পিছিয়ে টম ক্রুজও! বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখের কেনা সবচেয়ে দামি জিনিস কী?

Shah Rukh Khan: কেনার পর নাম বদলে প্রথমে ‘জন্নত’ ও পরে ‘মন্নত’ নাম রাখা হয়। কিং খানের বাংলোর মূল্য ২০০ কোটি টাকা।

inscript
৩ মিনিট
পিছিয়ে টম ক্রুজও! বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখের কেনা সবচেয়ে দামি জিনিস কী?

"সারি দৌলত, সার তাকত, সারি দুনিয়া পর হুকুমত, বস্‌ ইতনা সা খোয়াব হ্যায়"

যে সময় এই গানে ঠোঁট মেলাচ্ছেন শাহরুখ, তখনও পিকচার আভি বাকি হ্যায় বলার জায়গাতে আসেননি তিনি। পিকচারের সবটাই অজানা তখনও, জমি শক্ত হয়নি, হতেও পারে পোক্ত, হতেও পারে ঝুরঝুরে। তবু, ছোট্ট খোয়াবের মধ্যে জীবনের সমস্ত ইচ্ছাকে ঢেলে দিয়েছিলেন। দৌলত আর খ্যাতি এসে একদিন ঢেউয়ের মতো বাদশার পায়ে চুমু খাবেই, জানতেন হয়তো। ২০২৩ সালে এসে সেই দিনের 'ইয়েস বস' নায়কই বিশ্বের অন্যতম ধনী তারকা হয়েছেন! ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স প্রকাশিত বিশ্বের ৮ জন ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান চতুর্থ স্থানে রয়েছেন। তালিকা অনুযায়ী কিং খানের মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার!

অর্থের বহরে হলিউড তারকা টম ক্রুজকেও ছাপিয়ে গিয়েছেন বাদশা। টম ক্রুজের মোট সম্পত্তি ৬২০ মিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন জেরি সেইনফেল্ড, মোট সম্পত্তি ১ বিলিয়ন ডলার। তারপরে আছেন টাইলর পেরি, ডোয়েন জনসন। রবার্ট ডি নিরো, জর্জ ক্লুনি, জ্যাকি চেন, টম ক্রুজ সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন শাহরুখ। ভারতীয় সিনেমাকে নায়কের এক অন্য রূপ দেখিয়েছিলেন শাহরুখ। 'ভিলেন' চরিত্রকে করে তুলেছিলেন অনুপ্রেরণা। নায়ককে কাঁদিয়েছিলেন, নায়ককে নরম হয়ে ভালোবাসতে দেখতে অভ্যস্ত করেছিলেন দর্শকদের। বিশ্বের অন্যতম ধনী তারকার নিজের টাকায় কেনা সবচেয়ে দামি জিনিস কোনটি? প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে। রেডিও মির্চিকে ২০১৯ সালের এক সাক্ষাত্কারে শাহরুখ জানিয়েছিলেন, মুম্বইয়ে তাঁর বাড়ি 'মন্নত'ই তাঁর জীবনের সবচেয়ে দামি জিনিস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শাহরুখের নিজস্ব স্বর্গ 'মন্নত'-এর অন্দর কেমন?

Shah Rukh Khan: ভাই কিশোর ভানু সঞ্জনা ট্রাস্টের কাছ থেকে যখন বাড়িটি কেনেন কিং খান, তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কেনার পর নাম বদলে প্রথমে ‘জন্নত’ ও পরে ‘মন্নত’ নাম রাখা হয়।

Richest actors in the world:

🇺🇸 Jerry Seinfeld: $1 Billion

🇺🇸 Tyler Perry: $1 Billion

🇺🇸 Dwayne Johnson: $800 million

🇮🇳 Shah Rukh Khan: $770 million

🇺🇸 Tom Cruise: $620 million

🇭🇰 Jackie Chan: $520 million

🇺🇸 George Clooney: $500 million

🇺🇸 Robert De Niro: $500 million

— World of Statistics (@stats_feed)

শাহরুখ বলেছিলেন, তিনি আদতে দিল্লির বাসিন্দা। দিল্লিবাসীদের কোঠি বা বাংলোয় থাকার ধারণা রয়েছে। মুম্বইয়ে সবাই অ্যাপার্টমেন্টে থাকেন। "দিল্লিতে খুব বড়লোক না হলেও লোকজন ছোটখাটো বাংলোর মালিক। আমি যখন মুম্বইতে আসি, আমার তখন বিয়ে হয়ে গিয়েছে এবং আমি স্ত্রী গৌরীর সঙ্গে একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম। আমার শাশুড়ি বলতেন, 'তুমি এত ছোট বাড়িতে থাকো।' যখন আমি মন্নতকে দেখেছিলাম, মনে হয়েছিল এটাই 'দিল্লিওয়ালা কোঠি'। তাই আমি বাড়িটা কিনেছিলাম এবং এটিই আমার কেনা সবচেয়ে দামি জিনিস," বলেছিলেন শাহরুখ। শাহরুখ খান, প্রতি বছর তাঁর জন্মদিনে এবং ঈদ উপলক্ষ্যে মন্নতের বারান্দা থেকে নিজের ভক্তদের সঙ্গে দেখা করেন।

গত বছরই শাহরুখ এবং তাঁর ইন্টেরিয়র ডেকোরেটর স্ত্রী গৌরী খান মন্নতের মূল প্রবেশদ্বারের দরজার জন্য একটি নতুন নেমপ্লেটের নকশা করেন। বাড়ির প্রধান দরজাই পরিবার এবং বন্ধুদের জন্য ভেতরের প্রবেশের মূল জায়গা। নামফলকটি যাতে ইতিবাচক শক্তিকেই আরও বেশি ছড়িয়ে দিতে পারে তাই নয়া এই ফলকটি বসানোর সিদ্ধান্ত নেন গৌরী। ‘মন্নত, ল্যান্ডস্‌ এন্ড’, লেখা এই বাংলো বাড়িটি অনেকটাই পুরনো। ১৯২০-র আশপাশে নির্মিত হয় বর্তমানের এই গ্রেড থ্রি হেরিটেজ বাংলো। তৎকালীন ইতালির আধুনিক ঘরানার স্থাপত্যের মধ্যে মিশে গিয়েছে নিও-ক্লাসিকাল রীতির বৈশিষ্ট্য।

বিরাট বিরাট শোওয়ার ঘর বাদেও মন্নতে রয়েছে একটি বক্সিং রিং, একটি টেনিস কোর্ট এবং একটি বিশালাকৃতির পুল। ভাই কিশোর ভানু সঞ্জনা ট্রাস্টের কাছ থেকে যখন বাড়িটি কেনেন কিং খান, তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কেনার পর নাম বদলে প্রথমে ‘জন্নত’ ও পরে ‘মন্নত’ নাম রাখা হয়। কিং খানের বাংলোর মূল্য ২০০ কোটি টাকা। মন্নতে ২২৫ জন লোক স্বচ্ছন্দে বাস করতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।