বিফলে গেল ক্যামেরামুখী ধ্যান! বিবেকানন্দের কাছেই হেরে গেলেন নরেন্দ্র মোদি?

Vivekananda Vs Modi: জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৯ বার দেশের দক্ষিণের রাজ্যে গিয়েছিলেন মোদি। এত কিছুর পরও তামিলনাড়ু থেকে একজনও সাংসদ নেই বিজেপির।

Tanvia Barua
৬ মিনিট
বিফলে গেল ক্যামেরামুখী ধ্যান! বিবেকানন্দের কাছেই হেরে গেলেন নরেন্দ্র মোদি?

বিবেকানন্দ শিকাগো ধর্মসভার সেই অবিস্মরণীয় বক্তৃতায় ধর্মের নামে হিংসা নিয়ে মুখ খুলেছিলেন। গীতার উল্লেখ করে বলেছিলেন, কেন হিন্দুধর্ম সর্বজনীন। সভায় দশটি ধর্মের উপস্থিত প্রতিনিধির সামনে বক্তৃতা পেশ করেন স্বামীজি। ১৩১ বছর আগে কন্যাকুমারীতে ধ্যান করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যাঁকে গোটা বিশ্ব চিনেছে স্বামী বিবেকানন্দ নামে। ১৮৯৩ সালে এখান থেকেই পাড়ি দিয়েছিলেন শিকাগো ধর্মসভার উদ্দেশে। তার ঠিক ১৩১ বছর পর আরেক নরেন্দ্র ধ্যান করেছেন এখানে। এই নরেন্দ্র দেশের তৃতীয়বারের প্রধানমন্ত্রী। কন্যাকুমারীতে ধ্যান করা প্রধানমন্ত্রী ভোট প্রচারে প্রধান বিরোধী দল কংগ্রেসের দিকে মুসলিম তোষণের অভিযোগ তুলেছিলেন। যথারীতি ভুল যুক্তি দিয়ে বলেছিলেন, কংগ্রেসের ইস্তেহারে নাকি 'মুসলিম লীগের' ছাপ রয়েছে। অথচ বাস্তবে ওই ইস্তেহারে মুসলিম শব্দটুকুও ছিল না। বরং ইস্তেহারে 'সংখ্যালঘু' ও 'সংখ্যাগরিষ্ঠ'-র মতো শব্দবন্ধের ব্যবহার করা হয়েছে। এখানেই প্রশ্ন, তাহলে কি মোদিকে বিবেকানন্দ ভক্ত ধরে নেওয়া যায়?

বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় তিনটি আদর্শের কথা বলেছিলেন। প্রথমত, হিন্দুধর্মে সব ধর্মই সমান; দ্বিতীয়ত, সমাজে ধর্মীয় বৈচিত্র্য গুরুত্বপূর্ণ; তৃতীয়ত, প্রতিটি ধর্মেই ত্রুটি রয়েছে, তাই ভিন্ন ধর্ম থেকেও শিক্ষা নেওয়া উচিত। তিনি ভারতের প্রথম সোশ্যালিস্ট ছিলেন। গান্ধি 'হরিজন' কথাটি যে অর্থে ব্যবহার করেছিলেন, তার অনেক আগেই বিবেকানন্দ 'দরিদ্রনারায়ণ' শব্দবন্ধের উল্লেখ করেছিলেন। তাঁর বিশ্বাস ছিল, কোনও ধর্ম নিষ্ঠার সঙ্গে মানলে তা একই লক্ষ্যে পৌঁছে দেয়। স্বাধীনতার ৫০ বছর আগে রামকৃষ্ণ মঠের মূল নীতিতে লেখা হয়েছিল, প্রতিষ্ঠানটি রাজনীতিতে যুক্ত হবে না। এই প্রতিষ্ঠান সকল ধর্মকেই সমান জায়গা করে দেবে এবং রামকৃষ্ণ মিশনের গুরুরা ভোট দেবেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, গত ১০ বছরে ধর্মের নামে হিংসা নিয়ে সচেতন বিবেকানন্দের কোনও নীতিই পালন করতে দেখা যায়নি। অথচ তিনি রীতিমতো দাবি করে যান বিবেকানন্দের ভক্ত তিনি। মোদি ৩১ মে নির্বাচন প্রচার শেষে ধ্যানে বসেছিলেন তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যানমণ্ডপে। সেখানে রুদ্রাক্ষের মালা পরে, গেরুয়া বসনে ৪৫ ঘণ্টা ধ্যান করেন। লক্ষ্যে পৌঁছতেই বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এই ধ্যানমণ্ডপকে বেছে নিয়েছিলেন মোদি, রাজনৈতিক ভাষ্যকাররা অন্তত তাই অনুমান করছেন। অজস্র ক্যামেরার মুখোমুখি হয়ে ধ্যান সম্পন্ন হয় প্রধানমন্ত্রীর। এদিকে বিবেকানন্দ রকে ছবি তোলা নিষিদ্ধ। এই কর্মসূচি নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছিল সিপিএম এবং কংগ্রেস। কমিশন জানিয়েছিল, কোনও আচরণবিধিই লঙ্ঘন করছেন না মোদি। ভোট মরসুমে দেশের প্রধানমন্ত্রীর এত পরিকল্পিতভাবে ধ্যানের আয়োজন নাকি নিয়ম লঙ্ঘন করছে না। তবুও বিবেকানন্দকে হাতিয়ার করেও ভোট কৌশলে সাফল্য পেল না বিজেপি। বিবেকানন্দর নীতিরই জয় হলো। মোদি গত ১০ বছরে যেভাবে ধর্মের মেরুকরণে রাজনীতি করেছেন, তাতে বিবেকানন্দের ভক্ত বলে নিজের পরিচয় দেওয়া আসলে নীতির অবমাননা করা। ভোটের প্রচারে 'হিন্দুত্ববাদী', 'ইসলামোফোবিক' কথার রেকর্ড গড়েছেন মোদি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অযোধ্যা কেন বিজেপিকে তাড়াল? কী বলছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত?

