স্প্রাইটের বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার! জল গড়াল আদালতেও! কী ছিল সেই বিজ্ঞাপনে?

Sprite Ad Nawazuddin : নওয়াজউদ্দিন সিদ্দিকির নামে পুলিশি অভিযোগ, স্প্রাইটের নয়া বিজ্ঞাপন ঘিরে কেন ক্ষেপে গেলেন বাঙালিরা?

inscript
৩ মিনিট
স্প্রাইটের বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার! জল গড়াল আদালতেও! কী ছিল সেই বিজ্ঞাপনে?

সবুজ রঙের পানীয়ের বোতল, ঢাকনা খুলতেই উঠে আসে বুদবুদ। আজকের প্রজন্মের কাছে নামটাও বেশ পরিচিত, স্প্রাইট। গরমকাল তো বটেই তবে আজকাল প্রায় সারা বছরই কোল্ড ড্রিঙ্কসের বিক্রি তুঙ্গে। এ বিষয়ে চিকিৎসকেরা যতোই কড়াকড়ি করুক না কেন, ভ্রুক্ষেপ বিশেষ হয় না কারোরই। এবছর গরমের শুরু থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, ফলে ইতিমধ্যেই দেদার বিক্রি বেড়েছে বোতল ভর্তি কোল্ড ড্রিঙ্কসের। আর এই তালিকায় স্প্রাইট বেশ পুরনো সদস্য। কিন্তু সম্প্রতি এই স্প্রাইট ঘিরেই শুরু হল ধুন্ধুমার। সমস্যার জের এতটাই জোরালো যে জল গড়িয়েছে আদালতের দরজাতেও। কিন্তু বিষয়টা কী?

ঠান্ডা পানীয়ের বোতল, আর পাঁচটা কোম্পানির মতো এই স্প্রাইটও সাজানো থাকে দোকানের সারিতে। স্বাদ অথবা দাম নিয়েও সমস্যা নয় কিছুই, সমস্যা আসলে অন্য জায়গায়। আজকের সময়ে একটা বড় জায়গা জুড়ে রয়েছে বিজ্ঞাপন। যে কোনও জিনিসকে ক্রেতাদের কাছে আরও একটু আকর্ষণীয় করে তুলে কীভাবে বিক্রি বাড়ানো যায় সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন। শুধু বিজ্ঞাপনের ভাষা অথবা সুর নয় বিজ্ঞাপনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে তাতে আন হয় বিখ্যাত কিছু মুখও। বিখ্যাত অভিনেতা অভিনেত্রী, মডেল থেকে শুরু করে খেলোয়াড়দের আনা হয় জিনিসের বিক্রি বাড়াতে। স্প্রাইটের ক্ষেত্রেও ঘটেছিল ঠিক তাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গরমের দিনে ঘনঘন কোল্ড ড্রিংকস খাচ্ছেন? সাবধান, যৌনজীবনে বিপদ ডেকে আনছেন নিজেই

Cold Drinks Affect on Human : দিনের শেষে এই কোল্ড ড্রিংকসই আপনার চরম বিপদ ডেকে আনছে? যৌনজীবন, সংসার ইত্যাদিও বিপদের মুখে পড়তে পারে?

সম্প্রতি বিখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দিতে শুট করানো হয়েছে স্প্রাইটের নতুন একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপন প্রকাশ্যে আদর সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। কর্মকর্তারাও লাভের হিসেব কষবে বলে তৈরি হন, কিন্তু ঠিক এরকম সময়েই হাজির আদালতের শমন! ওই বিজ্ঞাপনকে ঘিরেই যত ঝামেলা! আসলে শুধু হিন্দি বিজ্ঞাপনেই তুষ্ট ছিলেন না কর্মকর্তারা। চেয়েছিলেন নতুন বিজ্ঞাপনে চমক দেবেন বাঙালি ক্রেতাদেরও। চমকই বটে! উল্টে চমকে যেতে হয়েছে খোদ কর্মকর্তাদের। যার জন্য মোটেই তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না।

