প্রাণ বাঁচাতে জানতে হবে হনুমান চল্লিশা! ওড়িশা থেকে যে ভাবে বাড়ি ফিরলেন সুজন সরকার

Migrant workers from Bengal : উলঙ্গ অবস্থাতেই পেটাতে থাকে তাঁকে। সুজনের কথায়, "আমাকে হনুমান চল্লিশা পড়তে বলা হয়। আমি তো হনুমানচল্লিশা জানি না। ফলে আমার উপর অত্যাচার বাড়ে।"

inscript
২ মিনিট
প্রাণ বাঁচাতে জানতে হবে হনুমান চল্লিশা! ওড়িশা থেকে যে ভাবে বাড়ি ফিরলেন সুজন সরকার

বাঁচতে হলে হনুমানচল্লিশা পড়তে হবে। উলঙ্গ হয়ে প্রমাণ দিতে হবে তুমি মুসলিম নও। বাংলাদেশি সন্দেহে ঘাড়ধাক্কার ঘটনায় নতুন সংযোজন সুজন সরকারের নাম। মুর্শিদাবাদের ভগবানপুর গ্রামের যুবক সুজন সেদিনের কথা মনে পড়লেই শিউরে উঠছেন।

পারিবারিক জমি নেই। নেই ভারী কাজ করার শারীরিক ক্ষমতাও। প্লাস্টিকের জিনিস ফেরি করার কাজ নিয়ে সুজন ওড়িশার ঢেঙ্কানলে যান। দিনদশেক ছিলেন তিনি। এক ব্যক্তি ট্রাক্টরে তেল ভরতে ভরতে তাঁকে ডাকে। সাহায্যের প্রয়োজন ভেবে তিনি এগিয়ে যান। সামনে যেতেই তাঁর থেকে জানতে চাওয়া হয়, ভারতীয় না বাংলাদেশী? পরের প্রশ্ন, হিন্দু না মুসলিম?

সুজন

সুজন জানান তিনি হিন্দু (যদিও আদতে সুজন রাজবংশী)। এরপরও লোকটি সুজনকে উলঙ্গ হতে বলে শণাক্তকরণের জন্য। উলঙ্গ অবস্থাতেই পেটাতে থাকে তাঁকে। সুজনের কথায়, "আমাকে হনুমান চল্লিশা পড়তে বলা হয়। আমি তো হনুমানচল্লিশা জানি না। ফলে আমার উপর অত্যাচার বাড়ে।"

সুজন আরও বলেন, "আমাকে পিঠে, হাঁটুতে ইটের টুকরো হাতে তুলে মারেন উনি। কেউ বাঁচাতে আসেননি। সবাই দাঁড়িয়ে দেখছিলেন। আমাকে থেতলে মারার জন্যে একটা ভারী পাথরও তোলা হয়েছিল। এক ব্যক্তি এগিয়ে এসে কোনোক্রমে তাঁকে থামিয়ে আমায় পালাতে বলেন।"

সুজনের ততক্ষণে প্রায় জ্ঞান নেই। ইনস্ক্রিপ্টের পক্ষ থেকে সুজনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কীভাবে বাড়ি ফিরেছেন? স্পষ্ট করে বলতে পারেননি তিনি। আবছা আবছা স্মৃতি থেকে বলেন, কোনো রকমে একটা বাইকের পেছনে বসে ভাড়া বাড়িতে আসি। তাঁকে হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্যে। এই ঘটনার প্রায় দু'দিন পর মহাজন বাড়ি ফেরার টিকিট কেটে দেন।

সুজনের ফেরার টিকিট

সুজনের আরও জানান, যে তাঁকে মেরে ফেলতে চেয়েছিল তাঁর বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় তাঁকে। কারণ, আবার কাজের জন্যে তাঁকে আসতে হতে পারে এই স্থানেই।

সুজনের পরিবার

সুজন ইনস্ক্রিপ্টকে জানান, এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাননি তিনি। ফলে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে পারেন না। সুজন জানেন না আগামীদিনে কী করবেন? এই প্রতিবেদন তৈরি করার সময় সুজন পাড়ি দিচ্ছেন নাগপুর। আরএসএস-এর সদরঘাঁটিতে। আবার নতুন যুদ্ধ, ভাত জোটাতে হাঁক পারবে ফেরিওয়ালা। তাঁর সুরক্ষা কে নিশ্চিত করবে? কেন কাজ নেই রাজ্যে, কে উত্তর দেবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘মহাকাব্য যদি কোথাও জন্মে থাকে, তবে তা ফুটপাতে’—কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের সঙ্গে 'আড্ডা'য় অত্রি ভট্টাচার্য

