ম্যাজিকের মতো বদলে যায় স্বাদ! কীভাবে মুহূর্তে টক থেকে মিষ্টি হয়ে যায় এই মীরাকেল ফল?

Miracle Fruit : খেতে টক, কিন্তু খাওয়ার পর ‌মিষ্টি! অবাক করা এমন ফলের সন্ধান মিলল হাওড়ায়। জানুন বিস্তারিত...

Kankana Mukherjee
২ মিনিট
ম্যাজিকের মতো বদলে যায় স্বাদ! কীভাবে মুহূর্তে টক থেকে মিষ্টি হয়ে যায় এই মীরাকেল ফল?

মুখে দেওয়া মাত্রই বেজায় টক, মুহূর্তে সেই স্বাদ বদলে হয়ে যায় মিষ্টি! শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভাইরাল ফলটি। ফলের মধ্যে লুকিয়ে থাকা এমন অভিনব ম্যাজিক নিয়ে ইতিমধ্যেই শোরগোল তুঙ্গে। জন্মের নিরিখে এ ফল খোদ বিদেশি হলেও এখন এই বাঙলাতেই দেদার ফলন হচ্ছে ম্যাজিক ফলের। কীভাবে সম্ভব হল এমন ফলন? আর কেনোই বা এমন ম্যাজিকের মতো বিদকে যায় ফলের স্বাদ? মাথাচাড়া দেয় এইসব প্রশ্ন।

শীতকালীন আম থেকে শুরু করে গ্রীষ্মকালীন কমলালেবু অথবা রং বেরংয়ের ফুলকপি, বাঁধাকপি, বর্তমান সময়ে দাঁড়িয়ে সামগ্রিক চাষ এই পদ্ধতিতেই এসেছে বেশ কিছু পরিবর্তন। ভাইরাল যুগে দাঁড়িয়ে কেবল পোশাক অথবা রান্নার ধরনে নয় ব্যবহারিক জীবন থেকে শুরু করে চাষ পদ্ধতিতেও নতুন রকম কিছু করে দেখানো চল এসেছে। আসল বিষয় হল, স্বাভাবিকের থেকে খানিক অন্যরকম কিছু করে তাক লাগানোর প্রবণতা। আর সেই তালিকায় যোগ হয়েছে বেশ কিছু নতুন নতুন ফল সবজির চাষও। কিছু ক্ষেত্রে সেগুলি বিদেশি কিছু ক্ষেত্রে আবার শংকর। ফলে অভিনবত্ব বহাল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মার্কো পোলো থেকে মুঘল পছন্দ সবারই! জানেন, কে প্রথম তৈরি করেছিল আইসক্রিম?

History of Ice Cream: ১৯ শতকের শেষের দিকে, আমেরিকা হয়ে ওঠে আইসক্রিম উদ্ভাবনের কেন্দ্রস্থল।

এই প্রতিবেদনে যে ফলটির কথা বলা হচ্ছে তার নাম হল মীরাকেল ফল বা মীরাকেল বেরি। কেউ কেউ একে রেড বেরি নামেও চেনেন। এই ফলটির আসল বিশেষত্ব হল মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো বদলে যায় স্বাদ। ঠিক যেন গিরগিটি, এখানে কেবল রঙের বদলে স্বাদ বদল হয় মাত্র। আকৃতিতে ছোট ছোট হয় এই ফলগুলি। কাঁচা অবস্থায় থাকে সবুজ রঙের এবং পেকে গেলে তা হয় লাল রঙের। এই মীরাকেল ফল হল সাপটিসিয়ে পরিবারের একটি উদ্ভিদ। এটি গ্রীষ্মমন্ডলীয় আফ্রিকান একটি গাছ। ছোট্ট এই ফলটির মধ্যেই রয়েছে বিশেষত্ব।

সম্প্রতি হাওড়ার একটি বাগানে ফলানো হয়েছে এই বিশেষ উদ্ভিদ। হাওড়ার বাসিন্দা তাপস বাবু রয়েছেন এর নেপথ্যে। এখানেই শেষ নয়, পাশাপাশি ওই গাছের ফল খেয়ে সম্প্রতি, নেট মাধ্যমে অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ব্যক্তি। তিনি জানান, এই ফলটি খাওয়ার প্রথমে পাতিলেবুর মতো টক লাগলেও মুহূর্তের মধ্যে সেই স্বাদ বদলে কমলালেবুর মতো মিষ্টি হয়ে যায়। এমন প্রাকৃতিক ম্যাজিকের অভিজ্ঞতা প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল হয়েছে।

আসল বিষয়টি হল এই ফলের মধ্যে থাকে গ্লাইকো প্রোটিন, যা জীবের স্বাদ কোরকে আটকে থাকে। সে কারণেই জিভের স্বাদ গ্রহণ অস্বাভাবিক হয়ে থাকে। ফলে গ্লাইকো প্রোটিনের উপস্থিতি থাকলে টক স্বাদের পাতি লেবু বা অন্য টক ফল চিনির মতো মিষ্টি লাগে। বিশেষজ্ঞরা জানান, এই মীরাকেল ফল খাবার প্রায় এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জিভের স্বাদ গ্রহণ ক্ষমতা অস্বাভাবিক থাকতে পারে। এই ফলের সঙ্গে পরিচয় অনেকেরই নেই। তার ফলেই এর যে স্বাদ পরিবর্তনের গুণও অজানাই থেকে গিয়েছে। বাগানে ফুল, ফল এবং ভেষজ উদ্ভিদের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা এই মীরাকেল বেরি উদ্ভিদটির চাষ করে তাই লাগিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে বাঙালিদের সঙ্গে এমন এক ম্যাজিক ফলের পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনিই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।