Ayodhya Ram Mandir Votes: বিজেপি জনতাকে ভাবাতে চেয়েছিল “জো রাম কো লায়ে হ্যায়, হাম উনকো লায়েঙ্গে"। কিন্তু জনতা বেছে নিল সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদকে

গত এক দশকে ভারতে অন্যান্য রাজ্যে যেভাবে পদ্ম ফুটেছিল তার সঙ্গে দক্ষিণের রাজ্যগুলিকে মেলানো যাচ্ছিল না। এবারেও মেলানো যায়নি। তবে, মোদি প্রচার করতে গিয়ে দাবি করে ফেলেছিলেন, এবার নাকি দক্ষিণের মন বদলেছে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত রামলালার মূর্তিও দক্ষিণ ভারতীয় ছাঁচে গড়া হয়েছিল। প্রাচীনকাল থেকেই দক্ষিণভারতে রাম ততখানি জনপ্রিয় নন। উত্তরভারতের রামায়ণ আর দক্ষিণ ভারতের রামায়ণ বিপরীতমুখী। দক্ষিণভারতকে বিজেপিমুখী করতেই এই সকল প্রয়াস। উত্তর ও দক্ষিণ ভারতকে বারবার জোড়ার চেষ্টা করেছে মোদি সরকার। তামিলনাড়ু থেকে সংসদ ভবনের উদ্বোধনের জন্য আনা হয়েছিল 'সেঙ্গল' বা 'রাজদণ্ড'। জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৯ বার দেশের দক্ষিণের রাজ্যে গিয়েছিলেন মোদি। এত কিছুর পরও তামিলনাড়ু থেকে একজনও সাংসদ নেই বিজেপির।

মোদি প্রতিবারই ভোটপ্রচার শেষে মৌনসময় কাটাতে ধ্যান করেন। মোদি যুগে ধ্যানও এক ধরনের প্রচার কৌশল হয়ে গিয়েছে। আগে কোনও রাজনীতিবিদ হয়তো ভাবতেই পারেননি এভাবেও প্রচার সম্ভব। মোদি গোড়া থেকেই হিন্দুধর্মের নীতি-আদর্শের সঙ্গে রাজনীতির নীতি-আদর্শ মিলিয়ে ফেলেছেন বারবার, আর তাতে ভুগতে হয়েছে দেশবাসীকে। নিজের বাড়িতে বা ক্যামেরা ছাড়া সাধারণ স্থানে ধ্যান করলে হিন্দু ভোটব্যাঙ্কে প্রভাব পড়ত না। তাই বিবেকানন্দের প্রতি ভক্তির ছদ্ম ছবি বাজারে ছড়িয়ে দেওয়াই যেন তাঁর মূল উদ্দেশ্য ছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতে দক্ষিণ ভারতের রাজ্যে এবং পশ্চিমবঙ্গে ভালো ফল সহজেই পাওয়া যাবে বলে মনে করেছিলেন মোদি কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুসলিম কন্যাকে কুমারী রূপে পুজো করেছিলেন বিবেকানন্দ, কীভাবে বাংলায় শুরু হল কুমারী পুজো

