নিশ্চিহ্ন বাড়িঘর, মৃতের সংখ্যা ৮০০ পার! ভয়াবহ ভূমিকম্প ঠিক কতটা পিছিয়ে দিল আফগানিস্তানকে

Earthquake Afghanistan: আফগানিস্তান, ইরান এবং তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প জীবনের অবিচ্ছেদ্য ঘটনা। কারণ এই অঞ্চলের অনেক মানুষ ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর বা এর কাছাকাছি বাস করে।

inscript
২ মিনিট
নিশ্চিহ্ন বাড়িঘর, মৃতের সংখ্যা ৮০০ পার! ভয়াবহ ভূমিকম্প ঠিক কতটা পিছিয়ে দিল আফগানিস্তানকে

রবিবার গভীর রাতে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ভারতীয় সময় রাত পৌঁনে একটা নাগাদ কেঁপে ওঠে জালালাবাদের নিকটবর্তী পূর্বাঞ্চল। এই ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে। তালিবানের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে,পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ভূ-কম্পনের কেন্দ্র। ভূতলের মাত্র পাঁচ মাইল নীচে কম্পন হওয়ায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। জালালাবাদ আফগান রাজধানী কাবুল থেকে সড়কপথে ১০০ মাইলেরও কম দূরত্বে অবস্থিত। সূত্রের খবর, রাতভর কাবুল জুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়েছে, মূল কম্পনের পরেও বেশ কয়েকটি আফটার শকে আতঙ্ক ছড়িয়েছে।

নানগারহার প্রদেশের যোগাযোগ কর্মকর্তা সেদিকুল্লাহ কুরাইশি বদলুনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫০ জনের মধ্যে বেশিরভাগ মৃত্যু ঘটেছে পার্শ্ববর্তী কুনার প্রদেশে। নানগারহারে অন্তত নয়জনের মৃত্যুর খবর আওয়া যাচ্ছে হয়েছে। সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে পূর্বাঞ্চল ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও বলুন- NISAR: ভূমিকম্প থেকে জলবায়ুর পরিবর্তনের কথা জানাবে স্যাটেলাইট! ‘নিসার’-র থেকে কী কী জানা যাবে?

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের উপ-প্রধান কেট ক্যারি জানিয়েছেন, কমপক্ষে চারটি পূর্বাঞ্চলীয় প্রদেশ—নানগাহার, নুরিস্তান, লাগমান এবং কুনার—ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাড়া ভূমিঢালের কারণে উদ্ধারকাজেও দেরি হয়েছে।

আফগানিস্তান, ইরান এবং তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প জীবনের অবিচ্ছেদ্য ঘটনা। কারণ এই অঞ্চলের অনেক মানুষ ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর বা এর কাছাকাছি বাস করে। বারবার পুনর্গঠনের কাজ চালিয়ে গিয়েও ভূমিকম্পের কারণে পিছিয়ে পড়েছে আফগানিস্তান কারণ আফগান ভূ-খণ্ডের বহু অঞ্চলই ফল্টলাইনের গা ঘেঁষে অবস্থিত।

আরও বলুন- ফুরিয়ে যাচ্ছে চাঁদ! বাড়ছে ভূমিকম্প, যে ভয়াবহ আশঙ্কার কথা জানাল নাসা

২০২২ সালে,আফগানিস্তানের দক্ষিণ-পূর্বের একটি প্রত্যন্ত অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১,০০০ মানুষের প্রাণ যায়। সাম্প্রতিক এই ভূমিকম্প বড় ধাক্কা কারণ আফগানিস্তান গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এবং প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে ২০ লাখেরও বেশি আফগান নাগরিকের বহিষ্কার ও প্রবাসী আফগান নাগরিকদের প্রত্যাবর্তন এই সংকটকে আরও তীব্র করেছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, আফগানিস্তানের ৪২০ লাখ মানুষের ইতোমধ্যে অনুদানের প্রয়োজন রয়েছে। এই ভূমিকম্প আরও বড় সংকট তৈরি করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।