লেখালিখিতে হামেশাই ChatGPT ব্যবহার? যে বিপদ অজান্তেই বাড়াচ্ছেন আপনি

ChatGPT: গবেষকরা বলেছেন, যেসব শিশুদের মস্তিষ্ক এখনও বিকশিত হচ্ছে তাঁদের উপর ChatGPT-র প্রভাব নিয়ে বিশেষ উদ্বিগ্ন বিজ্ঞানীরা।

inscript
২ মিনিট
লেখালিখিতে হামেশাই ChatGPT ব্যবহার? যে বিপদ অজান্তেই বাড়াচ্ছেন আপনি

চ্যাটজিপিটি মানুষের ঠিক কী কী উপকার আর কী কী অপকার করবে এই নিয়ে দিস্তে দিস্তে লেখালিখি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে, নেহাত মজার ছলে হোক বা প্রয়োজনে চ্যাটজিপিটি ব্যবহার হু-হু করে বাড়ছে সব স্তরের মানুষের মধ্যেই। আর এর ক্ষতিকর প্রভাবও শুরু হয়ে গিয়েছে ব্যবহারের সঙ্গে তাল রেখেই। একটি নতুন গবেষণায় দেখা গেছে যে, প্রবন্ধ লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ChatGPT-এর উপর নির্ভর করার ফলে মানুষের নিজস্ব জ্ঞান ও বিশ্লেষণের ক্ষমতা কমছে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মিডিয়া ল্যাবের গবেষকরা মস্তিষ্কের উপর ChatGPT-এর প্রভাব নিয়ে গবেষণা করেন। গবেষকরা তিনটি দলকে একটি প্রবন্ধ লিখতে বলেন। একটি দল ChatGPT-এর উপর নির্ভর করে প্রবন্ধ লেখে, একটি দল সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে এবং একটি দলের কাছে এমন কোনও প্রযুক্তির বিকল্পই ছিল না।

এরপর গবেষকরা এই প্রবন্ধ লেখকদের মস্তিষ্ক পর্যবেক্ষণ করেন ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি ব্যবহার করে। সাধারণত মস্তিকের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করার একটি পরিচিত পদ্ধতি এটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রায় প্রতিদিনের সঙ্গী AI? হিসেব করতে, গভীরে ভাবতে ভুলে যাচ্ছেন না তো?

AI Critical Thinking: ইমেল লেখা থেকে শুরু করে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা, আর্থিক পরামর্শ থেকে শুরু করে লেখা অনুবাদ এমনকী চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি সারতেও মানুষ AI ব্যবহার করছে।

গবেষকরা আবিষ্কার করেন যে, যাঁরা প্রবন্ধ লিখতে ChatGPT-র উপর নির্ভর করেছিল তাঁদের মস্তিষ্কের সংযোগ ছিল ‘সবচেয়ে দুর্বল’ এবং তাঁরা নিজেদের প্রবন্ধ সম্পর্কে খুব একটা কিছু মনেও রাখতে পারেননি। বোঝাই যাচ্ছে, ঘন ঘন চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মধ্যে জ্ঞানের পতন সম্পর্কে সম্ভাব্য উদ্বেগ মোটেও উড়িয়ে দেওয়ার নয়।

"চার মাস ধরে, চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ধারাবাহিকভাবে স্নায়বিক, ভাষাগত এবং আচরণগত স্তরে কম সক্ষম থাকতে পেরেছে। এই ফলাফলগুলি চ্যাটজিপিটি নির্ভরতার দীর্ঘমেয়াদি শিক্ষাগত প্রভাব সম্পর্কে উদ্বেগ জাগিয়ে তোলে এবং শেখার ক্ষেত্রে AI-এর ভূমিকা সম্পর্কে আরও গভীর গবেষণার প্রয়োজনীয়তার উপরও জোর দেয়," বলছেন গবেষকরা।

গবেষণায় আরও দেখা গেছে যে, যাঁরা প্রবন্ধ লেখার জন্য এমন কোনও প্রযুক্তিগত সম্পদ ব্যবহার করেননি তাঁদের চিন্তা ও জ্ঞানের সংযোগ ‘সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধিক বিস্তৃত’।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জনপ্রিয়তায় ছেদ! ইটালি-সহ একাধিক দেশে কেন নিষিদ্ধ চ্যাটজিপিটি?

ChatGPT Ban: বছর না ঘুরতেই চ্যাটজিপিটির বিপুল জনপ্রিয়তায় ছেদ! এরই মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হল প্রথম বিশ্বের একাধিক দেশে।

গবেষক কোসমিনা বলেছেন, যেসব শিশুদের মস্তিষ্ক এখনও বিকশিত হচ্ছে তাঁদের উপর ChatGPT-র প্রভাব নিয়ে বিশেষ উদ্বিগ্ন তিনি। "আমি ভয় পাচ্ছি যে ৬-৮ মাসের মধ্যে, এমন কিছু নীতিনির্ধারক আসবেন যাঁরা সিদ্ধান্ত নেবেন, 'চলুন GPT কিন্ডারগার্টেন করি’। আমি মনে করি এটি চূড়ান্ত খারাপ এবং ক্ষতিকারক হবে। বিকাশমান মস্তিষ্কের উপরের সর্বোচ্চ ঝুঁকি রয়েছে," বলছেন কোসমিনা।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের সদস্যরা সহ অন্যরা, শিশুদের মস্তিষ্কের উপর ChatGPT-র প্রভাব নিয়ে এতটা চিন্তিত নন। ট্রাম্প গত এপ্রিল মাসেই আমেরিকার স্কুলগুলিতে AI-এর প্রচারের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন।

সেই আদেশে বলা আছে, "এই প্রযুক্তিগত বিপ্লবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের নেতা হিসেবে নিশ্চিত করার জন্য, আমাদের দেশের যুবসমাজকে পরবর্তী প্রজন্মের AI প্রযুক্তি ব্যবহার এবং তৈরি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং বোধগম্যতা গড়ে তোলার সুযোগ প্রদান করতে হবে। AI দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, আমরা আমাদের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান ডিজিটাল সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এবং উন্নতি করার প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং দক্ষতা দিয়ে গড়ে তুলব।"

কোসমিনা বলছেন, তাঁর দল এখন আরেকটি গবেষণা করছে। সেখানে যাঁরা AI ব্যবহার করেন না তাঁদের সঙ্গে AI ব্যবহারকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামারদের মস্তিষ্কের কার্যকলাপের তুলনা করা হয়েছে। "ফলাফল আরও খারাপ," টাইম ম্যাগাজিনকে বলেছেন কোসমিনা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।