ছড়িয়ে লাট নাকি আবার হিট? ডানকি দেখার আগে যে যে ঘটনা জানতেই হবে...

SRK Dunki Movie Release : অনেকেই বাড়ির ছাদে ট্যাঙ্ক বানান কেটলি আকারের, কেউ ফুটবল আকারের। কিন্তু এরোপ্লেন? কেন? কারণ খুঁজতে খুঁজতেই ডানকির জন্ম।

inscript
৩ মিনিট
ছড়িয়ে লাট নাকি আবার হিট? ডানকি দেখার আগে যে যে ঘটনা জানতেই হবে...

বছরের শুরুতে পাঠান, তারপর জওয়ান, এবং হ্যাট্রিকের তিন নম্বরটি ডানকি। হ্যাঁ, পাঠান বা জওয়ানের মতো বিপুল প্রচার কিন্তু হয়নি। শাহরুখের স্ক্রিন কাঁপানো অ্যাকশন এতে নেই। আছে ভারতের এক অংশের বাসিন্দাদের বাস্তব কিছু সমস্যা। তাপসী পান্নু, বোমান ইরানি এবং ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে বড়দিনের আগেই ফ্যানদের 'বড়দিন' উপহার দিয়েছেন শাহরুখ। ভালো জীবনের অন্বেষণে অভিবাসী মানুষদের সংগ্রামের গল্প। এই গল্প কি মানুষ নেবে? মিশ্র প্রতিক্রিয়া মিলেছে ইতিমধ্যেই। কেউ কেউ বলছেন 'ডিজাস্টার', কেউ কেউ আবার বলছেন পাঠানের চেয়ে ঢের ভালো! এসআরকে-র ডানকি কি তাহলে অভিবাসন সমস্যা নিয়ে কথা বলতে পারল সত্যিই? দেখবেন কি দেখবেন না এই চিন্তায় পড়ার আগে কিছু তথ্য অবশ্যই জানা দরকার।

কিছুকাল আগেই রেড চিলিজ এন্টারটেইনমেন্টের শেয়ার করা একটি ভিডিওতে রাজকুমার হিরানি, শাহরুখ খান এবং তাপসী পান্নু ডানকির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। এই কথোপকথনের সময়ই পরিচালক জানান হঠাৎ এমন বিষয় নিয়ে সিনেমা কেন? শাহরুখ একটি ছবি দেখান যেখানে বাড়ির ছাদে একটি এরোপ্লেন বানিয়ে বসানো আছে। রাজকুমার হিরানি জানান, ওই বাড়িটি জলন্ধরে। বাড়ির উপরে, ছাদে সিমেন্টের তৈরি এক বিশাল বিমান রয়েছে। এটি শুধু এই বাড়ি নয়; জলন্ধরে বেশ কয়েকটি বাড়ি রয়েছে যার ছাদে বিমান রয়েছে। রাজকুমার এই ঘটনা দেখে অবাক হয়ে যান। অনেকেই বাড়ির ছাদে ট্যাঙ্ক বানান কেটলি আকারের, কেউ ফুটবল আকারের। কিন্তু এরোপ্লেন? কেন? কারণ খুঁজতে খুঁজতেই ডানকির জন্ম।

হিরানি জানাচ্ছেন, জলন্ধরের এই অদ্ভুত বিমানের নেপথ্যের অদ্ভুত কাহিনি। এ এক ঐতিহ্যের অংশ। এই অঞ্চলে কোনও বাড়ির কেউ যখন বিদেশে যায়, মানে লন্ডন, কানাডা বা আমেরিকার মতো কোনও জায়গায় যায়, তখন তারা এই বিমান যাত্রা চিহ্নিত করার জন্য বাড়ির ছাদে একটি বিমান তৈরি করে রাখেন। বিমানের নীচে সাধারণত জলের ট্যাঙ্কটি বসানো হয়। এই অঞ্চলের বাসিন্দাদের অধিকাংশই বিদেশ যেতে মুখিয়ে থাকেন। তারা মনে করেন, বিদেশের জীবনই ভালো। কিন্তু ভিসার সমস্যায় অবৈধভাবে দেশ পার করে চলে যাওয়ার মতো ঘটনা ঘটে। এইখানেই জন্ম ডানকি রুটের। ডানকির গল্পের প্রাণ এই ঘটনাগুলিই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বড়দিনে শাহরুখের হ্যাটট্রিক! কিং খানের 'ডানকি' আসলে কী নিয়ে জানেন?

