বর্জ্য প্লাস্টিক দিয়ে অভিনব রাস্তা! কোন বিশেষত্ব লুকিয়ে রয়েছে বাংলার প্রথম নীল রাস্তায়?

Road With Plastic Waste : রাজ্যে প্রথম নীল রঙের রাস্তা!পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি নীলাভ রাস্তা আসলে কতটা আলাদা পিচ কিংবা মাটির রাস্তার চেয়ে?

inscript
২ মিনিট
বর্জ্য প্লাস্টিক দিয়ে অভিনব রাস্তা! কোন বিশেষত্ব লুকিয়ে রয়েছে বাংলার প্রথম নীল রাস্তায়?

কালো পিচ অথবা লাল মাটি নয়, বাংলার এই এলাকায় রাস্তা তৈরি হল নীল রঙের। বিষয়টা শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকে পুনর্ব্যবহার অযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে নীল সাদা রাস্তা। টেকসই হলে আগামী দিনে জেলার অন্যান্য জায়গাতেও নীল সাদা রাস্তা তৈরি করবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছে প্রশাসন। পঞ্চায়েত ভোটের আগেই এমন একটা পদক্ষেপ আদতে পরিস্থিতির মধ্যে বেশ খানিকটা চমক এনেছে তা বলাই বাহুল্য। এ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিদেশ নয়, এমনকী দিল্লি অথবা মুম্বাইয়ের মতো বড় শহর নয়, খোদ বাংলার মাটিতে নীল রঙের পিচের রাস্তা, স্বাভাবিকভাবেই তাক লাগিয়ে দিয়েছে।

পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমন রাস্তা। জেলা প্রশাসনের দাবি, ভারতে প্রথমবার এমন রাস্তা তৈরি হল। একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা তৈরি হয়েছে পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে বাংলায় এর আগেও রাস্তা তৈরি হয়েছে ঠিকই, তবে এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর ওই নীল রঙের কোটিং। দাবি করা হয়েছে, এই নীল রঙের মোড়ক রাস্তাটিকে আরও টেকসই করে তুলবে। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তার উপর নীল রংয়ের কোট দিয়ে নির্মাণ করা হয়েছে এই রাস্তা। এই কারণে গরমে প্রচণ্ড উত্তাপে রাস্তার পিচ গলে যাওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি, বর্ষায় এই রাস্তায় জল জমার সম্ভাবনাও প্রায় নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দর্শক মনে প্রাণে চেয়েছিল শাহরুখ মরুক! সাইকোপ্যাথ খুনিই ছিল বাজিগরের 'হিরো'

Shah Rukh Khan: তিনটে সিনেমা করে শাহরুখ খান বলিউডি নায়কের চিরাচরিত ধারণাকে একেবারে চুলের মুঠি ধরে নেড়ে দিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, এই অভিনব রাস্তাটি তৈরি করতে মোট ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ হয়েছে। যার মধ্যে রাজ্য অর্থ কমিশন থেকে ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় হয়েছে এবং পঞ্চায়েতের তহবিল থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। জেলার প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন মূলত দুটি বিষয়ের কথা মাথায় রেখেই এমন অভিনব রাস্তা তৈরির দিকে এগিয়েছে সরকার। একদিকে দেশজুড়ে প্লাস্টিক দূরীকরণে উদ্যোগে সামিল হতে পাশে থাকবে এমন ইকো ফ্রেন্ডলী রাস্তা, অন্যদিকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এর আওতায় রাস্তার নির্মিত পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে কম খরচে টেকসই রাস্তা নির্মাণ করাও সম্ভব এক্ষেত্রে। পাশাপাশি, নীল রংয়ের রাস্তায় সৌন্দর্যায়নের বিষয়টিও যথেষ্ট গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী বলছে?

রাস্তা তৈরির সময় গরম পিচে যদি ১০ শতাংশ অবধি ব্যবহারের অযোগ্য প্লাস্টিক দেওয়া হয়, এর কোনও বিক্রিয়া হয় না। উপরন্তু গরম পিচে ১০ শতাংশ প্লাষ্টিক মিশিয়ে দিলে রাস্তাটি তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। এর ফলে রোদে পিচের রস্তে খালি পায়ে হাঁটতে গেলে জে অসুবিধা হয় তা হয় না প্লাস্টিক মিশ্রিত রাস্তায়। রাস্তাটি তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা থাকে, খালি পায়ে সহজেই হাঁটা যায়। এছাড়াও অতিরিক্ত রোদ্দুরে এবং বৃষ্টিতে এই রাস্তা কম ক্ষতিগ্রস্ত হয় ফলে তা দীর্ঘদিন টেকসই ও মজবুত থাকে। বর্তমানে তৈরি হওয়ার সাম্প্রতিক রাস্তাটি রাজ্যের মধ্যে প্রথম এই আধুনিক প্রযুক্তির বাস্তবায়ন বলে জানা গিয়েছে। রাস্তাটি যেহেতু নীল রঙের দেখতে, তাই একে ‘নীল রাস্তা’ও বলা হচ্ছে। প্রচন্ড গরমে ওই রাস্তা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে বলে সাধারণত গরমের দেশ গুলিতে এই অভিনব রাস্তার চল ছিল। দুবাইয়ে এই বিশেষ প্রযুক্তি দেখা গিয়েছে আগেই। তবে রাজ্যে এই প্রথম। আগামী দিনে এই রাস্তার ভবিষ্যতেই ঠিক করে দেবে রাজ্যের তথা দেশের আরও অন্যান্য জায়গায় নীল রাস্তার প্রয়োজন কতখানি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।