কোভিড যাচাই যন্ত্রে কিস্তিমাত, জাতীয় শিক্ষকের শিরোপা পাচ্ছেন যে বাঙালি

Teachers' Day 2023: পড়ুয়াদের মধ্যে তুমুল জনপ্রিয় এই শিক্ষক অধ্যাপনা তো করেনই, তার পাশাপাশি স্বাস্থ্যসেবার গবেষণায় তাঁর নজির চোখে পড়ার মতো।

Sohini Das
৩ মিনিট
কোভিড যাচাই যন্ত্রে কিস্তিমাত, জাতীয় শিক্ষকের শিরোপা পাচ্ছেন যে বাঙালি

মানুষের জীবনে হঠাৎ এক অভিশাপের মতোই নেমে এসেছিল কোভিড অতিমারি। ভেঙে পড়েছিল স্বাস্থ্যব্যবস্থা। মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেয়েছিল মানুষ। লকডাউন কেড়েছিল লক্ষ মানুষের পেশা, জীবিকা। সেই পরিস্থিতি থেকে মানুষকে বাঁচিয়ে আনতে প্রত্যেকে যে যার মতো করে চেষ্টা করেছেন। কেউ মুমূর্ষের মুখে জুগিয়েছেন অক্সিজেন, তো কেউ পৌঁছে দিয়েছেন হাসপাতালে। বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে গিয়েছেন নিজেদের অস্ত্র হাতে। করোনা নির্ণয়ের যন্ত্র থেকে কোভিডের ভ্যাকসিন, সহজ ছিল না সেই পথ। তবু তাঁরা তা করে গিয়েছেন অনর্গল। যেমন করেছিলেন খড়্গপুর আইআইটির অধ্যাপক সুমন চক্রবর্তী। কীভাবে সস্তা দামে মানুষের হাতে তুলে দেওয়া যায় কোভিড নির্ণয় যন্ত্র, তা তৈরি করতে লাগাতার লেগে থেকেছেন সুমনবাবু। আর সেই পরিশ্রমই এনে দিয়েছে বিরাট সম্মান।

শিক্ষক দিবসে তাঁর কাছে এসেছে জাতীয় শিক্ষকের শিরোপা। এক জন অধ্যাপকের জন্য এর চেয়ে ভালো পুরস্কার, ভালো সম্মান আর কী-ই বা হতে পারত! এই প্রথমবার উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষক সম্মান দিচ্ছে দেশ। আর সেই শিরোপা জিতে নিলেন খড়্গপুর আইআইটির অধ্যাপক সুমন চক্রবর্তী। পড়ুয়াদের মধ্যে তুমুল জনপ্রিয় এই শিক্ষক অধ্যাপনা তো করেনই, তার পাশাপাশি স্বাস্থ্যসেবার গবেষণায় তাঁর নজির চোখে পড়ার মতো। অতিমারির সময়ে যখন করোনা পরীক্ষার জন্য অসুস্থ শরীরে সরকারি হাসপাতালের দরজায় দরজায় ঘুরছেন, সেসময়ই সুমন চক্রবর্তী বানিয়ে ফেলেছিলেন নির্ভুল করোনা পরীক্ষার ক্ষুদ্র এক যন্ত্র, তাও আবার কম খরচে। আর তাঁর এই অবদানই তাঁকে এনে দিয়েছে জাতীয় শিক্ষকের শিরোপা।

বিজ্ঞানে দেশের সর্বোচ্চ 'শান্তিস্বরূপ ভাটনগর সম্মান' ইতিমধ্যেই সুমনবাবুর ঝুলিতে। ২০২২ সালে পান ইনফোসিস পুরস্কারও। এবার আরও এক ধাপ এগিয়ে এল জাতীয় শিক্ষকের খেতাব। মঙ্গলবার শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষকের সম্মান নেওয়ার কথা তাঁর। ওই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নয়াদিল্লিতে। ইতিহাসে এই প্রথমবার, উচ্চশিক্ষায় কোনও অধ্যাপক জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন। মোট ১৩ জন আছেন সেই তালিকায়। সুমনের পাশাপাশি সেই লিস্টিতে জায়গা করে নিয়েছেন আর এক বাঙালি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স রিসার্চ (আইআইএসইআর)-র অধ্যাপক সায়ম সেনগুপ্ত একই মঞ্চে পুরস্কার পেতে চলেছেন। দেশের পক্ষে তো বটেই, বাংলার জন্যেও এ সংবাদ ভারী আনন্দের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেই শিক্ষকদের কথা মনে পড়লেই ভিতরে টের পাই আস্ত টাইম-মেশিন

