চাকরি থাকবে তো? কপালে ভাঁজ ভারতের আইটি জগতের, কীসের বিপদের ইঙ্গিত সমীক্ষায়

Layoff job is IT industry : কপালে পড়ছে চিন্তার ভাঁজ। উৎসব, আনন্দ, আলোর রোশনাইয়ের মধ্যেও মনে হচ্ছে বারবার, চাকরিটা থাকবে তো?

Aritra Som
২ মিনিট
চাকরি থাকবে তো? কপালে ভাঁজ ভারতের আইটি জগতের, কীসের বিপদের ইঙ্গিত সমীক্ষায়

শীতের আমেজ আর উৎসবের দিন চলেই এল প্রায়। ক্যাফে, রেস্তোরাঁ থেকে বহুজাতিক আইটি সংস্থা – প্রত্যেকেই নিজেদের জায়গা সাজিয়ে নিয়েছে নতুন করে। সব জায়গায় নতুন উৎসবের গন্ধ। কিন্তু অফিসের কিউবিকলে কান পাতলেই শোনা যাবে দীর্ঘশ্বাসের আওয়াজ। ছোট বয়সেই কপালে পড়ছে চিন্তার ভাঁজ। উৎসব, আনন্দ, আলোর রোশনাইয়ের মধ্যেও মনে হচ্ছে বারবার, চাকরিটা থাকবে তো?

নভেম্বর থেকেই বিশ্ব জুড়ে প্রথম সারির আইটি প্রতিষ্ঠানগুলি কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে। প্রথমে টুইটার, তারপর অ্যামাজন, মেটা সহ আরও বেশকিছু প্রথম সারির আইটি কোম্পানিগুলি এই প্রক্রিয়া শুরু করেছে। দিনের দিন চাকরি যাচ্ছে মানুষের। আমেরিকার এমন পরিস্থিতির ছাপ পড়েছে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও। ছাঁটাইয়ের পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের আইটি কর্মীরা যে যথেষ্ট চিন্তিত, কাজেও যে তার ছাপ পড়ছে, সাম্প্রতিক সমীক্ষাই তার প্রমাণ। জব পোর্টাল ইনডিডের সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অন্তত ৬৫ শতাংশ কর্মী এই মুহূর্তে দুশ্চিন্তায় ভুগছেন। তাঁদের আশঙ্কা, যে কোনও মুহূর্তে তাঁদের চাকরিও চলে যেতে পারে।

সমীক্ষা বলছে, বিগত দু-এক মাস ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ আরও সহজ করে বললে, ১০ জনের মধ্যে ছ’জন ভারতীয় আইটি কর্মীই এই দুশ্চিন্তায় ভুগছেন। বিশেষ করে যারা নতুন নতুন কাজে ঢুকেছেন তাঁদের মধ্যে এই প্রবণতা বেশি। কিন্তু কেন এমন প্রবণতা? এর ফলে কী হচ্ছে? সাম্প্রতিক সময় কর্মী ছাঁটাই নিয়ে নেট দুনিয়া উত্তাল। মার্কিন যুক্তরাষ্ট্রে একের পো এক আইটি ফার্ম নিজেদের বাজেট বাঁচানোর জন্য ছাঁটাই অভিযান শুরু করেছে। সেই অভিযান ২০২৩-এও চলতে পারে। অ্যামাজনের মতো বেশকিছু জায়গা নতুন করে কর্মী নিয়োগ করতে চাইছে না এখনই। কারণ, এই মুহূর্তে আমেরিকার অর্থনীতি ভালো নয়। ক্রিসমাস, বর্ষবরণের বাজারে আগে যে পরিমাণ মুনাফা হতো, এই বছর তার পরিমাণ অনেক কমে গিয়েছে।

ঠিক এই কারণেই অ্যামাজন নিজের দুটো উদ্যোগ ভারতে বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে আরও কর্মী যে ছাঁটাই হবে না, সেই নিশ্চয়তা এখনও দিতে পারেনি মার্কেট। আর সেই ব্যাপারটির প্রভাবই বাজারে এসে পড়ছে। ইনডিডের ওই সমীক্ষায় দেখা যাচ্ছে, সিংহভাগ কর্মীদের কাজ করার মন নেই। বদলে রয়েছে দুশ্চিন্তা। ফলে পুরোপুরি কাজে মন বসাতে পারছেন না তাঁরা। সমীক্ষা আরও বলছে, ৫৭ শতাংশ আইটি প্রফেশনাল নিজেদের কাজে আগের মতো উৎসাহ পাচ্ছেন না। অর্ধেকেরও বেশি কর্মী অন্য চাকরির সন্ধানে ঘুরছেন।

তাহলে কর্মীরা কী চান? নিউ নর্মাল পরবর্তী পৃথিবীতে এই প্রশ্নটিই সবথেকে গুরুত্বপূর্ণ। কর্মী থেকে বিজনেস গুরু – প্রত্যেকের উত্তর একটাই। মানসিক স্বাস্থ্য। যারা অন্য চাকরি খুঁজছেন, তাঁদের মধ্যে অন্তত ২৩ শতাংশ এমন কাজের সন্ধান করছেন যেখানে আনন্দ পাওয়া যাবে। মনের সুখে কাজ করা যাবে। ১৯ শতাংশের লক্ষ্য ব্যক্তিগত ও পেশাগত জীবনের একটা ব্যালেন্স।

ইনডিডের সেলস হেড শশী কুমার জানাচ্ছেন, ২০২৩ সালে সমস্ত কর্মীর মূল লক্ষ্য একটাই। একটা সুস্থির, সুন্দর মানসিক পরিস্থিতি। নিজেদের মানসিক সাস্থ্য ঠিক রেখে কাজ করলে সেই কাজও ভালো হয়। প্রোডাক্টিভিটিও বাড়ে। এই জায়গাতেই ব্যাঘাত ঘটছে। চাকরি চলে যাওয়ার চিন্তায় মানসিক স্বাস্থ্য বিগড়ে যাচ্ছে। ফলে আখেরে ক্ষতি হচ্ছে কাজের জগতেরই। তবে ২০২৩ সালে হয়তো পরিস্থিতি বদল হবে, আশা রাখছে তথ্যপ্রযুক্তি জগত।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।