Kumari Puja: নারীতে পরমার্থ দর্শন এবং পরমার্থ অর্জন—এই হল কুমরী পুজোর মূল মন্ত্র। বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি, স্থিতি ও লয় হয়ে চলেছে সারাক্ষণ যে ত্রিশক্তির দ্বারা, সেই ত্রিশক্তিই কুমারীতে রয়েছে বীজাকারে।

কন্যাকুমারী দেশকে ঘিরে রাখা তিন সাগরের মিলন স্থল। ফলত একদিক থেকে এটি যেমন দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতের মিলনভূমি। অন্যদিকে এখান থেকেই বিরোধী নেতা রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন। এই ধ্যানমণ্ডপ বাঙালির কাছেও আবেগের। একইভাবে ২০১৪-তে মোদি গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে, তখনও প্রধানমন্ত্রী হননি। সেখানে ছত্রপতি শিবাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ছত্রপতি শিবাজি মুসলিম আধিপত্য থেকে মারাঠা জাতি ও দেশকে রক্ষা করেছিলেন। ১৬৫৯ সালে সুলতাম আদিলশাহের সেনাপতি আফজল খানের থেকে রক্ষা করেছিলেন মারাঠা সাম্রাজ্য। শিবাজি মহারাজ আফজল খানকে যুদ্ধে পরাজিত করেছিলেন। আবার ২০১৯ সালে হিন্দু তীর্থস্থান কেদারনাথে ধ্যানে বসেছিলেন মোদি। বিশ্বাস করা হয় ওখানেই শিবের জন্য ধ্যান করেছিলেন পার্বতী। সেইবার মোদির ধ্যানের ছবি দিতেই তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। এগুলি একটাও বিচ্ছিন্ন ঘটনা নয়।

রানাডের জন্মবার্ষিকীতে মোদি বলেছিলেন, তাঁর কাছে বড় অনুপ্রেরণা রানাডের জীবন। এর থেকেই মোদি আর রানাডের সংযোগ মেলানো যাচ্ছে। ১৮৯২ সালে আরএসএসের পথপ্রদর্শক একনাথ রানাডে বিবেকানন্দ রকে তিনদিন ধ্যান করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ শিলাসৌধর প্রচার চালিয়েছিলেন। ফলত এটি আরএসএসেরই মস্তিষ্কপ্রসূত এবং গোড়া থেকেই এই স্থানকে বেছে নেওয়া যে সঙ্ঘ পরিবারের রাজনৈতিক প্রচার কৌশল তা এবার সহজেই আন্দাজ করা গিয়েছিল। শুধুই ভোটের অঙ্কই নয়, এতে অতীতের রাজনীতিও রয়েছে। তবে দেখা গেল আগেও সাফল্য মেলেনি, এবারেও মিলল না। মোদির সঙ্গে রামকৃষ্ণ মঠের সুসম্পর্কের কথা সবাই জানে। একদা স্বামী আত্মস্থানন্দ মহারাজের সেবক ছিলেন মোদি। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, বিজেপির মূল সংগঠনের সঙ্গে কন্যাকুমারীর যোগ রয়েছে। রামমন্দির আন্দোলনে আরএসএসের অবদানের মতো, কাছাকাছি অবদান রয়েছে কন্যাকুমারীর বিবেকানন্দ শিলাস্মারক স্থাপনে। কিছুটা হলেও দু'টি আন্দোলনের মধ্যে পদ্ধতিগত যোগ রয়েছে।