Teachers' Day 2023: শত হাতের লেখা প্র‍্যাক্টিসেও দীর্ঘকাল যে হাতের লেখার উন্নতি হয়নি, পঞ্চম শ্রেণিতে বিশ্বনাথবাবুর হাতের লেখা অনুকরণ করে সেই হাতের লেখাই উতরে গিয়েছিল।

সেই আনন্দ ঝরে পড়ল সুমনের গলাতেও। জানালেন, রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পাওয়াটাই বড় প্রাপ্তি। ইতিমধ্যেই এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক দফার মুলাকাত সারা হয়েছে সুমনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে মনে করিয়ে দিয়েছেন, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়ুয়াদের জীবন গড়ে দেওয়াই দায়িত্ব শিক্ষক-অধ্যাপকদের। এই সম্মানের মর্যাদা রাখার চেষ্টা করবেন আজীবন, জানালেন যাদবপুরের প্রাক্তনী সুমন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছাত্ররা টেনে নিয়ে গিয়েছিল শিক্ষকের জুড়িগাড়ি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে কাহিনি জানে না অনেকেই

Dr Sarvapalli Radhakrishnan: তিনি সম্ভবত ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি দু’টি যুদ্ধ দেখেছেন, দুই প্রধানমন্ত্রীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন এবং চার দফায় তিনজনকে (গুলজারিলাল নন্দা, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধি) দেশের প্রধানমন্ত্রীর শপথ পাঠ করিয়েছেন।

হ্যাঁ, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র সুমন। গত কয়েক মাস ধরে রীতিমতো চর্চার শীর্ষে থেকেছে কলকাতার এই বিশ্ববিদ্যালয়টি। প্রশ্ন উঠেছে তার মেধা নিয়েও। তবে বারবার সমস্ত কথাবার্তার মুখে দাড়ি টেনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। দিন কয়েক আগেই সফল ভাবে চাঁদে পাড়ি দিয়েছে ভারত। ইসরোর ওই চন্দ্রাভিযান প্রজেক্টেও ছিলেন দুই যাদবপুরের প্রাক্তনী। যারা আদতে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-র ল্যান্ডারের সফট ল্যান্ডিংয়ের বিষয়টি সামলেছেন। ইসরোর ওই দুই বিজ্ঞানীর পর ফের একবার জাতীয় শিক্ষক সম্মানের মঞ্চে প্রমাণ হয়ে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয় মোটেও হেলাফেলা করার শিক্ষাপ্রতিষ্ঠান নয় আজও। তা সে নিন্দুকেরা যাই বলুন না কেন!

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর ২০০২ সালে খড়্গপুর আইআইটির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন সুমন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হলেও তাঁর গবেষণাক বিষয় ছিল ‘ফ্লুইড মেকানিকস অ্যান্ড থার্মাল সায়েন্স’। এর আগে রোগনির্ধারণের বহু যন্ত্র আবিষ্কার করেছেন সুমন। যেগুলোর মাধ্যমে ডায়াগনস্টিক, সেন্সিং ও থেরাপিউটিকসের জগতে স্বল্পমূল্যের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব। করোনাকালে পৃথিবী যখন বিপন্ন, সেসময় ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডলকে সঙ্গে নিয়ে তিনি আবিষ্কার করেছিলেন স্বল্পমূল্যের করোনা পরীক্ষার যন্ত্র 'কোভিব়্যাপ'। তারও আগে রক্তাল্পতা নির্ণয়ে 'হিমো অ্যাপ' নামে একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন সুমনবাবু। গতবছর ১৫ অগস্ট, স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশের ৭৫ জন সেরা বিজ্ঞানীকে সম্মানিত করেছিল দেশ। সেই তালিকায় ছিলেন সুমনও।

এবার তাঁর মুকুটে যুক্ত হল নতুন পালক। শিক্ষক হিসেবে স্বীকৃতির মতো মূল্যবান কী-ই বা হতে পারে একজন অধ্যাপকের জীবনে। তাই এমন সম্মানে আপ্লুত ছাত্রপ্রিয় অধ্যাপক সুমন চক্রবর্তী।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।