বাবা ধর্ষক, মা ধর্ষণে সাহায্যকারী! ভারতে কত পরিবারে ঘটছে এমন, আঁতকে উঠতে হবে যে তথ্যে

Child Abuse in India: ভারতে কয়েক হাজার শিশু প্রতিবছর ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আর এই ধর্ষণ বা যৌন নিপীড়ন করছেন শিশুটির খুব পরিচিত মানুষরাই।

tiasa gupta
৩ মিনিট
বাবা ধর্ষক, মা ধর্ষণে সাহায্যকারী! ভারতে কত পরিবারে ঘটছে এমন, আঁতকে উঠতে হবে যে তথ্যে

ঘটনা ১

কর্ণাটকের ম্যাঙ্গালুরুর ঘটনা। মায়ের প্রশ্রয়ে দিনের পর দিন যৌন লালসার শিকার হয়েছে নাবালিকা কন্যা। ২০১৬ সালে টানা এক বছর ধরে এক নাবালিকাকে যৌন হেনস্থা করে ৪৯ বছরের এক ব্যক্তি। সম্প্রতি আদালত পকসো আইনে মূল অপরাধী এবং মাকে দোষী সাব্যস্ত করেছে ঠিকই, কিন্তু এই ঘটনা রেখে যায় অনেক প্রশ্ন। যার উত্তর খুঁজতে লজ্জায় মাথা নত করে সুস্থ বিবেক বোধ।

ঘটনা ২

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীজুড়ে হু হু করে বাড়ছে শিশু নির্যাতন! যে বাস্তব জানলে শিউরে উঠতেই হবে

Child Abuse: নিউক্লিয়ার পরিবারের শিশুরাই তুলনায় বেশি নির্যাতনের শিকার, বলছে সমীক্ষা।

খুব বেশিদিন আগের ঘটনা নয়। এই বছরের নভেম্বর। কেরলের ঘটনা। বিশেষভাবে সক্ষম নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে বাবা। ১০৭ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে চার হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পকসো কোর্ট ৪৫ বছর ব্যক্তি বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছে। দোষী সাব্যস্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, নিজের ১৩ বছর বয়সী মেয়েকে দিনের পর দিন ধর্ষণ। ২০২০ সালে এই ঘটনা সামনে আসে।

অল্প সময়ের ব্যবধানে এই দুই ঘটনা সামনে এসেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সন্তানকে সুন্দর ভবিষ্যত দেওয়া তো দূর অস্ত, সে যদি তার বাবা-মার কাছেই সুরক্ষিত না হয়, তাহলে যাবে কোথায়? মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা ঘোষ বলছেন, "এমন দুই ঘটনার কথা এল, যা মা-বাবার তরফে হয়েছে। এমন ঘটনা আমাদের সমাজে নতুন নয়। পরিচিত লোকের দ্বারা বাড়ির ভেতর চেনা লোকজনই এমন করছে। কখনও ভিকটিমকে ভয় দেখিয়ে, কখনও লোভ দেখিয়ে যেমন, কাউকে বোলো না তোমাকে চকলেট দেব- এভাবে তাকে যৌন হেনস্থা করা হচ্ছে। এই দুই ঘটনা হয়তো এক্সট্রিম। দেখতে হবে যে, পার্সোনালিটি প্রবলেম আছে কিনা। তবে পরিবারের ভেতর এমন ঘটনা প্রায়ই ঘটছে। বাবা-মা অনেক সময় বাচ্চার কথা বিশ্বাস করতে চান না। যেমন, ভিকটিম যদি জেঠু-কাকুর সম্পর্কে বলে, বাবা-মা বলেন, এটা হতে পারে না। এতে সে দমে যায়। ঘটনা এক্ষেত্রে সামনে আসে না। বিচার তো অনেক পরে।"

মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কথার সপক্ষে তথ্য প্রমাণ পাওয়া যায় বিভিন্ন সমীক্ষা থেকে। শিশুদের যৌন নিপীড়নের লজ্জাজনক রেকর্ড রয়েছে ভারতে। সরকারি তথ্য অনুযায়ী, বেশিরভাগ নিপীড়নের ঘটনাগুলো ঘটে শিশুকন্যার পরিচিত লোকজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী কিংবা কোনও নিকটজনের মাধ্যমে। সর্বশেষ যে বছরের তথ্য পাওয়া যায়, সেই ২০১৭ সালে ভারতে ১০,২২১টি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাথরাস থেকে লখিমপুর- আইনের জটে কেন আজও আটকে দলিত ধর্ষণের মামলা?

