কর্মক্ষেত্রেনারী পুরুষে বেতনের ফারাক! বৈষম্যের কারণ উঠে এল সমীক্ষায়

Gender gap in workplace: মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পর নারীরা প্রায়ই কর্মক্ষেত্রে ফিরে এসে বেতন বা পদোন্নতিতে পিছিয়ে পড়েন। এটি শুধু ব্যক্তিগত স্তরে নয়, অর্থনৈতিকভাবেও ধাক্কা দেয় দেশকে।

inscript
২ মিনিট
কর্মক্ষেত্রেনারী পুরুষে বেতনের ফারাক! বৈষম্যের কারণ উঠে এল সমীক্ষায়

ভারতীয় কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক বেতনবৈষম্যে রয়েছে, একথা নারীমাত্রেই জানেন। পুরুষরা কেউ মানেন, কেউ মানতে চান না। কিন্তু কেন এই বৈষম্য, সম্প্রতি একটি সমীক্ষায় সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে মাতৃত্বকালীন ছুটি। চাকরি সংক্রান্ত ওয়েবসাইট নকরি ডট কম-এর একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ২০,০০০ চাকরিপ্রার্থীকে সামনে রেখে এই সমীক্ষা করা হয়েছিল। ৮০টি আলাদা আলাদা শিল্পক্ষেত্র এবং আটটি শহরকে বেছে নেওয়া হয়েছিল এই সমীক্ষার জন্যে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫১ শতাংশ বলছেন মাতৃত্বকালীন ছুটি এই নেপথ্যে রয়েছে। আরও ২৭ শতাংশ বলেছেন, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক পক্ষপাতিত্বই এর মূল কারণ।

এই সমীক্ষা অনুসারে, কিছু শিল্পসংস্থায় এই বৈষম্য চোখে লাগার মতো বেশি। যেমন আইটি-তে ৫৬ শতাংশ,ওষুধ খাতে ৫৫ শতাংশ এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ৫৩ শতাংশ সমীক্ষায় অংশগ্রহণকরীই এই বৈষম্যের অস্তিত্ব স্বীকার করেছেন। বৈষম্য রয়েছে রিয়েল এস্টেট (২১ শতাংশ), এফএমসিজি (১৮ শতাংশ) এবং ব্যাঙ্কিং (১২ শতাংশ মতো) সংস্থাগুলিতেও। তবে আইটি হাব হিসেবে পরিচিত হায়দরাবাদ (৫৯ শতাংশ) এবং বেঙ্গালুরু (৫৮ শতাংশ) শহরগুলিতে এই বৈষম্য সবচেয়ে বেশি প্রকট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন তরুণ প্রজন্ম বারবার পেশা বদলাচ্ছে? দায়ী কে?

Gen Z Switiching jobs: বিদেশেও অফিস পলিটিক্স আছে, কিন্তু সেখানে শক্তিশালী নীতি, আইনি সুরক্ষা ও স্বচ্ছ পারফরম্যান্স ভিত্তিক ব্যবস্থার কারণে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত।

কর্মজীবনের অভিজ্ঞতার দিক থেকে দেখলে, ১০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন জরিপকারীদের অর্ধেকেরও বেশি মনে করেন যে বেতন বৈষম্য ২০ শতাংশের উপরে। এই গোষ্ঠীতে বিমান চলাচল খাতে ৫৭ শতাংশ, শিক্ষা খাতে ৫২ শতাংশ এবং আইটিতে ৫০ শতাংশ এই সমস্যা সবচেয়ে তীব্র। অন্যদিকে, তেল ও গ্যাস এবং খুচরো খাতের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলিতে জরিপকারীরা এই বৈষম্যকে নগণ্য বলে মনে করেন।

এই বৈষম্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলা কি সম্ভব? ৩৪ শতাংশ মনে করেন যে পদোন্নতি এবং বেতনবৃদ্ধি কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত। ২৭ শতাংশের মতে, নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতমুক্ত হতে হবে। বেতনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ না করার সচেতন সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করতে পারে।

ভারতীয় সমাজে মেয়েদের কাজের জীবন আর মাতৃত্বের ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পর নারীরা প্রায়ই কর্মক্ষেত্রে ফিরে এসে বেতন বা পদোন্নতিতে পিছিয়ে পড়েন। এটি শুধু ব্যক্তিগত স্তরে নয়, অর্থনৈতিকভাবেও ধাক্কা দেয় দেশকে।

সাম্প্রতিক বছরগুলিতে ভারত সরকার এবং বিভিন্ন সংস্থা এই বৈষম্য কমানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে। যেমন, মাতৃত্বকালীন ছুটির সময়কাল বাড়ানো হয়েছে ২৬ সপ্তাহে,পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু হওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা কারণ সন্তানর বেড়ে ওঠা মায়ের একার দায়িত্ব নয়। ইউরোপীয় দেশগুলিতে এই ধরনের নীতি সফলভাবে কার্যকর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে কর্পোরেট সংস্থাগুলিকে এই দিকে আরও সচেতন হতে হবে।

সমাজের মনোভাব পরিবর্তন না হলে অবস্থাটা বদলাবে না মন করেন মেয়েরা। স্পষ্ট কথা মাতৃত্বের দায়িত্ব পালন করতে গিয়ে কর্মজীবনে মেয়েরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই লক্ষ্যে নীতিগত পরিবর্তন আনতে হবে। কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক পক্ষপাতিত্ব দূর করার জন্য নিয়মিত অডিট এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। সমান সুযোগ থেকে কোনো পক্ষই যাতে বঞ্চিত না হন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।