'৫ জন মরতে চলেছে'! হোয়াটস্যাপ স্টেটাস লিখে খুন! যে গণহত্যায় শিউরে উঠছে দেশ

Amethi Mass Murder: নারকীয় এই হত্যাকাণ্ডের পরপরই প্রকাশ্যে আসে যে, পুনম ভারতী মাসে দুয়েক আগেই জনৈক চন্দন ভার্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন।

inscript
২ মিনিট
'৫ জন মরতে চলেছে'! হোয়াটস্যাপ স্টেটাস লিখে খুন! যে গণহত্যায় শিউরে উঠছে দেশ

মৃত্যু হবে। প্রকাশ্যে এমন চাঞ্চল্যকর বিবৃতি দিয়ে চারজনকে খুন করা হয়েছে আমেঠিতে। একজন শিক্ষক, তাঁর স্ত্রী এবং দুই ছোট শিশুকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল নাকি প্রায় এক মাস ধরে! আর যিনি করেছিলেন এমন পরিকল্পনা, তিনি হোয়াটস্যাপ স্টেটাসে তা লিখে রেখেছিলেন! যদিও, স্টেটাসে লিখেছিলেন ৫ জনের মৃত্যুর কথা। খুন হয়েছেন চারজন। পুলিশ বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি পরে আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাই ৫ জনের মৃত্যুর কথা প্রকাশ্যে লিখে রেখেছিলেন।

সুনীল কুমার, তাঁর স্ত্রী পুনম ভারতী এবং তাদের দুই মেয়ে, একজনের বয়স মাত্র একবছর এবং অন্যজনের ছ'বছর - বৃহস্পতিবার আমেথির ভবানী নগরে তাদের নিজের বাড়িতেই গুলি করে হত্যা করা হয়। নারকীয় এই হত্যাকাণ্ডের পরপরই প্রকাশ্যে আসে যে, পুনম ভারতী মাসে দুয়েক আগেই জনৈক চন্দন ভার্মার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশকে তিনি বলেছিলেন, এই চন্দন ভার্মা একাধিকবার তাঁকে খুন করার হুমকি দিয়েছেন। তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে কোনও এমন ঘটনা ঘটলে তার দায় এই চন্দন ভার্মারই। কে এই চন্দন ভার্মা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাবা মা'কে হত্যা করেছে নাৎসিরা, ৬৬৪ জন শিশুকে যেভাবে অন্য জীবন দিয়েছেন এই ব্যক্তি

Jewish Refugee Children: উইন্টন জানতেনই না পুরো স্টুডিও জুড়ে যে দর্শকরা বসে আছেন তাঁরা সকলেই সেই শিশু যাদের তিনি জীবন বাঁচিয়েছিলেন

এফআইআরে পুনম ভারতী জানিয়েছিলেন, গত ১৮ অগাস্ট রায়বরেলির একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে চন্দন ভার্মা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। প্রতিবাদ করায় চন্দন তাঁকে এবং তাঁর স্বামীকে চড় মারেন। চন্দন নাকি হুমকি দেন, পুলিশকে এই ঘটনা জানালে তিনি তাঁদের মেরে ফেলবেন। পুনম লিখেছিলেন, "এর আগেও সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার পরিবার বিপদের মধ্যে আছে। ভবিষ্যতে আমার বা আমার স্বামীর সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটলে চন্দন ভার্মাই দায়ী।"

পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই চন্দন ভার্মাকে হেফাজতে নিয়েছে। তদন্তে নেমে পুলিশ দেখে, গত ১২ সেপ্টেম্বর হোয়াটস্যাপ স্টেটাসের একটি স্ক্রিনশট রয়েছে। সেখানে চন্দন লিখেছিলেন, “৫ জন মানুষ মারা যেতে চলেছে, দেখে নেব তোমাদের।" পুলিশ বলছে, স্ক্রিনশট পাওয়া এবং প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য বলছে, ওই পরিবারটিকে হত্যা করার পর চন্দন ভার্মা আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন সম্ভবত। হত্যার ঠিক আগে তিনি আমেঠির একটি বিখ্যাত মন্দিরেও গিয়েছিলেন বলে জানা গেছে। তবে কেন হঠাৎ হাসপাতালে বচসা, তা থেকে একেবারে পরিবারকে নিকেশ করার ছক, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পেট ভরে খাইয়ে মানসিক ভারসাম্যহীনকে খুন ছাত্রদের! এটাই কি নতুন বাংলাদেশ?

Dhaka University Murder: ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ায় ছাত্ররা। পেট ভরে খাইয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে মারা হয় তোফাজ্জলকে।

আমেঠির এই গণহত্যার শিকার সুনীল (৩৫) পেশায় একজন সরকারি স্কুল শিক্ষক। ভাড়া বাড়িতে থাকত এই দলিত পরিবারটি। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯-এর অধীনে চন্দনের বিরুদ্ধে ওই এফআইআরটি দায়ের করেছিলেন পুনম। কিন্তু এই চন্দন কে? তাঁর সঙ্গে এই পরিবারের অন্য কোনও সম্পর্ক ছিল কিনা পুলিশ তদন্ত করছে।

পুলিশ জানিয়েছেন আমেঠির আহরওয়া ভবানী ক্রসিংয়ের আশেপাশে জোরে গুলির শব্দ শোনা গিয়েছিল। প্রতিবেশীরা বাড়ি থেকে ছুটে এসে দেখেন বাড়ির পেছনে চারজনই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। সুনীল ও তাঁর পরিবারের পোস্টমর্টেম রিপোর্ট বলছে, সুনীলকে তিনবার, তাঁর স্ত্রীকে দুইবার এবং তাদের মেয়েদের একবার করে গুলি করা হয়েছিল।

যোগীর রাজ্যে এমন হত্যাকাণ্ডের ফলে উত্তরপ্রদেশ সরকারের উপর চাপ বাড়িয়েছেন বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের আমেঠি সাংসদ কিশোরী লাল শর্মা বলছেন, এই ঘটনাটি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেই তুলে ধরে। রাজ্য সরকারের আইনশৃঙ্খলা যদি ভালোই হতো তাহলে এই ধরনের ঘটনাগুলি কীভাবে ঘটছে, প্রশ্ন তুলেছেন তারা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।