Shah Rukh Khan Dunki: 'ডানকি ফ্লাইট' ব্যবহার করার জন্য, এই দেশগুলির ভিসা পাওয়ার জন্য অদক্ষ শ্রমিকরা ট্রাভেল এজেন্টদের বিপুল পরিমাণ টাকা দেন।

ডানকি ফ্লাইট মূলত একটি অবৈধ অভিবাসন পদ্ধতি। এই পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডায় বস্তুত পিছনের দরজা দিয়ে ঢুকে পড়া যায়। ডানকি অবশ্যই বেআইনি। তবু অনেক অনেক মানুষ নিজেদের দেশ থেকে এভাবেই সীমানা পেরিয়ে অন্য দেশে চলে যায়। আমাদের দেশের পাশাপাশি অন্যান্য দেশের মানুষরাও এই পদ্ধতিতে যাতায়াত করেন।

কিন্তু ডানকি পদ্ধতি আসলে ঠিক কী? কীভাবে ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো দেশে ঢোকার জন্য এই পদ্ধতি ব্যবহার করে? ডানকি ফ্লাইট পদ্ধতিতে অভিবাসীরা নিজেদের পছন্দসই গন্তব্যে পৌঁছনোর আগে অন্যান্য দেশে থেমে সেই দেশগুলির একটি সার্কিট রুটের মাধ্যমে কাঙ্খিত দেশে ঢুকে পড়েন। ডানকি শব্দটি পাঞ্জাবি একটি অভিব্যক্তি মূলত, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বোঝানো হয় এই শব্দটি দিয়ে।

সহজ কথায়, ডানকি ফ্লাইট কোনও দেশে প্রবেশের জন্য একাধিক দেশে স্টপেজ ব্যবহার করে। অভিবাসন নীতির ফাঁকফোঁকরকে কাজে লাগিয়েই মানুষ অবৈধভাবে অন্যত্র যায়। উদাহরণস্বরূপ, ভারত থেকে আসা ব্যক্তিরা যুক্তরাজ্যে প্রবেশের উপায় হিসেবে সেনজেন-জোন দেশের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। একইভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ আমেরিকার দেশগুলির মাধ্যমে তারা যাতায়াত করতে পারেন।

ডানকি ফ্লাইট-এর প্রচলন সবচেয়ে বেশি পঞ্জাবে। বিদেশে স্থায়ী হতে চাওয়া মানুষদের কাছে এই ডানকি ফ্লাইটের গুরুত্ব তুমুল। প্রতিবেশী রাজ্য হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও এর জনপ্রিয়তা আছে। মজার বিষয় হলো, এই অঞ্চল থেকে বিশাল পরিমাণে মানুষ বিদেশে চলে যাওয়াতে গুজরাতেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ডানকি ফ্লাইট।

তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ডানকি ফ্লাইট পদ্ধতি ব্যবহার করা সহজ নয়, উল্টে বিপজ্জনক। অনেক মানুষই হামেশাই ডারিয়েন গ্যাপ ব্যবহার করে যাতায়াত করতে চায়। এই ডারিয়েন গ্যাপ কলম্বিয়াকে পানামার সঙ্গে সংযুক্ত করে। এখানে বিভিন্ন চক্রের উপস্থিতি, খাবার ছাড়া কয়েকদিন ধরে ট্রেকিং করা, বিষাক্ত সাপের সঙ্গে লড়াই এবং প্রাণঘাতী রোগের ঝুঁকিও প্রবল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।