সুতোয় ঝুলছে জীবন! ঐন্দ্রিলার জন্য আজ রাত জাগছে বাংলা

Oindrila Sharma: অভিনেতা সব্যসাচী চৌধুরীর কলমে উঠে এল কোনও অশনি সংকেতের কথা! আর এখানেই ফের ফিরে আসার শত প্রার্থনার মধ্যেই চওড়া হচ্ছে বিপদের আবহও।

Ramen Das
২ মিনিট
সুতোয় ঝুলছে জীবন! ঐন্দ্রিলার জন্য আজ রাত জাগছে বাংলা

'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। কোনও চমকের জন্য প্রার্থনা করুন। কোনও অপ্রাকৃতিক কিছুর জন্য প্রার্থনা করুন! সে অমানুষিক লড়াই করছে!'

সন্ধ্যা হতেই সোশ্যাল দুনিয়ার এই একটি লেখা শোরগোল ফেলল ফের। অভিনেতা সব্যসাচী চৌধুরীর কলমে উঠে এল কোনও অশনি সংকেতের কথা! আর এখানেই ফের ফিরে আসার শত প্রার্থনার মধ্যেই চওড়া হচ্ছে বিপদের আবহও।

তাহলে কি ভালো নেই ঐন্দ্রিলা? সুতোয় ঝুলছে তাঁর লড়াকু জীবন? ফের একাধিক প্রশ্ন আর জল্পনার মধ্যেই ব্যতিব্যস্ত হচ্ছে নেটদুনিয়া। ঠিক কেমন আছেন অভিনেত্রী?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফের শারীরিক অবস্থা খারাপ হয়েছে ঐন্দ্রিলা শর্মার। যিনি গত ১ নভেম্বর থেকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে ভেন্টিলেশন থেকে তাঁকে বের করা হলেই ৮ নভেম্বর থেকে ফের চিন্তা বাড়ায় সংক্রমণ। বাড়ে জ্বর। নানা জটিলতায় আক্রান্ত হন অভিনেত্রী। এদিকে রাতের পর রাত জাগা সব্যসাচী অধিকাংশ সময়ই প্রায় অবচেতনের প্রেমিকার সঙ্গেই থাকতে শুরু করেন। তাঁর হাসপাতালের শয্যার মধ্যে। আজ ফের খারাপ হয়েছে পরিস্থিতি। সূত্রের দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে আবার অভিনেত্রীকে ভেন্টিলেশনে রাখা হতে পারে। তবে তাঁকে ভেন্টিলেশনে ইতিমধ্যেই দেওয়া হয়েছে কিনা, এবিষয়ে নিশ্চিত করেননি চিকিৎসকরা। এমনকি, ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি এমন থাকলে আর তাঁকে ভেন্টিলেশনে রাখা সম্ভব হবে কিনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

কী হয়েছিল ঐন্দ্রিলার

  • আপনার জন্য আরও কিছু লেখা
একাদশ শ্রেণিতে ক্যান্সার, ফুসফুসে ১৯ সেমির টিউমার! ঐন্দ্রিলা আসলে লড়াইয়ের অনুপ্রেরণা!

Oindrila Sharma: গত বছর ফেব্রুয়ারি মাসে ফের ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। স্ক্যান করিয়ে জানা যায় তাঁর ডান দিকের ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার আছে।

১ নভেম্বর। মধ্যরাতে হঠাৎ চেতনা হারান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে।

২ নভেম্বর। শারীরিক পরিস্থিতি খারাপ হয় ঐন্দ্রিলার। তাঁকে দেওয়া হয় ভেন্টিলেশনে।

৩ নভেম্বর। মস্তিষ্কে রক্তক্ষরণ দিয়ে সমস্যার শুরু হলেও বাড়তে থাকে সংক্রমণ। রক্তের সংক্রমণ ঘেরে অভিনেত্রীকে।

৬ নভেম্বর। খানিকটা আশার আলো দেখিয়ে পরিস্থিতির উন্নতি হয়। রাতের দিকে আরও আশার কথা শোনান চিকিৎসকরা।

৭ নভেম্বর। ভেন্টিলেশন থেকে বের করা হয় অভিনেত্রী ঐন্দ্রিলাকে। ভালো খবর শোনান সব্যসাচী নিজেই।

১০ নভেম্বর। আশার আলোর মধ্যেই জমে শঙ্কার মেঘ।

১১ নভেম্বর। ফের বাড়তে থাকে সংক্রমণ।

১২ নভেম্বর। আরও খারাপ হয় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার।

১৪ নভেম্বর। ক্রমশ অবনতির দিকে পরিস্থিতি।

এখনও আশায় বুক বাঁধছেন কোটি কোটি মানুষ। ফিরবেই ঐন্দ্রিলা, এই প্রার্থনায় মশগুল সকলেই।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।