মিঠুন চক্রবর্তী থেকে ঈশান ঘোষ, জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এর মঞ্চে কারা পেলেন সেরার সম্মান?

Joy film fare Awards ceremony : আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২০২২ সালের সেরার তালিকা...

inscript
২ মিনিট
মিঠুন চক্রবর্তী থেকে ঈশান ঘোষ, জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এর মঞ্চে কারা পেলেন সেরার সম্মান?

প্রতিবারের মতো এবারেও জয় ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড এর মঞ্চে তাক লাগিয়েছে একের পর এক বাংলা ছবি। বাংলা ছবির মান পড়ে গিয়েছে, এই কথাকে মিথ্যে প্রমাণ করা জন্য অবশ্য এই মঞ্চটুকুই যথেষ্ট। এদিনের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। একের পর এক বাংলা ছবির পুরস্কার পাওয়ার ঘটনা যেন সারা বিশ্বের সিনেমার ইতিহাসে বাংলা ভাষার গুরুত্ব অনেকখানি বাড়িয়ে দেয়। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২০২২ সালের সেরার তালিকা...

পপুলার চয়েস বিভাগ -

সেরা চলচ্চিত্র - বল্লভপুরের রূপকথা

সেরা পরিচালক - প্রসূন চট্টোপাধ্যায় (‘দোস্তজি’ চিবুর জন্য)

সেরা অভিনেতা (নায়ক চরিত্র) - ‘প্রজাপতি’ সিনেমায় অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী

সেরা অভিনেত্রী (নায়িকা চরিত্র) - ‘শ্রীমতী’ ছবির জন্য স্বস্তিকা মুখোপাধ্যায়

সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্রে) - ‘বল্লভ পুরের রূপকথা’ ছবির জন্য শ্যামল চক্রবর্তী।

সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে) - ‘প্রজাপতি’ সিনেমায় অভিনয়ের জন্য মমতা শঙ্কর।

সেরা মিউজিক অ্যালবাম - ‘বিসমিল্লা’ ছবির জন্য ইন্দ্রদীপ দাসগুপ্ত।

সেরা গীতিকার - অনির্বাণ ভট্টাচার্য, ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমার ‘নতুন প্রেমের গান’ গানের জন্য।

সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ) - ‘বিসমিল্লা’ ছবির ‘আজকে রাতে’ গানের জন্য অরিজিৎ সিং

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা) - ‘বিসমিল্লা’ ছবির ‘কেন রং দিলে মনে’ গানের জন্য কৌশিকী চক্রবর্তী।

টেকনিকাল বিভাগ -

সেরা ছবির গল্প - কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা : ইতি সেগুন)

সেরা স্ক্রিন প্লে - প্রসূন চট্টোপাধ্যায় (‘দোস্তজি’ ছবির জন্য)

সেরা ডায়লগ - প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (‘বল্লভপুরের রূপকথা’ ছবি)

সেরা আবহ - তীর্থঙ্কর মজুমদার (‘অপরাজিত’)

সেরা প্রোডাকশন ডিজাইনার - সুব্রত বারিক (‘বল্লভ পুরের রূপকথা’ ছবি)

সেরা এডিটর - অর্ঘ্যকমল মিত্র (‘অপরাজিত’)

সেরা ব্যকগ্রাউন্ড স্কোর - বিক্রম ঘোষ ( ‘মহানন্দা’)

সেরা সিনেমাটোগ্রাফার - ঈশান ঘোষ (‘ঝিল্লি’), তুহিন বিশ্বাস (‘দোস্তজি’)

সেরা পোশাক পরিকল্পনা - সুচিস্মিতা দাশগুপ্ত (‘অপরাজিত’)

ক্রিটিক বিভাগ -

সেরা চলচ্চিত্র (ক্রিটিক) - শৈবাল মিত্র পরিচালিত ‘আ হোলি কনস্পিরেসি’ এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’

সেরা অভিনেতা (ক্রিটিক) - ‘অভিযান’ সিনেমার জন্য যীশু সেনগুপ্ত

সেরা অভিনেত্রী (ক্রিটিক) - ‘মহানন্দা’ ছবির জন্য গার্গী রায়চৌধুরী এবং ‘বৌদি ক্যান্টিন’ থেকে শুভশ্রী গাঙ্গুলি

ডেবিউ বিভাগ -

সেরা নতুন মুখ (অভিনেত্রী) - পিয়ালী সামন্ত (প্রিয় চিনার পাতা : ইতি সেগুন) এবং শ্রুতি দাস (X=প্রেম)

সেরা নতুন মুখ (অভিনেতা) - অনিন্দ্য সেনগুপ্ত (X=প্রেম)

সেরা নতুন পরিচালক - ঈশান ঘোষ (‘ঝিল্লি’) এবং কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা : ইতি সেগুন)

এবং সবশেষে এবছরে জয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এর মঞ্চে লাইফটাইম অ্যাচিভমেন্ট এর পুরস্কার উঠেছে অপর্ণা সেনের হাতে। যে কোনও স্বীকৃতি মানুষকে নতুন কাছের উদ্যম জোগায় তাই সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল জমজমাট। আরও নতুন নতুন ভালো কাজের সূচনা হবেই এই মঞ্চ থেকেই। এখানেই তার উদযাপন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।