The Other Kolkata of krishnapriya Dasgupta: কলকাতার সেই অচেনা ফুটপাতের মানুষরা কীভাবে বেঁচে থাকেন? সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতায় আজকালের প্রাক্তন সাংবাদিক কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত কী দেখেছেন? আর আজকের সংবাদমাধ্যম কেন বদলে গেল তাঁদের দেখার চোখে? তাঁর স্মৃতি, সাংবাদিকতা ও আজকের বদলে যাওয়া শহর নিয়েই তাঁর সঙ্গে আলাপচারিতায় অত্রি ভট্টাচার্য।

১৯৭১ থেকে ২০১১: কলকাতার ফুটপাথে থাকা মানুষদের রোজনামচা কেমন ছিল?

Kolkata pavement dwellers survey: ১৯৭১ থেকে ২০১১—এই চার দশকে কলকাতার ফুটপাথবাসীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ৭০ হাজারে পৌঁছেছে। ফুটপাথবাসীদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কেউ থাকেন উড়ালপুলের নীচে, কেউ রেললাইনের পাশে, আবার কেউ পরিত্যক্ত পাইপের ভিতরে। শহরের অসংগঠিত অর্থনীতিতে ফুটপাথবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের জীবনযাপন, কাজ, শিক্ষা ও স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে অতীতে বেশ কিছু গবেষণা ও সমীক্ষাও হয়েছে।

শুধু আমেরিকা বা আফ্রিকাতেই নয়, বাংলাতেও ছিল দাসপ্রথা

International Day for the Remembrance of the Slave Trade and its Abolition: ২৩ আগস্ট আন্তর্জাতিক দাসব্যবসা স্মরণ দিবস। হাইতির দাসবিদ্রোহের পাশাপাশি স্মরণ করতে হবে, বাংলার মাটি থেকে লক্ষাধিক মানুষকে বলপূর্বক নির্বাসিত করার ইতিহাস। চট্টগ্রাম, হুগলি, সুন্দরবন হয়ে আরব, আফ্রিকা, মরিশাসে পৌঁছেছেন বাংলার দাসেরা। শুধু ইতিহাসে নয়, আজও বাঙালির আন্তর্জাতিকতা চর্চায় দাসেদের উল্লেখ প্রাসঙ্গিক।

ঘাড়ধাক্কা খেয়ে ওপারে, বাংলাদেশে যেভাবে বেঁচে আছেন সাইদা ফকির

Saida Fakir Deportation: বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগের পর কী ভাবে দিন কাটছে সাইদা ফকিরের? বাংলাদেশের কোথায় আছেন? কারা আশ্রয় দিল তাঁকে?

সোনালি সুইটির পর এবার সাইদা, 'ঘাড়ধাক্কা'র তালিকায় নতুন নাম যে প্রশ্ন তুলছে

Saida Fakir Case: সাইদা ফকিরকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ নতুন করে নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। সোনালি খাতুন ও সুইটি বিবির ঘটনারই যেন পুনরাবৃত্তি। কাউকে দেশছাড়া করার আগে যথাযথ তদন্ত ও সাংবিধানিক সুরক্ষা কতটা নিশ্চিত হচ্ছে, সেই বিতর্ক ফের উঠে এসেছে।

ফিরে দেখা: সোনালি-সুইটিদের নরক যাত্রা

Sonali Khatun, Sweety Bibi: দু'দশক দিল্লিতে থাকার পরও কেন সোনালি খাতুন ও সুইটি বিবিদের ‘বাংলাদেশি’ সন্দেহে সীমান্ত পেরিয়ে পাঠানো হলো? নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও কেন জেল, পুশব্যাক ও অপমানের শিকার হতে হলো তাঁদের? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কি প্রশাসনিক ব্যর্থতা ও মানবাধিকার প্রশ্নকে আরও সামনে এনে দিল?

উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম, তবু ফল প্রকাশের দিন হোটেলে কাজে ব্যস্ত সাগর

Sagar Mondal: উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম। মোট ৪৮৮ নম্বর। কিন্তু ফল প্রকাশের দিন বাড়িতে নয়, গুজরাটের আমেদাবাদের একটি হোটেলে কাজে ব্যস্ত ছিল পূর্ব বর্ধমানের সাগর মণ্ডল। পরিযায়ী শ্রমিকের ছেলে সাগরের স্বপ্ন আইএএস হওয়ার।