চেন আর বল বেয়ারিং-এ দুফোঁটা মোবিল! সস্তায় ভরসা দেয় ‘সাইকেল’, জানেন এর বাংলা কী?

Bengali terms of cycle : চলতে ফিরতে সাইকেল চাপা বাঙালি কি জানেন এর বাংলা আসলে কী?

Kankana Mukherjee
২ মিনিট
চেন আর বল বেয়ারিং-এ দুফোঁটা মোবিল! সস্তায় ভরসা দেয় ‘সাইকেল’, জানেন এর বাংলা কী?

বাংলা টাংলা এখন অনেকেরই ঠিক আসে না, তাই চলতে ফিরতে ইংরেজি বলাই দস্তুর। অভিভাবকরাও সাহস করে সন্তানদের বাংলা মাধ্যমে ভর্তি করান না আর। তবুও বাংলা আছে। অজস্র ইংরেজির ভিড়েই বাংলা আছে। বছরের ওই একটা দিন, ২১ ফেব্রুয়ারি তাকে তাক থেকে নামিয়ে ফুল চন্দন দেওয়া হয়। কিন্তু চলতে ফিরতে এমন কিছু ইংরেজী শব্দ আমরা প্রায়শই বলি, যা অচিরেই যেন বাংলা অভিধানে জায়গা করে নিয়েছে। খুব কষ্ট করে মনে করার চেষ্টা করলেও তাদের বাংলা প্রতিশব্দগুলো মনে আসে না আর। অথবা বলার সময় ঠিক খেয়াল থাকে না!

এরকমই একটি শব্দ হল সাইকেল। অনেকেই হয়তো ভাববেন এটা তো বাংলা শব্দই, কিন্তু জেনে রাখা দরকার সাইকেল মোটেই বাংলা শব্দ নয়, তবে বাংলা কথ্য ভাষা তো বটেই এমনকী সাহিত্যের পাতাতেও দেদার ব্যবহৃত হয় এই শব্দটাই। কিন্তু জানেন কি এই বহুল প্রচলিত শব্দটির বাংলা প্রতিশব্দ আসলে কী? কীভাবেই বা বাঙালির মুখে মুখে ছড়িয়ে পড়লো এই শব্দটি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
উড়ন্ত গোল করতে করতেই মারাত্মক সংঘর্ষ, বাইসাইকেল কিক কেড়েছিল ফুটবলারের প্রাণ

History of Football Bicycle Kick : চিলের তালকাহুয়ানো বন্দরের মাঠে রামোন উনসাগা বল নিয়ে এই কসরতের আবিষ্কর্তা।

অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার বাইসাইকেল। তাতে না লাগে তেল, আর না লাগে কয়লা, মানুষের পায়েই চলে যান, অথচ গতি বেড়ে যায় প্রায় কয়েক গুণ। আর এর সবচেয়ে দিক হল, এটি সমাজের সব শ্রেণির মানুষের হাতের নাগালের মধ্যে। আজকের যুগে আমরা সাইকেল ছাড়া জীবন ভাবতেই পারি না। ছোট বেলায় কমবেশি প্রতিটি শিশুকে সাইকেল চালানো শেখান অভিভাবকরা। অথচ বাংলা অভিধানে সাইকেল কি সত্যিই জায়গা পেয়েছে এতো কিছুর পরও? সাইকেলের বাংলা নাম জিজ্ঞেস করলেই তো হোঁচট খাবে অনেকেই।

চেন আর বল বেয়ারিং এ দুফোঁটা মোবিল দেওয়া ছাড়া আর কোনও খরচা নেই। আর যদি পাংচার হয়, তবে টায়ার টিউব সারাতে যতটুকু লাগে। ব্যাস! ১৮১৭ সালে জার্মানির ম্যানহেইম শহরে কার্ল ভন ড্যারন প্রথম সাইকেল আবিষ্কার করেন। এরপর ১৮৮০ সালে সর্বপ্রথম একে দুই চাকার সাইকেল রাস্তায় চলে, এবং এর সঙ্গে চেন ও টায়ার সংযুক্ত করা হয়। নানান পরীক্ষা-নীরিক্ষা করার পর সাইকেল আজকের চেহারায় এসেছে। একেবারেই পরিবেশ দূষণ মুক্ত যান এটি। বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই ব্যবহৃত হয় সাইকেল। স্ত্রী, পুরুষ অথবা শিশুদের জন্য এই সাইকেলের ভিন্ন ভিন্ন ধরন বাজারে মেলে। বর্তমানে আধুনিকীকরণের হাত ধরে বাজারে এসেছে জনপ্রিয় ইলেকট্রিক সাইকেল। এছাড়াও রেসিং সাইকেল, পাহাড়ে ওঠার মত আলাদা ধরনের সাইকেল পাওয়া যায়। সাইকেল রেস রীতিমতো একটা স্পোর্টস হিসেবে গন্য হয়। এই সাইকেলের বাংলা নাম হল ‘দ্বিচক্রযান’।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।