এবার আরও কাছাকাছি কলকাতা, এক ট্রেনেই যাওয়া যাবে হাওড়া থেকে বাঁকুড়া, কবে শেষ হবে কাজ?

Howrah Bankura Train Service : এবার দূরত্ব ঘুচবে অনেকটাই, সরাসরি রেললাইনে যুক্ত হচ্ছে বাঁকুড়া-হাওড়া। জানুন বিস্তারিত...

inscript
২ মিনিট
এবার আরও কাছাকাছি কলকাতা, এক ট্রেনেই যাওয়া যাবে হাওড়া থেকে বাঁকুড়া, কবে শেষ হবে কাজ?

বহুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে মিলল স্বস্তির খবর, আর মশাগ্রাম থেকে ট্রেন বদল নয়, এবার এক ট্রেনেই সোজা হাওড়া থেকে চলে যাওয়া যাবে বাঁকুড়া। এই খবর প্রকাশ্যে আসতেই ওই লাইনের যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে। শুধু তাই নয়, শীঘ্রই এই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এই মর্মে রেল দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট রেলপথের কাজের জন্য টেণ্ডারও ডাকা হয়েছে বলেই সূত্রের খবর।

এবার বাঁকুড়ার আরও কাছাকাছি আসতে চলেছে কলকাতা। প্রসঙ্গত, বর্তমানে বাঁকুড়া থেকে ট্রেনে সরাসরি হাওড়া যেতে হলে খড়গপুর হয়ে দীর্ঘপথ ঘুরে তবেই পৌঁছতে হয় গন্তব্যে। কারণ দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও হাওড়ার সঙ্গে সেই লাইনের সরাসরি কোনও সংযোগ ছিল না। যদিও পূর্ব রেলের হাওড়া বর্ধমান লাইনে মশাগ্রামে স্টেশন রয়েছে। ফলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের এই মশাগ্রামে লাইন অথবা স্টেশন থাকলেও দুটির মধ্যে কোনও যোগ ছিল না। যার কারণে দূরত্ব বেড়ে যেত বেশ খানিকটা। সোজা রাস্তায় যাওয়ার উপায় না থাকায় ঘুরপথে যেতে হতো। কিন্তু দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া-মশাগ্রাম রেলপথকে পূর্ব রেলের বর্ধমান-হাওড়া রেলপথের সঙ্গে যুক্ত হলে সেই সময় কমে যাবে অনেকটাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কবে থেকে যাত্রা শুরু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের? জানুন টিকিট বুক করার পদ্ধতি

Howrah Puri Vande Bharat Express : সহজেই কম সময়ে হাওড়া থেকে পুরী পৌঁছে দেবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস, জানুন বিস্তারিত...

মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের সঙ্গে হাওড়া কর্ড লাইনকে জুড়ে দেওয়ার এই দাবি দীর্ঘদিনের। নির্বাচিত হওয়ার পর থেকেই তাই এই বিষয়ে নজর দেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপির দাবি, তাদের হাত ধরেই গত পঞ্চাশ বছর ধরে ধামাচাপা পড়ে থাকা এই কাজ এবার সম্পন্ন হওয়ার পথে। রেল সূত্রে জানা গিয়েছে, এই লাইন সংযুক্তির জন্য প্রয়োজনীয় সমীক্ষা ও আনুষঙ্গিক কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রায় ৩৯ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী দশ মাসের মধ্যে নয়া লাইন পাতার কাজ শেষ করা পরিকল্পনা করা হয়েছে বলেই দাবি রেলের। শুধু তাই নয়, এই প্রকল্পের জন্য নির্ধারিত বরাদ্দ পূর্ব রেলের তহবিলে স্থানান্তর করতে রেল বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। এমনকী বেশ কিছু জরুরী পদ্ধতি মেনে এই প্রকল্পের পুরো অর্থই পূর্ব রেলের অ্যাকাউন্টে চলে যাওয়ার সবুজ সংকেতও মিলেছে ইতিমধ্যে।

হাওড়ার গতিশক্তি ইউনিট এই প্রকল্পের সম্পূর্ণ কাজ করবে বলে জানা গিয়েছে। এর ফলে একদিকে যেমন হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব অনেকটাই কমবে, অন্যদিকে তেমনি এই নয়া প্রস্তাবিত লাইনটি চালু হলে হাওড়া কর্ড লাইনের সঙ্গে বিষ্ণুপুর লাইনের সংযোগ হওয়ায় ওই রুটের যাত্রীদেরও খুবই সুবিধা হবে। সব মিলিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকগুণ বেড়ে যাবে। বাঁকুড়া ও বিষ্ণুপুর ও পূর্ব বর্ধমানের অসংখ্য মানুষ, যাদের নিত্যদিন কলকাতা আসা যাওয়া করতে হয় তাদের এতে খুবই উপকার হবে। একদিকে ট্রেন বদলের হ্যাপা যেমন থাকবে না অন্যদিকে, ঘুরপথে না গিয়ে সোজা পথে যাওয়ায় সময় কম লাগবে অনেকটাই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।