছেন।

এদিন নেতাজি ইনডোরে মমতা বলেন, “ভাবছে কি জেলে বন্দি করে রেখে দু’টো লোকসভা সিট দখল করবে? সে গুড়ে বালি!” এরপরেই মমতা বলেন, “বীরভূম থেকে কারা এসেছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই তিনগুণ বাড়বে। বীরভূম শক্ত মাটি।”

তৃণমূল নেত্রী এদিন বোঝাতে চান, অনুব্রতকে অনেকদিন ধরেই টার্গেট করা হচ্ছিল। সেই ধারাবাহিকতাতেই প্রতি নির্বাচনে তাঁকে নজরবন্দি করে রাখা হতো। কিন্তু তাতে হাতি-ঘোড়া হয়ে যায়নি। বীরভূমে তৃণমূল থেকেছে নিরঙ্কুশ। কার্যত বিরোধীশূন্য। ঘটনা হলো, যতবার অনুব্রতকে ভোটের সময় নজরবন্দি করা হয়েছিল, ততবার হাসতে হাসতে তিনি বলতেন, ও এমনিই ভোট হয়ে যাবে। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিলে কেষ্ট পান চিবোতে চিবোতে বলতেন, "ল্যান্ডফোন নাই নাকি?" দিদি যেন এদিন বুঝিয়ে দিলেন, অনুব্রতকে নজরবন্দি করে যেমন বীরভূমে তৃণমূলকে আটকানো যায়নি, তেমন ওঁকে জেলে আটকে রেখেও জোড়াফুলের জয়কে আটকানো যাবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেষ্টর কতটা ডানা ছাঁটবে দল? বীরভূমের সিংহাসন থাকবে অনুব্রতর দখলেই?

অনুব্রতকে নিয়ে দল এত নরম কেন? এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ময়নাতদন্তে উঠে আসছে অনেক কারণ।

কেন অপরিহার্য কেষ্ট?

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ফের একবার বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি। এই অবস্থায় কোনও জায়গা ছাড়তে নারাজ তৃণমূল। তবে কি অনুব্রত মন্ডলের গ্রেফতারি সংগঠনে প্রভাব ফেলতে পারে, আর তা বুঝেই এহেন সিদ্ধান্ত? প্রশ্ন উঠছে।

একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই বীরভূম। কিন্তু গত কয়েক বছরে তৃণমূল যেভাবে সংগঠন বিস্তার করেছে, তার নেপথ্যে যে অনুব্রত ছিলেন, সেকথা স্বীকার করে নেন দলের অনেক নেতাই। গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। এদিকে আবার দল বলছে, দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

এর আগে এখানে পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসন জিতিয়েছেন অনুব্রত। গত লোকসভা ভোটের আগে তাঁকে বলতে শোনা যায়, বীরভূমে সব আসনে না জিতলে দল ছাড়ব। এরপর দিদির ধমক খেয়ে সেই পথে পা বাড়াননি। এবার অনুব্রত-হারা বীরভূমে পঞ্চায়েতে যদি প্রভাব পড়ে, তাহলে তার জের গড়াবে লোকসভা ভোটে। কারণ সেই ভোটেরও আর বেশি দেরি নেই। দল ভালোই জানে, বীরভূমে সংগঠন তৈরিতে অনুব্রতর বিকল্প নেই, তাই তেতো পাচন খাওয়ার মতো কি তাঁকে হজম করতে হচ্ছে?

কেন দিদির প্রিয় কেষ্ট?

তিনি নাকি কোনও দিন মন্ত্রিত্ব চাননি। তিনি নাকি বড় কোনও দলীয় পদ চাননি। তাঁকে দিদির ডিফেন্ড করার পিছনে এটা বড় কারণ হলেও একমাত্র কারণ নয়। এক্ষেত্রেও বালাই সেই পঞ্চায়েত আর লোকসভা ভোটের কড়া নাড়া।

তৃণমূল সূত্রের মতে, অনুব্রতকে না সরানোর সিদ্ধান্ত কৌশলগত। অনুব্রত মন্ডল গ্রেফতারের পর মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সরব হয়েছিলেন। সংবাদমাধ্যমে দলের এক নেতার কথায় প্রকাশ, দিদি হয়তো বুঝতে পেরেছিলেন যে, অনুব্রতর পাশে না দাঁড়ালে দলের অনেকেই হতাশ হয়ে পড়বেন। অনুব্রত ছিলেন দক্ষ সংগঠক। বীরভূমের জেলা সভাপতির পদে থেকে অতিরিক্ত কোনও পদ কখনও চাননি তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ঠিক, কিন্তু এও ঠিক, বীরভূমে তৃণমূল কর্মীদের মধ্যে অনুব্রত জনপ্রিয়। সম্ভবত সেই কারণেই বীরভূমে জেলা সভাপতি পদে আপাতত কোনও বদল হবে না।

কেষ্টকে ডিফেন্ড করেন দলনেত্রী

পার্থর ক্ষেত্রে টাকার নির্লজ্জ প্রদর্শন দেখেছে রাজ্য। অনুব্রতর ক্ষেত্রে শোনা গেছে, কালো টাকার প্রাসাদ গড়েছেন তিনি। শোনা গেছে, দেখা যায়নি। তাই কি কেষ্টকে ডিফেন্ড করা সহজ হয়েছে দিদির পক্ষে?

পার্থর ক্ষেত্রে দল জিরো টলারেন্স নীতি নিলেও অনুব্রতর হয়ে ব্যাট করেন খোদ দলনেত্রী। বলেন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? কেষ্টকে জেলে আটকালে কী হবে? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।"

জেলে যখন এই বার্তা পৌঁছবে যে, 'বীর’ কেষ্ট, তখন তিনি কি কিছুটা অক্সিজেন পাবেন না? তবে পার্থ যে মুষড়ে পড়বে, তা বলাই যায়। মোদ্দাকথা হলো, শহর উন্নততর তৃণমূলের বার্তা দিয়ে হোর্ডিংয়ে যেভাবে মুখ ঢেকেছে, এটা কি সেই ফরমুলা মেনে অভিষেকের কোনও পাশার চাল? পঞ্চায়েত এবং লোকসভার ঠেলা সামলাতে তাই কি বীরত্বের ঢাল দিয়ে কেষ্টকে আড়াল করা হচ্ছে?

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।