Uttar Pradesh Rape: ভারতে ২০২০ সালে প্রতিদিন গড়ে ১০ জন দলিত নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে সরকারি তথ্যেই দেখা গেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ বলছে, ভারতে কয়েক হাজার শিশু প্রতিবছর ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আর এই ধর্ষণ বা যৌন নিপীড়ন করছেন শিশুটির খুব পরিচিত মানুষরাই। যৌন নিপীড়নের পরে পুলিশের কাছে কিংবা বিচারব্যবস্থার সামনে অভিযোগ জানাতে গিয়ে তৃতীয়বারের মতো মানসিকভাবে হেনস্থা হতে হচ্ছে ওই শিশুদের। হিউমান রাইটস ওয়াচ বলছে, ভারতের কেন্দ্রীয় সরকার বা প্রাদেশিক সরকারগুলি শিশুদের ওপরে যৌন নিপীড়ন রুখতে খুব সচেষ্ট নয়।

হিউমান রাইটস ওয়াচ এও বলেছে, প্রথমত তো শিশুরা যৌন নিগ্রহের ব্যাপারটাই ঠিক বুঝে উঠতে পারে না। যদি বা বাবা-মাকে তারা ঘটনাটা বলতেও পারে, বাচ্চাদের কথা অনেকেই বিশ্বাস করতে চান না। কারণ অনেক ক্ষেত্রে খুব চেনা লোকজনরাই অত্যাচার করছেন। আর মায়েরা যখন ওই চেনা মানুষজনকে চেপে ধরছেন, তখন মায়েদের উপরেও অত্যাচার চলছে– এরকম ঘটনাও সামনে এসেছে।

২০১৮ সালের জানুয়ারির সেই ঘটনায় তোলপাড় হয়েছিল বিশ্ব। এক ঝটকায় নাড়িয়ে দিয়েছিল দেশের সুস্থ বিবেক বোধ। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনায় নেতৃত্ব দেন এক মন্দিরের তত্ত্বাবধায়ক ও দুই স্পেশাল পুলিশ কর্মকর্তা। তারা শিশু আসিফাকে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে তাকে পাথর ছুঁড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়। পরের বছর কাশ্মীরের কাঠুয়ায় বহুল আলোচিত আট বছরের শিশু আসিফা বানু ধর্ষণ ও হত্যা মামলায় আট আসামির মধ্যে ছয়জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। ‘তথ্যপ্রমাণ’ না থাকায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় এক কিশোর আসামিকে। অপরজনের ‘বয়স নিয়ে বিতর্ক’ থাকায় বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এখন দেশে জোরালো আইন আছে। পকসো আছে। ২০১২ সালের আগে যৌন নির্যাতনের শিকার শিশুদের জন্য কোনেও বিশেষ আইন ছিল না৷ শুধু তাই নয়, যৌন নির্যাতনের বেশ কিছু ধরন, যা শিশু নির্যাতনের সমান, তার কোনও অন্তর্ভুক্তি তৎকালীন আইনে না থাকায় এ বিষয়ে পুলিশের তৎপরতাও ছিল কম৷ আইন হওয়ার পর যে তৎপরতা বেড়েছে একথা কি জোর গলায় বলা যায়? সোশ্যাল ট্যাবু, সামাজিক অশিক্ষা, পরিবারেই শিশু নিরাপত্তাহীন হওয়ায় শৈশব ছেয়ে আছে অন্ধকারে।

শিশুদের উপরে যৌন নিগ্রহ রোখার জন্য খুব কড়া আইন থাকলেও বেশিরভাগ রাজ্যই সেইসব আইন প্রয়োগ করছে না বলে অভিযোগ। অভিযুক্তরা খালাস পাচ্ছে, বিচার ঝুলে থাকছে, আর কাশ্মীরের আসিফা, ম্যাঙ্গালুরু, কেরলের নাবালিকার মতো কত কত শৈশব হারিয়ে যাচ্ছে সমাজের ব্যাধির আঁস্তাকুড়ে। যে ব্যাধি সমাজ লালন করছে। মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎস অরুণিমা ঘোষের কথায়, "পকসো আইন করে এইসব ঘটনা বন্ধ করা যায় না। জনমানসে সচেতনা বৃদ্ধি করতে হবে। আগে ঘটনাগুলো রিপোর্টেড হতে হবে। তারপর তদন্ত এবং বিচার। তখন প্রমাণ হবে আইনের হাত কতটা লম্বা।"

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।