হিন্দি বিজ্ঞাপনের হুবহু বাংলা করা হয়েছে, তাও আবার ডাবিং, অর্থাৎ হাল আমলের চল আরকি! গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সরাসরি বাংলা করার প্রবণতা। যার মধ্যে অধিকাংশই ভুল, ভুয়ো। এই নিয়েই প্রশ্ন তুলেছেন কিছু বাঙালি। শুধু প্রশ্ন নয়, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগও। ওই বিজ্ঞাপনটির বাংলা ডাবিংও এর ক্ষেত্রেও নওয়াজের মুখেই বাংলা কথাগুলি বসানো হয়েছে। যা নিয়ে আপত্তি তুলেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই বিজ্ঞাপনের বাংলা ডাব করা ভার্সনটি বাঙালি ভাবাবেগে আঘাত করেছে। বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলেও দাবি তাঁর। এই মর্মে তিনি অভিনেতা এবং স্প্রাইট ইন্ডিয়ার CEO-র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করাও হয়েছে ইতিমধ্যে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৩৫ বছর ধরে নেশার জল বেচছে কোকাকোলা? কীভাবে জন্ম নিল এই পানীয়, অবাক করবে যে ইতিহাস

History of Coca-Cola: নেশায় বুঁদ জন হুইস্কিতে সোডা মেশানোর পরিবর্তে কোকা আর কোলা বাদামের মিশ্রণে সোডা মিশিয়ে গ্লাসে চুমুক দেন। ব্যাস প্রথম চুমুকেই একপ্রকার ক্লিন বোল্ড হয়ে যান জন পেম্বারটন।

“সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে...”, স্প্রাইটের বাংলা বিজ্ঞাপনের কথাগুলি ঠিক এরকম! যার সঠিক মানে তো নেইই বরং বাংলা ভাষার প্রতি অবজ্ঞা আছে। প্রশ্ন উঠেছে, একটা এত বড় প্রতিষ্ঠান অথচ বাংলা ভাষা লেখার জন্য একজনও ঠিকঠাক কর্মচারী রাখা কি এতটাই অসম্ভব ছিল? কেনোই না গুগল ট্রান্সলেটরের ওপর ভরসা করতে হল? আর কেনোই বা সেই অনুবাদ একবারও খতিয়ে দেখা হল না? বাংলার মাটিতে ব্যবসা করতে এসে বাংলা ভাষা নিতে এ হেন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন বাঙালিরা। বিজ্ঞাপনের বাংলা ভার্সনটিকে ঘিরে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ ধারা এবং আইটি অ্যাক্টের ৬৬-এ ধারায় অভিযোগ জানানো হয়েছে।

এই নিয়ে বিষম প্রতিক্রিয়া পাওয়ার পর অবশ্য নড়েচড়ে বসেছে খোদ স্প্রাইট ইন্ডিয়া কর্তৃপক্ষও। সংস্থার পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে ক্ষমাও চাওয়া হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি ট্যুইট বার্তায় অফিসিয়াল বিবৃতি দিয়ে স্প্রাইটের তরফে লেখা হয়, “সাম্প্রতিক স্প্রাইটের একটা বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা অনুভব করছি। আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটা আমরা বাংলা মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি। আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে।”

উল্লেখ্য, এই বাংলা বিজ্ঞাপনে বাংলা ভাষার প্রতি অনীহা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে বাঙালি ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। মাছে-ভাতে বাঙালি নিয়ে তাঁর করা মন্তব্যের জেরে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতাকে। ফলে আজকের স্প্রাইটের বাংলা বিজ্ঞাপন ঘিরে যে ঘটনা তা মোটেই কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলার মাটিতে বাংলা ভাষাকে অপমান করলে প্রতিবাদের সুর যে আজও জোরালো হতে পারে তার প্রমাণ রাখা হল ফের। তাই ভবিষ্যত পাকা করতে ইংরেজি মাধ্যমের স্কুল যতোই বিকল্প বেছে নেওয়া হোক না কেন, বাংলার মাটিতে আজও ভাষার প্রতি ভাবাবেগ আছে। থাকবেও যে, এমনটাই আশাবাদী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।