Q দিয়ে শুরু, M দিয়ে শেষ! জানেন কেন এলোমেলোভাবে সাজানো থাকে কী-বোর্ডের অক্ষরগুলো?

Keyboard : টাইপরাইটারের কী বোর্ডের আদলেই তৈরি করা হয়েছে কম্পিউটারের কী বোর্ড। তারপর সেই একই আদল মেনে এসেছে ল্যাপটপ, ট্যাব অথবা স্মার্টফোনের কী প্যাড।

inscript
৩ মিনিট
Q দিয়ে শুরু, M দিয়ে শেষ! জানেন কেন এলোমেলোভাবে সাজানো থাকে কী-বোর্ডের অক্ষরগুলো?

আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন অনেক কিছুই জড়িয়ে রয়েছে যার বিষয়ে কী এবং কেন এই দুই প্রশ্ন করলে ঠিক কী জবাব মিলতে পারে, সেই নিয়ে বিশেষ কোনও ধারণাই নেই আমাদের। এই ধরা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই হাতড়ে যে মুঠো ফোনটা খুঁজে নেন আপনি, অথবা এই আইটি চাকরির দুনিয়ায় যে ল্যাপটপ আপনার সর্বক্ষণের সঙ্গী তার কী বোর্ডের কথাটা একবার ভাবুন তো। নিমেষের মধ্যে এ, বি, সি, ডি গুলিয়ে যাবে আপনার! Q দিয়ে শুরু, আর M দিয়ে শেষ! এ কেমন বর্ণমালা রে বাবা! ভাবতে অবাক লাগলেও, টাইপ করার সময় এই এলোমেলো বর্ণগুলোই আপনার ভরসা। ধরুন দুম করে, সবাই খুব নিয়ম মেনে লাইন করে দাঁড়িয়ে পড়ল, A থেকে Z পর্যন্ত সবাই পরপর! তাহলে একটা মেসেজ লিখতে আপনার দিন কাবার হয়ে যাবে নিশ্চিত। কিন্তু জানেন কি কেন এরকম এলোমেলো অক্ষর রাখা হয় কী বোর্ডে?

বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি খুবই জরুরী হয়ে পড়েছে। হাতে হাতে ঘুরছে ইলেকট্রিক গেজেট। আর সেই সবের কী বোর্ডের চেহারাই একই রকম। আসলে আপাতভাবে এলোমেলো মনে হলেও কী বোর্ডের এই অক্ষর সাজানোর মধ্যেও রয়েছে একটি নির্দিষ্ট কারণ। আজকের এই যে কম্পিউটারের টাইপিং, তার জনক আসলে টাইপরাইটার। টাইপরাইটারের কী বোর্ডের আদলেই তৈরি করা হয়েছে কম্পিউটারের কী বোর্ড। তারপর সেই একই আদল মেনে এসেছে ল্যাপটপ, ট্যাব অথবা স্মার্টফোনের কী প্যাড।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কথায় কথায় বলছেন “Ok", জানেন কি এর পুরো কথা আসলে কী?

full from of ok : কথায় কথায় কমবেশি সকলেই আজকাল বলি এই শব্দবন্ধটি। কোনও কিছুতে সম্মতি জানাতেই মূলত এটি ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি এই বহুল প্রচলিত শব্দটির পুরো কথা আসলে কী?

আজ থেকে প্রায় দেড়শ বছর আগে, ১৮৭৪ সালে প্রথম তৈরি হয় কী বোর্ডের এই অক্ষর বিন্যাস। এই বিন্যাস তৈরি করেছিলেন ক্রিস্টোফার ল্যাথাম শোলস। শুরুতে মূলত ছয়টি অক্ষররাখা হয়েছিল। যথা - Q, W, E, R, T, Y। এই কারণেই একে কোয়ারটি কী বোর্ড বলা হয়ে থাকে। ওই অক্ষর বিন্যাসকে সেই সময়ে বলা হত রেমিংটন ওয়ান। ক্রিস্টোফার শুরুর সময়ই বলেছিলেন, কী বোর্ডের এই অক্ষর বিন্যাসের উপরই নির্ভর করে টাইপরাইটারে লেখার স্পিড কেমন হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রেনের শেষ কামরায় 'X' চিহ্ন কেন থাকে জানেন? অবাক করবে রেলের এই গুপ্ত সংকেত...

Train Coach X Symbol: অনেকেই লক্ষ্য করেছেন ট্রেনের শেষ কোচের পিছনে ‘X’ চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্নের মানেটা কী?

যখন প্রথম কম্পিউটার তৈরি হয়েছিল তখন তা ছিল আকারে অনেক বড় কাজের ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিয়েছিল সেই সময়। তাই প্রযুক্তির উন্নতিতে শামিল হয়ে কম্পিউটারের আকারে বদল আসে, প্রয়োজন মেনে সাইজ ছোট হয়। বর্তমানে ঠিক যেমন ডেক্সটপ কম্পিউটারের ছুটি হয়ে ঘরে ঘরে ল্যাপটপের চাহিদা বেড়েছে, খানিকটা তেমনই। অফিস, স্কুল ইত্যাদি জায়গায় স্থায়ী ব্যবহারের জন্য অবশ্য এখনও ডেক্সটপের সমান চাহিদা রয়েছে।

এইরকমই যখন প্রথম কীবোর্ড আবিষ্কার হয়, তখন টাইপরাইটার ছিল একটি মেকানিকাল ডিভাইস, ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভবনা ছিল তাই এমন ধরনের ব্যবস্থা করা হয়৷ A-B-C-D পাশাপাশি থাকলে, লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হত। কারণ মাথায় রাখতে হবে আমাদের অভিধানে সচরাচর এমন কোনও শব্দের উল্লেখ পাওয়া যায় না যেখানে অ্যালফাবেট এমন পরপর ব্যবহৃত হয়েছে। গোল সেক্ষেত্রে শব্দ লেখার সময় প্রয়োজনীয় অক্ষর খুঁজতে গিয়ে খুবই বিপদে পড়তে হতো, হাত ব্যাথা হয়ে যেত কাজ করতে করতে।

অক্ষর বিন্যাস এরকম এলোমেলো বলেই সেই সমস্যা এড়ানো সম্ভব হয়েছে। এই বিন্যাসের জন্যই কাজের গতিও বেড়েছে। কী বোর্ডের অনেক ধরণের হয়, যেমন QWERTY. তবে QWERTZ এবং Dvorak-ও বেশ জনপ্রিয়৷ এই সব ক্ষেত্রেই একটি বিষয় মাথায় রাখা হয় যাতে ভাওয়েল গুলি কন্সোন্যান্ট এর সঙ্গে এমন ভাবে সাজানো থাকে পাশে পাশে যাতে শব্দ টাইপ করতে সুবিধা হয় আমাদের। এছাড়াও বিশেষজ্ঞরা বলেন, একঘেঁয়ে কাজের মধ্যে লেখার যে ক্লান্তি, তা দূর করতেই এই এলোমেলোভাবে সাজানো অক্ষরগুলো খুবই উপকার করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।