মানবাধিকার লঙ্ঘিত, চোখ বুজে ভারত! যা বলছে মার্কিন মানবাধিকার প্রতিবেদন

US International Report: তবে এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর ওয়াকিবহাল মহল দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মিত্র’ দেশগুলি নিয়ে এই রিপোর্টে তুলনায় খুব কম সমালোচনা করা হয়েছে।

inscript
২ মিনিট
মানবাধিকার লঙ্ঘিত, চোখ বুজে ভারত! যা বলছে মার্কিন মানবাধিকার প্রতিবেদন

বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি মার্কিন যুক্তরাষ্ট্রর বিদেশ মন্ত্রকের মানবাধিকার-বিষয়ক বার্ষিক প্রতিবেদন। প্রতি বছরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে ভারতে মানবাধিকার বিষয়ে একাধিক উদ্বেগের ঘটনা উঠে এসেছে। দাবি করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ‘ন্যূনতম’ ব্যবস্থা নিয়েছে ভারত।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের বিভিন্ন ঘটনার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে- মণিপুরের অশান্তি, জম্মু-কাশ্মীরের বিভিন্ন ঘটনা, পুলিশের এনকাউন্টার, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, নিখোঁজ হওয়া, বেআইনিভাবে গ্রেফতার বা আটক-সহ একাধিক মানবধিকার লঙ্ঘনের ঘটনা। দাবি করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভারত সরকার পদক্ষেপ নিলেও তা খুবই সামান্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুর থেকে মুর্শিদাবাদ: মেয়েদের লাঞ্ছনাতেই উগ্রবাদীদের জয়?

Murshidabad: ওয়াকফ কতটা ধর্মীয় মাথাব্যথা, আর কতটাই বা তা জমি অধিগ্রহণ জনিত চিন্তা থেকে প্রসূত? ওয়াকফের জমি কি সাধারণ মুসলমানের কাজে লাগে?

এই প্রতিবেদনে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষ ও সেনাকর্মীদের মৃত্যুর উল্লেখ আছে। দাবি করা হয়েছে, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী অভ্যুত্থানে ক্ষতিগ্রস্থ জায়গাগুলির কথাও। এছাড়াও দাবি করা হয়েছে, মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনও চলছে।

পাকিস্তান ও বাংলাদেশের কথাও রয়েছে প্রতিবেদনে। পাকিস্তানের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। অন্য দিকে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল বলেই দাবি করা হয়েছে প্রতিবেদনে। তবে বাংলাদেশ নিয়েও সামান্য কিছু উদ্বেগের কথা উল্লেখ রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
থিয়েটারে-বাস্তবে যেভাবে নগ্ন প্রতিবাদের মুখ হয়েছেন মণিপুরের মেয়েরা

Manipur: সাবিত্রী হেইসনাম শরীরের শেষ বস্ত্রখণ্ডটিও ফেলে দিতেন মঞ্চে। সোজা দাঁড়াতেন নগ্ন হয়ে। ২০০০ সালের ১৪ এপ্রিল এবং ২০ এপ্রিল, ইম্ফলে প্রথম এই নাটকটি দু’বার মঞ্চস্থ হয়।

প্রতিবেদনে ‘জুলাই অভ্যুত্থানের’ পর আওয়ামীলীগ সরকারের পতন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-অগাস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ঠিকই, কিন্তু আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে কিছু ক্ষেত্রে মানবধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।

পাকিস্তান প্রসঙ্গে দাবি করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পাকিস্তান সরকার খুবই কম ব্যবস্থা নিয়েছে। আরও দাবি করা হয়, পাকিস্তানে মানবাধিকারে তেমন কোনো পরিবর্তন হয়নি। জঙ্গি কার্যকলাপ একইভাবে চলছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে সন্ত্রাসবাদী হামলার মতো বিষয়গুলিও উঠে এসেছে প্রতিবেদনে।

তবে এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর ওয়াকিবহাল মহল দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মিত্র’ দেশগুলি নিয়ে এই প্রতিবেদনে তুলনায় খুব কম সমালোচনা করা হয়েছে। যেমন দেখা গিয়েছে গত বারের প্রতিবেদনের তুলনায় এবারের ইজরায়েল সরকারের সমালোচনা অনেক কম। গাজায় এত এত মানুষ অভুক্ত, শিশুদেরও অনাহারে মৃত্যু হচ্ছে কিন্তু তবুও ইজরায়েলি হামলার কথা উল্লেখ করা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে। তবে জাতিসংঘ গাজায় মানবধিকার লঙ্ঘন নিয়ে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে। একই ভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শুধুমাত্র রাশিয়াকেই দায়ী করা হয়েছে। প্রশ্ন উঠছে, গাজায় যা হচ্ছে তা কি মানবধিকার লঙ্ঘন নয়? ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শুধুমাত্র কি রাশিয়াই দায়ী?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।