১৯৭০ সালে স্মারক স্থাপনে প্রধান ভূমিকা ছিল রানাডের। ১৯৩৭ সালে সঙ্ঘের বয়স যখন ১২ বছর, তখনই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যোগ দেন আরএসএসে। পূর্বক্ষেত্রের প্রচারক হয়ে উঠেছিলেন রানাডে। সাংগঠনিক বিচারে পূর্বক্ষেত্রের মধ্যেই আছে পশ্চিমবঙ্গ। ১৯৪৮ সালে গান্ধি খুনের ঘটনায় দেড় বছর নিষিদ্ধ ছিল আরএসএস। বহুজন গ্রেফতার হলেও রানাডে ধরা পড়েননি। জানা যায়, তখন তিনি কলকাতাতেই আত্মগোপন করে ছিলেন। তৎকালীন আরএসএস প্রধান মাধব সদাশিবরাও গোলওয়ালকরের (গুরুজি) পরের ক্ষমতাবান পদই ছিল একনাথের। ১৯৬২ সালে স্বামীজির জন্মশতবর্ষের বছরে শুরু হয় কন্যাকুমারীর শিলাস্মারক প্রতিষ্ঠার উদ্যোগ। তার জন্য 'বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি'র সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল একনাথকে। এই শিলা নিয়েও যথেষ্ট বিতর্ক ছিল। শিলার ওপর স্মৃতিসৌধ এবং শিলার পেছনে একটি সেতু স্থাপন করতে চেয়েছিল সঙ্ঘ পরিবার। এই কথা ছড়িয়ে পড়তেই স্থানীয় ক্যাথলিক মৎসজীবীরা পাথরের ওপর 'ক্রস ' চিহ্ন আঁকেন। একই শিলাকে হিন্দুরা 'বিবেকানন্দ রক' এবং খ্রিস্টানরা 'সেন্ট জেভিয়ার্স রক' বলেন। পরিশেষে, হিন্দুদের জয়ে ক্রসটি সরিয়ে ফেলা হয়। রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পর্ক রেখেই কন্যাকুমারীর শিলাস্মারক প্রতিষ্ঠার কাজ করেছিলেন একনাথ। এতেই প্রচার-পরবর্তী ধ্যানের স্থান নির্বাচনের সরল জবাব মেলে। যদিও এখন আরএসএস এবং বিজেপির অন্তর্দ্বন্দ্বই চলছে।

গুজরাতের দ্বারকায় সমুদ্রতলে ধ্যান, কুম্ভমেলায় কালো পোশাক পরে গঙ্গাস্নানের নজির গড়েছেন প্রধানমন্ত্রী। মোদির ধ্যান নিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আইনের শাসনের অধীনে পড়েন না? তিনি কি আইনের শাসনের উর্ধ্বে?" আসলে অনৈতিকভাবে দেশের একটি অংশে প্রভাব ফেলতেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল। মোদি এখানেই সমস্যা করে ফেলেছেন। একই কৌশলে বারবার বারবার জয় পেতে চেয়ে, মানুষকে নিজেই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে এগুলি অবিচ্ছিন্ন ঘটনা। প্রতিবার প্রচার শেষে ধ্যান, হিন্দু আবেগের স্থানগুলিকেই বাছাই করা, প্রতিবার যে রাজ্য টার্গেট সেখানের হিন্দু কেন্দ্রবিন্দুতে ধ্যান করার কৌশল ধরে ফেলেছে দেশবাসী। এত কিছুর পরেও দক্ষিণবঙ্গে ১৩০ টি আসনের মধ্যে মাত্র ২৯ টি আসনে জয় পেয়েছে বিজেপি। কর্ণাটক থেকে ১৭ টি, তেলঙ্গানা থেকে ৮ টি, অন্ধ্রপ্রদেশ থেকে ৩ টি, কেরল থেকে ১ টি। তামিলনাড়ুতে এবারেও খাতা খুলতে পারেনি বিজেপি। দেশ জুড়ে মাত্র ২৪০টি আসনে জয় পেয়েছে পদ্মশিবির। ৪০০ পেরোনোর লক্ষ্য পূরণ তো দূর, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি দল। গত লোকসভা থেকেও আসন কমেছে। উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনে রামমন্দিরের অবস্থান। এখানেও বিজেপি হেরে গিয়েছে। ধর্মীয়মেরুকরণ যে কোনও কাজেই আসেনি তা পরিষ্কার। পরিশেষে বলাই যায়, দেশবাসী জিতিয়ে দিল বিবেকানন্দের ধর্মনিরপেক্ষ নীতি, হেরে গেল মোদির বিভাজনের রাজনীতি। ধর্মনিরপেক্ষতার মূল বার্তাই হলো, রাষ্ট্রের কোনও ধর্ম নেই। মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আদৌ ধর্মনিরপেক্ষ হয়ে উঠতে পারবেন তো?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।