অভয়ার জন্য খোলা চিঠি যে-লড়াই শুরু হয়েছিল তা এখনও থামেনি জানিস

R.G. Kar Protest : আর জি কর-এর মতো প্রাতিষ্ঠানে এমন ঘটনা ঘটার পর প্রশ্ন উঠেছিল, কীভাবে একটা ডাক্তারি পড়তে আসা পড়ুয়ার জীবনে এমন ঘটনা ঘটতে পারে? এর জন্য কে দায়ী?

Debasish Halder
২ মিনিট
অভয়ার জন্য খোলা চিঠি যে-লড়াই শুরু হয়েছিল তা এখনও থামেনি জানিস

অভয়া,

তোকে হারানোর এক বছর পেরিয়ে গেল! চোখের সামনে দিয়ে যেন তুই এখনও হেঁটে-হেঁটে চলেছিস—Chest Medicine ward-এর বারান্দা পেরিয়ে, জরুরি বিভাগের মোড় ঘুরে, আর জি কর মেডিক্যাল কলেজের ভিড়ের মধ্যে দিয়ে। আমরা কেউ তোকে ফিরিয়ে আনতে পারিনি। কিন্তু তোকে হারানোর পর, শুরু হয়েছিল যে-লড়াই, তা এখনও থামেনি জানিস! প্রতিটা কলেজে শ্বাস নেওয়ার মতো মুক্ত গণতান্ত্রিক পরিবেশের জন্য আমরা লড়ছি। যে মুক্ত পরিবেশ তোর সময়ে থাকলে, তোকে হারাতে হত না।

ক্যাম্পাসে যাতে যৌন হেনস্থা স্বাভাবিক বিষয় না হয়ে ওঠে, প্রথম অভিযোগ মাত্রই যাতে নিরপেক্ষ তদন্ত শুরু হয়, তার জন্য লড়াই করছি। যে-শাসক দলের চেলা-চামুণ্ডারা তোর মৃতদেহের পাশে বসে নির্বিকার মিটিং করেছিল কীভাবে সব ধামাচাপা দেওয়া যায়, তাদের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে লড়ছি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফাঁসি হলো না সঞ্জয় রায়ের! কেন আরজি কর ধর্ষণকাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়?

Sanjay Roy Punishment: শেষবার বিচারক জানতে চান, "আপনি নির্দোষ ছাড়া কিছু বলতে চান?” জবাবে সঞ্জয় রায় আবারও বলেন, “যে কাজটা করিনি তাতে দোষী বলা হচ্ছে।"

রাতদখলের আন্দোলন

এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী, তিনি নিজে একজন মহিলা হয়েও, দলীয় স্বার্থ রক্ষার জন্য অপরাধীদের আড়াল করলেন। তাঁর অধীনে থাকা পুলিশ, স্বাস্থ্যভবনের কর্তা আর হাসপাতালের চেলা-চামুণ্ডারা মিলে তোকে বিচার পেতে দিল না। নিজের দলের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে তোর ওপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারকে ‘আত্মহত্যা’ বলে চালাতে চাইল। প্রমাণ লোপাট, সাক্ষীকে ভয় দেখানো, পরিবারকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা, এমনকি মৃতদেহ দ্রুত পুড়িয়ে ফেলার তাগিদ — এসবই আসলে মুখ্যমন্ত্রীর প্রশাসনের নোংরা চক্রান্তের অংশ।

অভয়াকাণ্ডের মেয়েদের মিছিল

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি টাকার আন্দোলন! জুনিয়র ডাক্তারদের এই বিপুল অনুদান সঠিক লক্ষ্যে ব্যবহৃত হলো?

RG Kar Junior Doctors' Grant: মোট অনুদানের পরিমাণ ৩ কোটি ৫৮ লক্ষ ২১ হাজার ১৩৫টাকা। যার মধ্যে এখনও অবধি খরচ হয়েছে মাত্র ১ কোটি ৩৭ লক্ষ ৫৩ হাজার ৯৯৮ টাকা। হাতে আছে ২ কোটি ২৯ লক্ষ ৭৭ হাজার ৬৬ টাকা।

সিবিআই-এর তদন্তের কর্মকর্তা সীমা পহুজা নিজে একজন মহিলা হয়েও জানি না কোন রাজনৈতিক বাধ্যবাধকতায়, না কি ক্ষমতা দখলের নোংরা ব্যবসার অংশ হিসেবে, কেসটাকে এক-অর্থে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন। সারাবাংলা যখন রাত-দখলে রাস্তায়, সর্বত্র তোর ছবি, সে-সময়ে ধর্না মঞ্চের ওপর রাখা চেয়ার-টেবিল তুলে আছড়ে-আছড়ে ভাঙতে থাকল গুন্ডারা। যারা প্রতিবাদ করছিল, তাদের খুনের হুমকি দিয়ে গেল। আর জি কর মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে প্রত্যক্ষভাবে আবারও সন্ত্রাস ছড়িয়ে দিয়ে গেল।

তোকে বিচার না দেওয়ার ব্যর্থতা শুধু কিছু ব্যক্তির নয় — এটা এই গোটা রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতা। এই লড়াই, জেতা-হারার প্রশ্নের ওপর দাঁড়িয়ে নেই। তোকে বিচার না-দেওয়ার ব্যর্থতা এই রাষ্ট্রব্যবস্থার— সরকারের, পুলিশের, সিবিআইয়ের, আদালতের। আমরা আমাদের সবটুকু দিয়েছি এই লড়াইকে — প্রাণ দিয়ে, সময় দিয়ে, সম্ভ্রম দিয়ে, নিঃশ্বাস দিয়ে চেয়েছি তোর ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিচার হোক।

আর জি কর-এর মতো প্রাতিষ্ঠানে এই অমানবিক ঘটনা ঘটার পর প্রশ্ন উঠেছিল, কীভাবে একটা ডাক্তারি পড়তে আসা পড়ুয়ার জীবনে এমন ঘটনা ঘটতে পারে? এর জন্য কে দায়ী? কেন স্বাস্থ্যব্যবস্থার ভিতরে এমন পচন ধরেছে? আমরা সেই প্রশ্নগুলোকে রাস্তায় দাঁড়িয়ে-দাঁড়িয়ে ঝালিয়ে নিয়েছি। দুর্নীতি, ক্ষমতার সিন্ডিকেটদের মুখোশ ছিঁড়েছি। যে-কারণে তোকে হারাতে হয়েছে, তার বিরুদ্ধে গঠনমূলক দাবি তুলেছি। এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না কখনো। এটা ছিল মানুষের সম্মিলিত চিৎকার! তুই জানিস, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, তোকে কোনোদিন ভুলব না। তোকে শুধু আবেগ দিয়ে নয়, যুক্তি, ইতিহাস আর সংগ্রামের মধ্যে আমরা বাঁচিয়ে রাখব।

ইতি,

দেবাশিস হালদার

লিখেছেন
Debasish Halder
Debasish Halder
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?